দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:৪৮
জন্মস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী...
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...
নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...
দেবহাটা ইউসিসিএর নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন: মন্টু চেয়ারম্যান নির্বাচিত
এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...
সখিপুর ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন...
আশাশুনিতে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ:...
ভেজাল খাদ্য ও পণ্যের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স...
দেবহাটায় শিশুশ্রম মুক্ত ঘোষনা করলেন অতিরিক্ত জেলা প্রশাসক
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিকৃষি সংবাদখুলনানির্বাচিত খবররাশিফললিড নিউজসাতক্ষীরা জেলাসারাদেশ

আশাশুনিতে পল্লী বিদ্যুৎতে চলছে হরিলুট!

কর্তৃক SK Ferdous জানুয়ারি ১৩, ২০২৫
জানুয়ারি ১৩, ২০২৫ ০ কমেন্ট 559 ভিউস

** এজিএম তায়জুল ইসলাম রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায় **
** তদন্তকারী দলের সম্মুখেই অভিযোগকারীকে হত্যার চেষ্টা **

নিজস্ব প্রতিবেদক:
অবৈধভাবে স্থাপিত বিদ্যুৎ চালিত অন্তত ৫টি মোটর থেকে বরো আবাদে সেচ দেওয়ার অভিযোগ দ্বিতীয় দফায় তদন্ত হয়েছে। একজন ডিজিএম এর নেতৃত্বে দুই সদস্যের তদন্ত দলটি পাটকেল ঘাটা থেকে এসে গতকাল ঘটনা স্থল কুল্যা ইউনিয়নের দাদপুর গ্রামে তদন্ত সম্পন্ন করেছে।

অনুসন্ধানে জানা যায় দাদপুর গ্রামের এলটি-বি সেচ এর আওতাধীন বরো আবাদে নিয়ম বহির্ভূতভাবে পাঁচটি বিদ্যুৎ চালিত মোটর স্থাপন করে বরো আবাদে সেচ দেওয়া হচ্ছে। বিষয়টি বুধহাটা সাব জোনাল অফিসের মৌখিক অভিযোগ দেওয়ার পরেও কর্তৃপক্ষ তালবাহানা শুরু করে। অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীদের পক্ষ নেয় খোদ এজিএম তায়জুল ইসলাম। পরবর্তীতে বিষয়টি পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ সমিতির জি,এম কে অবহিত করলে তিনি অভিযোগটি তদন্ত করার জন্য বুধহাটা সাব জোনাল অফিসের তায়জুল ইসলামকে নির্দেশ দেন। নির্দেশ পেয়ে গত ৮ই জানুয়ারি সকাল দশটার সময় এজিএম তায়জুল ইসলাম তার অফিসের চার/পাঁচ জন কর্মকর্তা-কর্মচারীকে নিয়ে ঘটনাস্থল দাদপুর গ্রামে অজিয়ার সরদারের মাঠের জমিতে জান।

সেখানে স্থাপিত বিদ্যুৎ চালিত অবৈধ মোটর থেকে বরো আবাদে সেচ দেওয়ার তথ্যচিত্র সংগ্রহ করেন। এই অবৈধ মোটরটি ওজিয়ার সরদারের পুত্র রাসেল চালায়। রাসেল নিজেকে পল্লী বিদ্যুৎ এর পাবলিক কর্মীও পরিচয় দেয়। স্থানীয়ভাবে সে বাড়ী বাড়ী গিয়ে বিদ্যুৎ এর কাজ কর্ম করে থাকে। একারণে জোনাল অফিসের অসাধু কর্মকর্তাদের সাথে তার সখ্যতা গড়ে উঠে। এই সুযোগ নিয়ে সে পৈত্রিক জমিতে অবৈধভাবে বিদ্যুৎ চালিত মোটর স্থাপন করে এই মোটর থেকে রাসেল ফজর সরদারের ছেলে নজরুল ও খানজালার দুই বিঘা জমিতে, পার্শ্ববর্তী দলিল সরদারের পুত্রদের দেড় বিঘা জমিতে, এবাদুল্যাহ সরদারের পঁচিশ কাঠা জমিতে, সোহরাব আলী সরদারের ওয়ারেশদের পনের কাঠা জমিতে এবং তার পিতার আড়াই বিঘা জমিতে ও আজিজুলের পাঁচ কাঠা জমিতে পানি দেয়।

পাশাপাশি এই রাসেল তার আপন ফুফা ছাফেত সরদারের বাড়ীতেও একটি বিদ্যুৎ চালিত অবৈধ মোটর স্থাপনে সহযোগিতা করে। ছাফেত এই মোটর থেকে আজিজুলের দশ কাঠা, হান্নানের দশ কাঠা, খায়রুলের পাঁচ কাঠা এবং ছাফেতের নিজের পনের কাঠা বরো আবাদে এবং পনের কাঠা সবজি ক্ষেতে পানি দেয়। এছাড়াও ঐ অঞ্চলে আরও এধরনের বিদ্যুৎ চালিত অবৈধ মোটর থেকে বরো আবাদে সেচ দেওয়া হয়। অপরদিকে একই ধরনের অবৈধ মোটর থেকে ইলিয়াসের চার বিঘা জমিতে পানি দেওয়া হয়। অবৈধভাবে বিদ্যুৎ এর এই হরির লুট বন্ধে কর্তৃপক্ষ নিরব। কয়েক বছর ধরে বিদ্যুৎ এর এই অপচয় চলে আসছে। বুধহাটা সাব জোনাল অফিসের কতিপয় অসাধু কর্মকর্তার যোগ সাজসে এসব বিদ্যুৎ চালিত অবৈধ মোটর বরো আবাদে ব্যবহার হচ্ছে। বিনিময়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা আর্থিক সুবিধা পাচ্ছেন আর বিদ্যুৎ এর অপচয় হচ্ছে।

এই অনিয়মের বিষয়ে এজিএম তায়জুল ইসলামের নেতৃত্বে চার/পাঁচ সদস্যের প্রতিনিধি দল গত ৮ই জানুয়ারি অভিযান চালালেও তারা অনিয়মের বিষয়টি ধামা চাপা দিতে তৎপর হয়ে উঠে। স্থানীয়ভাবে অনিয়মের তথ্যপ্রমাণ সহ লিখিত অভিযোগ দেওয়ার ফলে পাটকেল ঘাটা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারের নির্দেশে গতকাল বিকাল তিনটায় ঘটনাস্থল দাদপুরে যান একজন ডিজিএম এর নেতৃত্বে দুই সদস্যের তদন্তদল। সাথে ছিলেন অনিয়ম ধামা চাপা দেওয়ার দায়ে অভিযুক্ত এজিএম তায়জুল ইসলাম। তদন্ত দলটি ঘটনাস্থলে পৌঁছালে অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারী চক্রটি অভিযোগকারীর উপর চড়াও হয়।

তারা তদন্ত দলের উপস্থিতিতেই অভিযোগকারীকে হত্যার চেষ্টা চালায়। তদন্ত দলটি হামলাকারীদের নিবৃত করার চেষ্টা চালায়। হামলার নেতৃত্ব দেয় ওজিয়ার সরদার, তার পুত্র রাসেল, ছাফেত এবং ছাফেত এর পুত্র টুপা ও মজিবুল। তদন্তকারী দলটি ঘটনা স্থলের আরও অন্তত দুটি অবৈধ মোটর এর স্থাপনা পরিদর্শন করেনি।

এদিকে অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীরা ইতোপূর্বে আরও দুই দফায় অভিযোগ কারীর উপর হত্যা চেষ্টা চালিয়েছেন। এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নিয়েছেন। এ বিষয়ে পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার এই প্রতিবেদককে জানান, আবাসিক মিটারে ব্যবহৃত বিদ্যুৎ চালিত মোটর থেকে গৃহস্থালির কাজসহ সর্বোচ্চ বাড়ীর আঙ্গিনায় সবজি ক্ষেতে পানি দেওয়ার সুযোগ আছে। বরো আবাদে ব্যবহৃত এই সব বিদ্যুৎ চালিত অবৈধ মোটর বন্ধসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আন্দোলনে গুলিবিদ্ধ রিক্সা চালক তালার সোলাইমান, চান সরকারি সহযোগিতা
পরবর্তী পোস্ট
দেবহাটার আস্কারপুরে পাল্টাপাল্টি সংঘর্ষে আহত ১২

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...

সেপ্টেম্বর ২২, ২০২৬

নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...

সেপ্টেম্বর ২১, ২০২৬

ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...

সেপ্টেম্বর ২১, ২০২৬

আশাশুনিতে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ:...

সেপ্টেম্বর ২১, ২০২৬

দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...

সেপ্টেম্বর ২১, ২০২৬

কালিগঞ্জে ‘মানবতার সেবায় রক্তের সন্ধানে’ সংগঠনের নতুন কমিটি...

সেপ্টেম্বর ২১, ২০২৬

নজরুলের স্ত্রী মরিয়মের মৃত্যুতে নতুন মোড়, যা জানাল...

সেপ্টেম্বর ২১, ২০২৬

ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য আটক...

সেপ্টেম্বর ২১, ২০২৬

সাতক্ষীরায় রবীন্দ্র–নজরুল উৎসব ও সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সেপ্টেম্বর ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting