দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:২৩
সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়
গোবরদাড়ী দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ
বরাদ্দের সাড়ে চার কোটির আড়াই কোটি ভাগা-ভাগি
দেবহাটায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন
আগরদাঁড়ীতে নিজ উদ্যোগে এলজিইডি রাস্তা সংস্কার করে দৃষ্টান্ত...
মাদককে লাল কার্ড দেখাতে শিবপুর আবাদের হাটে জমজমাট...
খুলনায় শিশুশ্রম প্রতিরোধ দিবস
ধুলিহর আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচী পালন
সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটাসাতক্ষীরা জেলা

দেবহাটায় পুলিশের সহায়তায় চলাচলের রাস্তা ফিরে পেল এক পরিবার

কর্তৃক mirkhairul.news আগস্ট ১০, ২০২৫
আগস্ট ১০, ২০২৫ ০ কমেন্ট 360 ভিউস

স্টাফ রিপোর্টার: দেবহাটায় অবশেষে আদালতের নির্দেশ পেয়ে পুলিশের সহায়তায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা ফিরে পেয়েছে এক অসহায় পরিবার। রবিবার (১০ আগস্ট) উপজেলা সদরের মৃত বিলায়েত গাজীর ছেলে আহম্মদ আলীর পরিবার এ চলাচলের রাস্তা ফিরে পেয়ে স্বস্থির নিশ্বাস ফেলেছে। জানা যায়, পৈতৃক সূত্রে পাওয়া দেবহাটা মৌজার ১৪৬০ খতিয়ানের দাগ নং-২৪৫৬, ২৪৫৭, ২৪৫৮ ও ২৪৫৯ দাগের সম্পত্তির ৬০ শতাংশের জমিতে যাওয়ার জন্য একটি চলাচলের পথ ছিল। কিন্তু আহম্মদ আলীর ভাই অপরপক্ষ মোহাম্মাদালী ও শাহাজান আলীর সাথে চলাচলের পথ নিয়ে বিরোধ চলে আসছিল। এরপ্রেক্ষিতে আহম্মদ আলী বাদী হয়ে দেবহাটা সদর ইউনিয়ন পরিষদে বিচার প্রার্থনা করেন। গ্রাম্য আদালতে ধার্য দিনে অপরপক্ষ বার বার হাজির না হওয়ায় আহম্মদ আলীর পক্ষে রায় দেয়। এরপর আহম্মদ আলী উপজেলা নির্বাহী অফিসারের নিকট সুবিচারের আবেদন করেন। অভিযোগ পেয়ে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার ইউনিয়ন ভূমি কর্মকর্তার নিকট তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন। সেই মোতাবেক ওই কর্মকর্তা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন ও মাপ-জরিপ করেন। চূড়ান্ত প্রতিবেদনে উল্লেখিত খতিয়ানে ০.৬০৭৫ একর জমি আহম্মদ আলীর ভোগদখলকৃত জমিতে যাওয়ার জন্য একটি রাস্তার স্কেচ ম্যাপে পথের নকশা অঙ্কন করে যাতায়াতের পথ তৈরি করে সীমানা নির্ধারণ করা হয়। একই সাথে প্রত্যেকের জমি বুঝিয়ে দিলেও পরবর্তীতে বিবাদী পক্ষ আহম্মদ আলী ও তার পরিবারকে বিভিন্ন ভাবে হয়রানি করতে থাকে। এরপর ২০২৪ সালের ১৯ ফেব্রুয়ারী ৫১৯ নং দলিলে আহম্মদ আলী উক্ত তফসিল ভূক্ত জমি থেকে ০.৫৬৫০ একর জমি কন্যাদের নামে রেষ্ট্রিভূক্ত করে দেন। দলিল মোতাবেক কন্যারা ১৫৯৩ নাম জারি খতিয়ানের অন্তভূক্ত হন। এদিকে উক্ত জমিতে চলাচলের রাস্তা আবারও বন্ধ করে দেওয়ায় আহম্মদ আলীর মেয়ে সাবিনা ইয়াসমিন বাদী হয়ে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে ১৩৩ ও ১৪২ ধারা মোতাবেক প্রতিকার প্রার্থনা করে মামলা দায়ের করেন। আদালত বিষয়টি পর্যবেক্ষণ করে চলতি বছরের গত ২৮ জুলাই চলাচলের পথ উন্মুক্ত এবং পথে কেউ কোন প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না এই মর্মে ব্যবস্থা নিতে দেবহাটা থানার অফিসার ইনচার্জকে নির্দেশ প্রদান করেন। এরই প্রেক্ষিতে ১০ আগস্ট দেবহাটা থানা ওসির সহযোগীতায় উক্ত পথ উন্মুক্ত করে পুনরায় চলাচলের উপযুক্ত করা হয়েছে। এতে ওই পরিবারটির মাঝে স্বস্থি ফিরে এসেছে। একই সাথে মামলার বাদী বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দেবহাটা থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরা শহরের প্রতিদিনই চুরি ঘটনা
পরবর্তী পোস্ট
সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারে দাবিতে শ্যামনগর মানববন্ধন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

গোবরদাড়ী দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ

জুন ২৯, ২০২৬

বরাদ্দের সাড়ে চার কোটির আড়াই কোটি ভাগা-ভাগি

জুন ২৯, ২০২৬

দেবহাটায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জুন ২৯, ২০২৬

কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন

জুন ২৯, ২০২৬

আগরদাঁড়ীতে নিজ উদ্যোগে এলজিইডি রাস্তা সংস্কার করে দৃষ্টান্ত...

জুন ২৯, ২০২৬

সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনা...

জুন ২৯, ২০২৬

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় র‍্যালি ও...

জুন ২৯, ২০২৬

হার্ডওয়্যার ব্যবসায়ী হারুন জানান, দোকান খুলতে গেলে দোকানের...

জুন ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting