দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৮:৩২
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সারাদেশ

দূর্নীতির বেড়াজালে রাজউকের নকশা অনুমোদন কার্যক্রম; শুদ্ধাচারের মুখোশে জান্নাতুল মাওয়ার সিন্ডিকেট বাণিজ্য

কর্তৃক mirkhairul.news অক্টোবর ২৪, ২০২৫
অক্টোবর ২৪, ২০২৫ ০ কমেন্ট 258 ভিউস

ডেস্ক নিউজ: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর ইমারত নির্মাণ ও নকশা অনুমোদন কার্যক্রমে চলছে ভয়াবহ দূর্নীতি ও সিন্ডিকেট বাণিজ্য। বিশেষ করে রাজউকের জোন-৬/২ এ দায়িত্বে থাকা অথরাইজড অফিসার জান্নাতুল মাওয়া শুদ্ধাচারের মুখোশে গড়ে তুলেছেন একটি দুর্নীতিবাজ চক্র, যারা অনুমোদনের নামে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা।
তদন্তে উঠে এসেছে, জোন-৬/২ এর বিভিন্ন মৌজা — ডেমরা, মাতুয়াইল ও আমুলিয়া এলাকায় ইমারত নির্মাণ অনুমোদন বা নকশা অনুমোদনের সময় ন্যূনতম গ্রাউন্ড কাভারেজ ও অন্যান্য শর্তের কথা বলে আবেদনকারীদের কাছ থেকে অবৈধ টাকা দাবি করা হয়। সরকারি ফি’র বাইরে গোপনে আদায় করা হয় ৫ থেকে ৬ লাখ টাকা পর্যন্ত ঘুষ, বিনিময়ে নকশা অনুমোদন করে দেওয়া হয় কোনো প্রকার নিয়ম-নীতি উপেক্ষা করেই।

তদন্ত সূত্রে জানা যায়, মাতুয়াইল মৌজার এম.এস দাগ নং ৩৪৫৩৫, ৩৪৫৩৬, ৩৪৫৩৯ ও ৩৪৫৪০ (অংশ) জমিতে নির্মিতব্য নয় তলা একটি ভবনের নকশা অনুমোদনের ক্ষেত্রে জান্নাতুল মাওয়া সর্বনিম্ন গ্রাউন্ড কাভারেজ সুবিধা দেওয়ার শর্তে প্রায় ৫-৬ লক্ষ টাকার অবৈধ লেনদেন করেন।
বর্তমানে ভবনটি নির্মাণাধীন অবস্থায় রয়েছে। তবে তদন্তে দেখা গেছে, অনুমোদনের সময় নির্ধারিত কোনো শর্তই মানা হচ্ছে না।
ভবন মালিকের সঙ্গে কথা বললে তিনি বলেন, “সব কিছু অফিসে ম্যানেজ করেই কাজ করছি।”
এতে স্পষ্ট হয়, রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তার সহযোগিতা ছাড়া এই ধরনের নির্মাণ সম্ভব নয়।
রাজউকের নিয়ম অনুযায়ী অথরাইজড অফিসারদের নির্দিষ্ট মেয়াদ শেষে বদলি করার কথা থাকলেও জান্নাতুল মাওয়া দীর্ঘদিন ধরে একই জোনে (জোন-৬/২) দায়িত্ব পালন করছেন।
অভ্যন্তরীণ সূত্র জানায়, গত দুই-তিন বছরে রাজউকের একাধিক কর্মকর্তার বদলি হলেও তিনি প্রভাব খাটিয়ে নিজের পদ ধরে রেখেছেন। এতে সন্দেহ তৈরি হয়েছে, কোনো উচ্চ পর্যায়ের প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এই সিন্ডিকেট পরিচালিত হচ্ছে কিনা।
অভিযোগ রয়েছে, জান্নাতুল মাওয়া নিজের দুর্নীতির চক্র আড়াল করতে নিয়মিত “শুদ্ধাচার” ও “নিয়মনীতি”র কথা বলে থাকেন। অথচ তার বিরুদ্ধেই রয়েছে একাধিক ঘুষ ও অনিয়মের অভিযোগ।
বিস্ময়ের বিষয়, বিগত স্বৈরাচারী সরকারের আমলে তাকে ‘শুদ্ধাচার পুরস্কার’ দেওয়া হয়েছিল — যা অনেকের কাছে প্রহসনের সমান মনে হয়।
প্রশাসনিক সূত্র জানায়, তিনি মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত হলেও দায়িত্ব পালনে শুদ্ধাচারের পরিবর্তে রাজউকের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন।

৫ আগস্টের পর সরকার পরিবর্তনের পরও এই সিন্ডিকেট বাণিজ্য বন্ধ হয়নি। অভিযোগ রয়েছে, জান্নাতুল মাওয়া এখনো এক বা একাধিক দায়িত্বে থেকে ইমারত নির্মাণ অনুমোদন/নকশা অনুমোদনের নামে অবৈধ লেনদেন চালিয়ে যাচ্ছেন।
রাজউকের বিভিন্ন প্রকৌশলী ও অনুমোদনপ্রত্যাশীদের সঙ্গে কথা বলে জানা গেছে,
“জোন-৬/২ অফিসে নির্ধারিত সরকারি ফি দিলেই কাজ হয় না। অতিরিক্ত টাকা না দিলে নকশা আটকে রাখা হয়।”

নগর উন্নয়ন বিশেষজ্ঞরা বলছেন, রাজউকের এই ধরনের সিন্ডিকেট বাণিজ্য শুধু প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করছে না, বরং রাজধানীর নিরাপদ ভবন নির্মাণ ও নগর পরিকল্পনাকে মারাত্মক ঝুঁকিতে ফেলছে।
তারা এই অনিয়মের বিরুদ্ধে স্বাধীন তদন্ত কমিটি গঠন করে দায়ীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছেন।

রাজউকের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বারবার অভিযোগ উঠলেও কেন দোষীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না — এ প্রশ্ন এখন সাধারণ নাগরিকদের।
রাজধানীর উন্নয়ন তদারককারী প্রতিষ্ঠান যদি নিজেই দুর্নীতির ঘেরাটোপে বন্দি হয়, তবে সাধারণ নাগরিক কোথায় যাবে?

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনিতে মৎস্য ঘের জবর দখল, থানায় অভিযোগ দাখিল
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা ও কলারোয়া ১০ বোতল ভারতীয় মদসহ প্রায় ছয় টাকার মালামাল জব্দ

রিলেটেড পোস্ট

খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ...

আগস্ট ১, ২০২৬

ঢাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের শাস্তির প্রতিবাদ

আগস্ট ১, ২০২৬

সাতক্ষীরায় ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জুলাই ৩১, ২০২৬

জমি-সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরা সদর বৈচানায় দা ও...

জুলাই ৩১, ২০২৬

সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের উদ্যোগে ‘হিট অ্যাকশন ডে’ উদযাপিত...

জুলাই ৩০, ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী...

জুলাই ৩০, ২০২৬

পারিবারিক রাস্তা দখলের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত,সংবাদ সম্মেলনে,মেয়র...

জুলাই ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting