দুর্যোগকালীন সচেতন বৃদ্ধিতে আমাদের টিম মানবিক পরিবারের উঠান বৈঠাক

শনিবার সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার ৫নং দেবহাটা ইউনিয়নের উপকূলবর্তী গ্রাম বসন্তপুর বিলকিস নাদিরার বাড়ি সংলন্ন এলাকায় বিকাল ৪.০০ ঘটিকায় আমাদের টিম মানবিক পরিবারের আয়োজনে “দুর্যোগ কালীন প্রস্তুত মানি সচেতন হয়ে নিরাপদ থাকি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্যোগকালীন সচেতন বৃদ্ধিতে উঠান বৈঠাক অনুষ্ঠিত হয়।
উক্ত উঠান বৈঠকের মাধ্যমে উপকূলবর্তী মানুষের দুর্যোগ কালীন সময়ের পূর্ব প্রস্তুতি এবং দুর্যোগ পরবর্তী কার্যক্রমের বিশেষ ধারণা প্রদান করা হয়। উক্ত বৈঠকে সভাপতিত্ব করেন শ্রী বাবু দিলিপ সরকার বিশিষ্ট ব্যবসায়ী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমাদের টিম একটি মানবিক পরিবার এর নির্বাহী প্রধান মোঃ মনিরুল ইসলাম (মনি) । আরোও উপস্থিত ছিলেন উপ পরিচালক দিলিপ দাস, উপ পরিচালক শুভংকর রায়, উপ পরিচালক মারুফ বিল্লাহ, সহকারী পরিচালক মোঃ আল আমিন, সহকারী পরিচালক ইয়াছিন আলী  এবং আমাদের টিমের সদস্য পাপ্পু সরকার। উক্ত উঠান বৈঠকে উদ্বোধনীয় ও শুভেচ্ছা বক্তব্য রাখেন উঠান বৈঠকের সভাপতি দিলিপ সরকার। আমাদেরটিম এর কার্যক্রম এবং পরিচিতি সম্পর্কে আলোচনা করেন আমাদের টিম একটি মানবিক পরিবার এর নির্বাহী প্রধান মোঃ মনিরুল ইসলাম। দূর্যোগ সম্পর্কে আলোচনা করেন উপ পরিচালক দিলিপ দাস।দূর্যোগ পূর্ববর্তী ও পরবর্তী করনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করেন উপ পরিচালক শুভংকর রায় । প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আমাদের এবং যুব সমাজের করনীয় বিষয় নিয়ে আলোচনা করেন সহকারী পরিচালক মোঃ আল আমিন। উক্ত উঠান বৈঠকে সমাপনী বক্তব্যের মাধ্যমে উঠান বৈঠকের সমাপ্তি ঘোষণা করেন উপ পরিচালক মোঃ ইমরান হোসেন। এবং উক্ত উঠান বৈঠক থেকে অংশগ্রহণ কারী গন কি জানতে পারলো এবং বুঝতে পারছে তার উপর তাদের মন্তব্য গ্রহণ করা হয়।

spot_img

More from this stream

Recomended