দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি | সকাল ১১:৫১
সংরক্ষিত নারী আসনের বিএনপি’র এমপি কলারোয়ার পুত্রবধূ সানজিদা...
দর্জি থেকে নেতা, গ্রেফতারের দাবিতে উত্তাল শ্যামনগর
প্রাথমিক বৃত্তি পরীক্ষাঃ কক্ষ পরিদর্শকদের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ...
সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু
রূপান্তরের আয়োজনে মানব  পাচার প্রতিরোধ ক্যাম্পেইন
আশাশুনিতে ট্রাকলোডে চাঁদা না  পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম
বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’...
তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী
কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 
আশাশুনির বড়দলে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

দি হাঙ্গার প্রজেক্ট ও ইয়ুথ এন্ডিং হাঙ্গারের সম্প্রীতি সংলাপ

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ১২, ২০২৩
সেপ্টেম্বর ১২, ২০২৩ ০ কমেন্ট 333 ভিউস

নিজস্ব প্রতিবেদক: ইয়ুথ এন্ডিং হাঙ্গার ও দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১:০০টায় ঢাকার সিরডাপ মিলনায়তনে ফোর্ব-এর কান্ট্রি ডিরেক্টর ড. শাহনাজ করীমের সভাপতিত্বে ‘সম্প্রীতি সংলাপ’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “মহান মুক্তিযুদ্ধ ও ত্রিশ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে এদেশের জন্ম হয়েছে। মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল এই দেশের সকল মানুষের সমান অধিকার, সমান মর্যাদা নিশ্চিত করা। আমরা চাই ধর্ম বা অন্য কোন কারণে কোন মানুষ বৈষম্যের শিকার হবে না। ইয়ুথ এন্ডিং হাঙ্গারের তরুণেরা সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় যে কাজটি করছে আমি তা সমর্থন করি। এই কাজে আমার দিক থেকে পূর্ণ সহযোগিতা থাকবে।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য লুতফুন নেসা, ফোর্ব-এর ডিরেক্টর অপারেশনস চার্লস রিড, দি হাঙ্গার প্রজেক্ট-এর প্রোগ্রাম ডিরেক্টর নাছিমা আক্তার জলি। লুতফুন নেসা বলেন, পর¯পরের প্রতি সহমর্মিতা জাগ্রত করার মাধ্যমে শান্তিপূর্ণ সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে হবে। নাছিমা আক্তার জলি বলেন, ধর্ম যার যার দেশ আমাদের সকলের। স্বাধীনতার পর যে সংবিধান প্রণয়ন হয় তাতে ধর্ম নিরপেক্ষতার কথা বলা হয়। আমাদের দেশ হবে অসম্প্রদায়িক, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ। ড. শাহনাজ করিম বলেন, সমাজে সম্প্রীতি প্রতিষ্ঠায় তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা ধর্মীয় নেতাদের আমাদের সঙ্গে পেয়েছি। পাশে আছেন প্রতিটি এলাকার সংসদ সদস্যগণ। আমরা সবাইকে ধন্যবাদ জানাই। আমরা বিশ্বাস করি, আমাদের সকলের সম্মিলিত প্রচষ্টায় সবার জন্য সমতা ও ন্যায্যতার বাংলাদেশ গড়ে উঠবে। উল্লেখ্য, ‘ফ্রিডম অব রিলিজিওন অর বিলিফ লিডারশিপ নেটওয়ার্ক (ফোর্ব)’ মূলত সামাজিক সম্প্রীতি সুরক্ষা এবং ধর্ম ও বিশ^াসের স্বাধীনতা নিয়ে বিভিন্ন দেশের সংসদ সদস্যদের সঙ্গে কাজ করে। উল্লিখিত কার্যক্রমের অংশ হিসেবে ইয়ুথ এন্ডিং হাঙ্গারের তরুণ স্বেচ্ছাসেবকদের উদ্যোগে ইতোমধ্যে দেশের বিভিন্ন বিশ^বিদ্যালয়সহ শিক্ষা প্রতিষ্ঠানে তরুণ শিক্ষার্থীদের অংশগ্রহণে তরুণ নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ, বিতর্ক প্রতিযোগিতা, প্রচারাভিযান, সামাজিক সম্প্রীতি কর্মশালা, দশটি জেলায় সংসদ সদস্যগণের উপস্থিতিতে সামাজিক সম্প্রীতি সংলাপসহ বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সংলাপে তারা তাদের কাজের বিভিন্ন সফলতা উপস্থাপন করেন। সংলাপে শিক্ষাবিদ, ধর্মীয় নেতৃত্ব, নাগরিক সমাজের প্রতিনিধি এবং তরুণদের প্রতিনিধিবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট’র সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শশাংক বরণ রায়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালিগঞ্জে কিশোরের ভ্যান ছিনতাই
পরবর্তী পোস্ট
কালিগঞ্জে ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন

রিলেটেড পোস্ট

সংরক্ষিত নারী আসনের বিএনপি’র এমপি কলারোয়ার পুত্রবধূ সানজিদা...

এপ্রিল ২০, ২০২৬

প্রাথমিক বৃত্তি পরীক্ষাঃ কক্ষ পরিদর্শকদের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ...

এপ্রিল ১৯, ২০২৬

রূপান্তরের আয়োজনে মানব  পাচার প্রতিরোধ ক্যাম্পেইন

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’...

এপ্রিল ১৯, ২০২৬

তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী

এপ্রিল ১৯, ২০২৬

আশাশুনির বড়দলে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা...

এপ্রিল ১৯, ২০২৬

 প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে শ্যামনগরে  বিএনপি...

এপ্রিল ১৯, ২০২৬

পাইকগাছা-শিববাটি মৎস্য আড়ৎ এর উদ্বোধন

এপ্রিল ১৬, ২০২৬

পাইকগাছায়  অসহায় নারীদের হাতে সেলাই মেশিন হস্তান্তর

এপ্রিল ১৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting