দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি | সকাল ৮:১৬
বিভাগীয় পর্যায়ে সেমিফাইনালে সাতক্ষীরার বালক-বালিকা দল
কলারোয়ায় চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন 
কলারোয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
অসহায় শ্রমিক আ.রাজ্জাকের পাশে শ্রমিক কল্যাণ ফেডারেশন 
অবৈধভাবে সম্পত্তি দখলে ব্যর্থ হয়ে বিএনপি নেতাদের বিরুদ্ধে...
সুন্দরবনে ‘বনবিভাগের’ গুলিতে কাঁকড়া জেলে নিহতের অভিযোগ
জেন্ডার ও জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্ত স্কুল বিতর্ক...
আশাশুনিতে আইডিয়ালের প্রতিবন্ধী সনাক্তকরণ ও চিহ্নিতকরণ প্রশিক্ষণ 
আশাশুনিতে আইডিয়ালের প্রতিবন্ধী শিশু ও যুবদের পুনর্বাসন স্ক্রিনিং...
সাতক্ষীরার তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও ক্রেস্ট...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

দলিল লেখকরা অন্যায় করলে আসামি হবেন: আইনমন্ত্রী

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৪, ২০২৩
মার্চ ৪, ২০২৩ ০ কমেন্ট 343 ভিউস

জাতীয় ডেস্ক:

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, দলিল লেখকরা অন্যায় করলে আসামি হবেন, অন্যায় না করলে হয়রানিমূলকভাবে আসামি করা যাবে না। দলিল লেখকরা অত্যন্ত বিবেচক, দেশের উন্নয়ন জনগণের কাছে পৌঁছে দেন। দেশে কী হচ্ছে সেটা জনগণকে জানান।

শনিবার দুপুরে (৪ মার্চ) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কাউন্সিল-২০২৩ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দলিল লেখকদের অপকার হয় এমন কোনো আইন এখনো করা হয়নি। দলিল লেখাটা অত্যন্ত প্রয়োজন, সাবরেজিস্ট্রার অফিস অত্যন্ত প্রয়োজনীয়। আমি যখন প্রধানমন্ত্রীর কাছে গেলাম, এককথায় তিনি রাজি হয়ে গেলেন যে, প্রত্যেকটা উপজেলায় একটা করে সাবরেজিস্ট্রি অফিস হবে।

তিনি বলেন, প্রত্যেকটা উপজেলায় একটা করে সাবরেজিস্ট্রি অফিস হবে। এটাকে বলা হবে সাবরেজিস্ট্রি কমপ্লেক্স। এটাকে কমপ্লেক্স বলা হবে এ কারণে যে, এখানে যারা জমি বিক্রি করতে আসবেন এবং যারা কিনতে আসবেন তারা বসতে পারবেন। সেই সঙ্গে যারা দলিল লিখবেন তাদেরও বসার জায়গা হবে।

আনিসুল হক বলেন, আপনারা দাবি করছেন আমরা বসার ব্যবস্থা করছি। এ বিল্ডিং হলে আপনাদের বসার জায়গা হয়ে যায়। শেখ হাসিনার সরকারের আমলে কি আপনাদের আকাশের নিচে বসাতে পারি? আপনারা দলিল লেখক সমিতির সভাপতি ও সম্পাদককে স্বীকৃতি দিতে বলেছেন আমি এটা দিলাম।

দলিল লেখকদের প্রশিক্ষণ ও ট্রেনিং ইনস্টিটিউটের বিষয়ে মন্ত্রী বলেন, বিশ্বাস করেন, মাঝে মাঝে দলিল পড়তে গেলে মাথায় যা চুল আছে তাও পড়ে যায়। এরকম হাতের লেখা। দলিল লেখকদের সবচেয়ে বড় পুঁজি হাতের লেখা, দলিল লেখকদের সবচেয়ে বড় সম্পত্তি হচ্ছে হাতের লেখা, এটা হচ্ছে তাদের সবচেয়ে বড় পুঁজি। আপনাদের হাতের লেখা যার ভালো না, তার লেখাটা চেষ্টা করলেই ভালো হয়। আইনটা জানা, আইনও জানতে হয়। স্ট্যাম্পট অ্যাক্ট জানতে হয়, সিভিল প্রসিডিউর জানতে হয়।সবকিছু জানতে হয়, এর জন্য প্রশিক্ষণ দরকার। এটার ব্যাপারে কোন দ্বিমত নেই। কিন্তু প্রশিক্ষণটা কীভাবে হবে, এটা আমাকে একটু সময় দেন, আমি আগামী নির্বাচনের পর নূরে আলমসহ (দলিল লেখক সভাপতি) আমরা আলাপ-আলোচনার মাধ্যমেই একটা ছক তৈরি করবো, ছক তৈরি করে প্রশিক্ষণের ব্যবস্থা করবো।

তিনি বলেন, দেখুন এটা অর্থের ব্যাপার, তাই না? আমি আপনাদের মন জয় করার জন্য আর আপনারা আমাকে বাহবা দেবেন, এ কারণে এখন একটা ওয়াদা দিলাম, আমি এ ক্যাটাগরির না। আমি আপনাদের দাবিটা আমাদের সবার অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছাবো। অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ-আলোচনা করে সবকিছু বিবেচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবো।

আইনমন্ত্রী বলেন, যুক্তির কথা বললে আপনারাও শোনেন, আমিও শুনি। এখন কথা হচ্ছে যে, দাবি-দাওয়ার কথাও শেষ করলাম, আরও কিছু আছে, এগুলো পড়বো। আপনাদের পরিষ্কার করতে চাই, যেটা যুক্তিসংগত হবে, ইনশাআল্লাহ্ সেটা মেনে নেবো। যেটা যুক্তিসঙ্গত হবে না সেটা আবার আপনাদের কাছে নিয়ে আসবো। এটা আপনাদের সঙ্গে আলোচনায় থাক। আপনাদের তো মনে আছে, আমারও মনে রাখতে হবে, আমরা কখনোই কাউকে আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করতে দেবো না।

দলিল লেখকদের মামলায় আসামি করা যাবে না- সমিতির এমন দাবির বিষয়ে মন্ত্রী বলেন, দলিল লেখকরাও তো দেশের নাগরিক। আসামি করা যাবে না, এটা কেমনে বলি আমি। তাহলে তো আমার ব্যবসাই থাকবে না।

মন্ত্রী বলেন, ব্যাপারটা হচ্ছে অন্যায় করলে আসামি হবেন। অন্যায় না করলে হয়রানিমূলকভাবে আসামি করা যাবে না। তাছাড়া আপনারা অত্যন্ত বিবেচক, দেশের উন্নয়ন জনগণের কাছে পৌঁছে দেন। দেশে কী হচ্ছে সেটা জনগণকে জানান।

‘আপনারা বিশ্বাসের সঙ্গে তাদের (জনগণের) কথাগুলো শোনেন এবং ধারণ করেন। আপনারা হচ্ছেন আমাদের সঙ্গে এবং জনগণের সঙ্গে। অনেক সময় জনগণ হয়তো আমাদের সঙ্গে বা তাদের এমপিদের সঙ্গে মনের কথা বলতে পারেন না। তাদের দুঃখের কথা বলতে হয়তো সময় পান না। কিন্তু আপনাদের বলেন, সবাইকে সেটা বলতে পারেন না। সেটা আপনাদের সঙ্গে বলে থাকেন।’

আইনমন্ত্রী বলেন, আপনাদের দায়িত্ব কিন্তু অপরিসীম। আপনারা জনগণের পরম বন্ধু। আপনারা অত্যন্ত বিচক্ষণভাবে, বিশ্বস্ততার সঙ্গে জনগণের এ দায়িত্ব পালন করে থাকেন। আপনাদের কাজটা অত্যন্ত পবিত্র। তার অত্যন্ত কষ্টের টাকা দিয়ে একটা সম্পত্তি কেনেন, আর একজন তার কষ্টের সময় সম্পত্তিটা বিক্রি করে টাকা লেনদেন করেন, আপনারা সেই কাজটা সহজ করেন।

বাংলাদেশ দলিল লেখক সমিতির সভাপতি মো. নূর আলম ভূ্ঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, বাংলাদেশ দলিল লেখক সমিতির উপদেষ্টা কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. নজরুল ইসলাম বাবু , কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ও সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব ও নিবন্ধন অধিদপ্তরের সাবেক মহাপরিদর্শক ড. খান মোহাম্মদ আবদুল মান্নান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল ঘোষণা
পরবর্তী পোস্ট
অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে এস এম মুনীর

রিলেটেড পোস্ট

হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু, এপর্যন্ত প্রাণহানি...

মে ১৬, ২০২৬

কুমিল্লায় পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী

মে ১৬, ২০২৬

হামে আরও ৭ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু...

মে ১৪, ২০২৬

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী

মে ১৩, ২০২৬

সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মে ৯, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা...

মে ৪, ২০২৬

মে দিবস: শিকাগো থেকে ঢাকা- শ্রমের মর্যাদা ও...

এপ্রিল ৩০, ২০২৬

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু

এপ্রিল ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting