দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৩৭
মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে তারেক...
শ্যামনগরে ফুটবল ম্যাচ শেষে সংঘর্ষ, আহত-৫
শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের...
তালায়  সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
শ্যামনগরে শিবিরের বিক্ষোভ মিছিল
ঈশ্বরীপুরে সাইবার ইউজার দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি
সাতক্ষীরায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চার লাখ টাকার দূনীতি...
কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের...
কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

থানায় ঢুকে পুলিশকে মারপিটের অভিযোগ, গ্রেফতার ৪

কর্তৃক kobirubel.satnadee মে ২৮, ২০২০
মে ২৮, ২০২০ ০ কমেন্ট 400 ভিউস

ন্যাশনাল ডেস্ক:
বগুড়ার শিবগঞ্জ থানায় ঢুকে পুলিশকে মারপিট করে গ্রেফতার তিন জনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। বুধবার (২৭ মে) সন্ধ্যার এ ঘটনায় এসআই আনোয়ার হোসেন ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১২ জনের বিরুদ্ধে মামলা করেছেন। পরে এ ঘটনায় গ্রেফতার চার জনকে বৃহস্পতিবার (২৮ মে) বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
গ্রেফতার আসামিরা হলেন শিবগঞ্জের নাগরবন্দর কালিপাড়ার তসলিম উদ্দিন (৬৫), তার ছেলে পূবালী ব্যাংক সাতমাথা শাখার ক্যাশিয়ার তৌহিদুল ইসলাম (৩০), একই গ্রামের মৃত জোব্বার প্রামাণিকের ছেলে হারুনার রশিদ (৬০) ও নাটমরিচা গ্রামের আফজাল হোসেনের ছেলে হাফিজার রহমান (৩৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে গাছ থেকে আম ও কাঁঠাল চুরি হয়। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তারক নাথ কুন্ডু থানায় সাধারণ ডায়েরি করেন। পরে থানার এসআই আনোয়ার হোসেন বুধবার বিকালে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তদন্ত করে আসেন। পরে উপজেলার কালিপাড়া গ্রামের কিছু লোকজন হাসপাতালের দেয়াল ডিঙিয়ে ভেতরে প্রবেশ করে। তারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বাসভবনে হামলা চালান বলে অভিযোগ উঠে।
খবর পেয়ে পুলিশ হাসপাতালে গেলে পূবালী ব্যাংক কর্মকর্তা তৌহিদুল ইসলাম ও আশপাশের গ্রামের অর্ধশত নারী-পুরুষ এসে পুলিশকে ঘেরাও করে। পরে থানা থেকে অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে গিয়ে সহকর্মীদের উদ্ধার করে। এ সময় তৌহিদুল ইসলাম, হারুনার রশিদ ও হাফিজার রহমানকে গ্রেফতার করে থানায় আনা হয়।
পুলিশের দাবি, এ ঘটনায় এলাকায় প্রচার করা হয় ধরে নেওয়া ব্যক্তিদের থানায় নিয়ে মারপিট করা হচ্ছে। পরে তৌহিদুলের বাবা তসলিম উদ্দিন স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে থানায় প্রবেশ করে কর্তব্যরত পুলিশ সদস্যদের মারপিট করে গ্রেফতার তিন জনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে পুলিশ তসলিম উদ্দিনকেও গ্রেফতার করলে অন্যরা পালিয়ে যায়।
শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, গ্রেফতার চার জনসহ ১২ জনের নামে থানায় মামলা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নির্দেশনা অমান্য করে বিলম্ব মাশুল আদায় করছে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি
পরবর্তী পোস্ট
যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যার চেষ্টা

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

অনলাইন সংবাদ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার

জুন ৭, ২০২৬

গোশত কাটার সময় যে ভুল এড়াবেন

মে ২৭, ২০২৬

আরও ১২ নিয়ে হামে মৃত্যু ৫১২

মে ২৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting