দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১:০৬
পরানদাহে  পূর্ব শত্রুতার জেরে বসত বাড়িতে অগ্নিসংযোগ
শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি: ডা....
শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে বেতন-ভাতা ও উপবৃত্তি নিয়ে প্রশ্ন:...
সাতক্ষীরা সদর থানার নতুন ওসি শফিকুল ইসলামকে ‘সাতক্ষীরা...
কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন কমিটি গঠন
আশাশুনির বড়দল ইউনিয়নে শতভাগ নিরাপদ পানি নিশ্চিতে পরামর্শ...
শ্যামনগরের মুন্সিগঞ্জে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল মজিদ
পুরাতন সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত...
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৯ বছর এক্সরে মেশিন অচল:...
সাতক্ষীরায় ভুয়া ওয়ারেশ সনদ দেখিয়ে জমি দখল চেষ্টার...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

তেঁতুলিয়ায় টিউলিপ বাগানে ডেনমার্কের রাষ্ট্রদূত ও ইফাদের কান্ট্রি ডিরেক্টর

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ১৫, ২০২৩
ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ০ কমেন্ট 297 ভিউস

জাতীয় ডেস্ক:

বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি ইস্ট্রুপ পিটারসেন ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আর্নো হ্যামিলার্স পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টিউলিপ বাগান পরিদর্শন করেন।

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টিউলিপ বাগান পরিদর্শন করেছেন ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি ইস্টরুপ পিটারসেন ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আর্নো হ্যামিলার্স। তারা টিউলিপ চাষিদের সঙ্গে কথা বলেছেন।

তারা ইফাদ ও ডেনিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সির সহ-অর্থায়নে রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রকল্পের আওতায় টিউলিপ চাষ করছেন বলে মঙ্গলবার ইফাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সাধারণত শীতল আবহাওয়ায় জন্মানো এই টিউলিপের বেশ চাহিদা রয়েছে রাজধানী ঢাকায়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অংশীদার সংস্থা, ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন দ্বারা বাস্তবায়িত একটি ভ্যালু চেইন উন্নয়ন উদ্যোগের অংশ হিসেবে ২০২১ সালে আটজন কৃষককে টিউলিপ চাষ ও বাজারজাত করার জন্য প্রশিক্ষণ গ্রহণ করেন। সফল পাইলটের পর, তেঁতুলিয়া উপজেলার দর্জিপাড়া গ্রামের ২০ জন কৃষকের মধ্যে এই উদ্যোগ সম্প্রসারিত হয়েছে, যারা এ বছর প্রায় এক লাখ টিউলিপ ফুল উৎপাদন করছে।

বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি ইস্ট্রুপ পিটারসেন বলেন, আমি এখানে এসে সত্যিই খুশি এবং আমি গর্বিত যে ডেনিশ সরকার ইফাদের সঙ্গে যৌথভাবে বাংলাদেশে এই তরুণ নারী কৃষকদের সক্ষমতা বৃদ্ধিতে বিনিয়োগ করেছে। আমি আশা করি, ভবিষ্যতে এই বাগানে আরো টিউলিপ প্রস্ফুটিত দেখব, যা কিনা গ্রামীণ জনগোষ্ঠীর জন্য অতিরিক্ত জীবিকার সুযোগ তৈরি করবে।

কৃষকদের উৎপাদিত এই টিউলিপ তোড়ার বেশির ভাগই রাজধানীতে পরিবহন করা হয় এবং কিছু স্থানীয়ভাবেও বিক্রি হয়। টিউলিপ বাংলাদেশে নতুন ফুল হওয়ায় এর বাগানগুলো স্থানীয় পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে এবং স্থানীয়দের নতুন ব্যবসার সুযোগ তৈরি করছে।

আর্নো হ্যামেলিয়ার্স বলেন, একজন ডাচ ব্যক্তি হিসেবে টিউলিপ আমার কাছে বিশেষ কিছু। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কার্যকর প্রযুক্তি ব্যবহার করে ডাচ জলবায়ুকে অনুকরণের চেষ্টা করে টিউলিপের উৎপাদন দেখে আমি আনন্দিত। এই নারীরা আবারও প্রমাণ করেছেন যে শুধু প্রশিক্ষণ, আর্থিক পরিষেবায় অভিগম্যতা এবং বাজার সংযোগের ক্ষেত্রে পর্যাপ্ত সহায়তা পেলেই একটি নতুন পণ্য এবং সেটির একটি ভ্যালু চেইন তৈরি করা যেতে পারে।

আনোয়ারা নামে এক কৃষক বলেন, আমি গবাদি পশু পালন ও কৃষিকাজের সঙ্গে জড়িত। গত বছর আমি টিউলিপ চাষ শুরু করেছি। মাত্র ৪৫ দিনে ৬৫ হাজার টাকা আয় করেছি। সেই টাকা দিয়ে আরো গবাদি পশু কিনেছি। এই বছর আমি টিউলিপ থেকে আরো বেশি আয়ের আশা করছি। এ ছাড়া স্থানীয় পর্যটকরাও এই টিউলিপ বাগানগুলো পরিদর্শনে আগ্রহী, যা কিনা বাড়তি আয়ের সুযোগ নিয়ে আসবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তিন গুণ বেশি দামে আদানি থেকে বিদ্যুৎ কিনতে হবে বাংলাদেশকে
পরবর্তী পোস্ট
জাপান থেকে ৬৯০ কোটি টাকার এলএনজি কিনবে সরকার

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting