দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:১০
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার...
কৃষক পরিবার থেকে উঠে আসার গল্প 
কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল জব্দ: শিবসা নদীতে...
দেবহাটায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে...
জন্মস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী...
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...
নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...
দেবহাটা ইউসিসিএর নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন: মন্টু চেয়ারম্যান নির্বাচিত
এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালাসাতক্ষীরা জেলা

তালায় মেজর জিয়া নামে চাঁদা দাবী, না দিলে হত্যার হুমকি

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ২৫, ২০২০
সেপ্টেম্বর ২৫, ২০২০ ০ কমেন্ট 455 ভিউস

নিজস্ব প্রতিবেদক: আমি সর্বহারা পাটির চেয়ারম্যান মেজর জিয়া বলছি, হয় চাঁদা দে, নইলে মেরে দেব। সর্বহারা পাটির এমন আতঙ্কে দিন-রাত কাটাচ্ছে সাতক্ষীরার তালা উপজেলায়বাসী। সম্প্রতি সর্বহারা পার্টি পরিচয়ে তালার ডজন খানেক ব্যক্তির কাছে চাঁদাদাবীর অভিযোগ উঠেছে। চাঁদা দিতে অশিকার করলে দেয়া হচ্ছে প্রাণনাশের হুমকি। এ ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। জীবনের নিরাপত্তার জন্য ইতোমধ্যে তিন ব্যক্তি তালা থানায় সাধারণ ডায়েরি করেছেন।

এ ব্যাপারে, তালা সদর ইউনিয়নের বারইহাটী গ্রামের মৃত মজিদ মোড়লের ছেলে ও জেঠুয়া জাগরাণী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রব বলেন, গত ২৩ সেপ্টেম্বর বিকাল ৫টায় ০১৭৪৫৭৮১০৭৬ নম্বও থেকে সর্বহারা পাটির মেজর জিয়া পরিচয়ে ২ লক্ষ টাকা চাঁদা দাবী করে। উক্ত টাকা ২৪ সেপ্টেম্বর দুপুরে ফোন করে ঐদিনের ভিতরে ০১৭০০৫৯১২০৮ নাম্বারে ২ লক্ষ টাকা বিকাশ করে পাঠিয়ে না দিলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়া হয়। এ ঘটনায় তিনি তালা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

এ ব্যপারে, তালা সদরের মীর মালেকের পুত্র মীর হোসেন বলেন, গত ২১ সেপ্টেম্বর বিকাল ৫.০৫ ঘটিকার সময় ০১৭৪৫৭৮১০৭৬ নম্বর হতে আমাকে ফোন দিয়ে বলে, তোর নাম কি মীর মহাসীন, তোর পিতার নাম মীর মালেক ? আমি বলি হ্যাঁ, তখন সে আমাকে বলে আমি সর্বহারা পাটির চেয়ারম্যান মেজর জিয়া বলছি, আমি সাথে সাথে বুদ্ধি খাটিয়ে বলি, মেজর জিয়া তো আমার আতœীয়, সে তো অনেক আগে মারা গেছে, তখন সে আমাকে অকথ্য ভাষায় গালি গালাজ শুরু করলে, আমিও তাকে গালি দিলে সে ফোন কেটে দেয়। এর পরে অনেক চেষ্টা করেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

জালালপুর ইউনিয়নের জেঠুয়া গ্রামের মাজেদ আলী গাজীর পুত্র কৃষ্ণকাটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আছাদুল হক জানান, গত ২১ সেপ্টেম্বর বিকাল ৫টার দিকে ০১৭৪৫৭৮১০৭৬ মোবাইল নম্বর থেকে আমাকে সর্বহারা পাটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জিয়া পরিচয় দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা ০১৭০০৫৯১২০৮ নাম্বারে বিকাশ করতে বলে। এ সময় টাকা দিতে অপারগতা প্রকাশ করলে, আমাকে গালিগালাজ ও জীবননাশের হুমকি দিয়ে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এ ব্যাপারে আমি তিনি তালা থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।

উপজেলার মাগুরা ইউনিয়নের ধুলান্ডা গ্রামের মৃত শৈলন্দ্র নাথ দাশের ছেলে ও তালা সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত প্রদর্শক সন্তোষ কুমার দাশ জানান, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার সময় ০১৭৪৫৭৮১০৭৬ নাম্বারের মোবাইল থেকে মেজর জিয়া পরিচয়ে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত ২ লক্ষ টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ০১৭০০৫৯১২০৮ নম্বরে অতিদ্রুত ২০ হাজার টাকা বিকাশ করতে বলে। টাকা বিকাশ না করায় জীবননাশের হুমকি দেয়। এ ঘটনায় একই দিনে আমি তালা থানায় একটি সাধারণ ডায়েরী করেছি।

একইভাবে তালা মোবারাকপুর গ্রামের জিন্নাত মাস্টারের ছেলে কবির এর কাছে গত ২১ সেপ্টেম্বর একই পরিচয় দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে তাকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেয়া হয়।

এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, সর্বহারা পাটি পরিচয় দিয়ে চাঁদা দাবী করা ও হুমকির দেয়ার জন্য ৩ জন অভিযোগ নিয়ে তালা থানায় সাধারন ডায়েরী করেছেন। এখনও পর্যন্ত কারো সনাক্ত করা যায়নি, তবে মোবাইল নম্বর ট্রাকিং করে অপরাধীদের খুঁজে বের করার জোর চেষ্টা করা হচ্ছে।

প্রসঙ্গত, তালা উপজেলায় প্রায় ১৮/২০ বৎসর আগে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি নামে সর্বহারা বাহিনীর অস্ত্রের ঝনঝনানি ছিল। সে সময় তালাবাসী আতঙ্কে দিন কাটাতো। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর কঠিন তৎপরতা সেটি বন্ধ হয়ে গিয়েছিলো। সম্প্রতি আবারও সর্বহারা পার্টির তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। মেজর জিয়া পরিচয়ে বিভিন্নজনের কাছে চাঁদা দাবির ঘটনা ঘটছে। এ ব্যাপরে তালা বাসির দাবী, অতিদ্রুত সর্বহারা নামধারী দেশের কুলংঙ্গারদের খুজে বের করে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদান সহ চিরস্থায়ীভাবে সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করা হোক।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দৈনিক সাতনদীর সাথে একান্ত সাক্ষাতকারে সাবেক ছাত্রনেতা আলমগীর নাজমুল হক পল্লব
পরবর্তী পোস্ট
শ্যামনগরে জলবায়ু সুবিচারের দাবিতে অবরোধ কর্মসূচি পালিত

রিলেটেড পোস্ট

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...

সেপ্টেম্বর ২২, ২০২৬

নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...

সেপ্টেম্বর ২১, ২০২৬

দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...

সেপ্টেম্বর ২১, ২০২৬

কালিগঞ্জে ‘মানবতার সেবায় রক্তের সন্ধানে’ সংগঠনের নতুন কমিটি...

সেপ্টেম্বর ২১, ২০২৬

নজরুলের স্ত্রী মরিয়মের মৃত্যুতে নতুন মোড়, যা জানাল...

সেপ্টেম্বর ২১, ২০২৬

ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য আটক...

সেপ্টেম্বর ২১, ২০২৬

সাতক্ষীরায় রবীন্দ্র–নজরুল উৎসব ও সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সেপ্টেম্বর ২১, ২০২৬

জেলা জুড়ে কৃষকরা ডিলারের দোকানে দোকানে ঘুরেও পাচ্ছেনা...

সেপ্টেম্বর ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting