দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি | ভোর ৫:২৫
১৭ বছর পর ফিরছে চ্যানেল ওয়ান: সাতক্ষীরা প্রতিনিধি...
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
কালিগঞ্জে সরকারি খালের দখলদার সরকারি চাকরিজীবীর বাবা
কালিগঞ্জে কার্পেটিং সড়ক নির্মাণ কাজের উদ্বোধন
র‍্যাবের অভিযানে ২৫২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ক্রীড়া ও সমাজসেবায় মীর তাজুল ইসলাম রিপনের চার...
বুধহাটা পশ্চিম পাড়া জামে মসজিদ ও হেফজ খানায়...
তালার হাজরাকাটীতে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন...
গদাইপুরে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট “সিরাজ সাংস্কৃতিক মেলা”...
শ্যামনগরে খাদ্যবান্ধব কার্ড সংস্করণে অর্থ আদায়ের অভিযোগ ! 
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

তালায় শিমের বাম্পার ফলন, সফলতার হাসি

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ২৫, ২০২৩
নভেম্বর ২৫, ২০২৩ ০ কমেন্ট 377 ভিউস

নজরুল ইসলাম, তালা: মাটি ও আবহাওয়া অনূকূলে থাকায় চলতি মৌসুমে আগাম জাতের শিম চাষ করে বাণিজ্যিকভাবে সফলতার হাসি ফুটেছে তালা উপজেলার চাষীদের মুখে।কাঙ্খিত চাহিদার তুলনায় দ্বিগুণ ফলনে খুশিতে ভরে উঠেছে চাষীদের মন। ফলন ভালো হওয়ায় প্রতিবছর তালা উপজেলায় বাড়তে শুরু করেছে আগাম শিম চাষির সংখ্যা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায়, চলতি শীত মৌসুমে তালা উপজেলার ৮৫-১০০ হেক্টর জমিতে শিমের চাষ করেছেন সহস্রাধিক চাষিরা। প্রতি হেক্টর জমিতে গড়ে ২৫ টন করে প্রায় ২ হাজার ৫ শত টন শিম উৎপাদন হচ্ছে। বর্তমানে বাজারে শিমের ভালো দামও রয়েছে। তবে এর বাইরেও বেসরকারিভাবে বেশকিছু শিম চাষ করা হচ্ছে। শিম বাজারে উঠার প্রথম দিকে প্রতি কেজি বিক্রি হয়েছে ১০০-১২০ টাকায়, এখন তা নেমেছে ৫০-৭০বা প্রকার ভেদে ৩০-৪০ টাকায়। সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়,তালা উপজেলায় শীতকালীন মৌসুমের শিম চাষ করা হয়েছে অধিকাংশ অকৃষি জমিতে। কৃষকরা তাদের জমির পাশাপাশি জমির আইলে, খালের পাড়ে, বেড়িবাঁধের দুইপাশ, সড়কের দুপাশসহ পতিত খালি জায়গায় শিমের চাষ করেছেন।তারা হাইব্রিড জাতের আইটেক, কেরেলা এসব শিম আগাম চাষ করায় ভালো দাম পাচ্ছেন। এতে অধিকাংশ জমিতে রং-বে রংয়ের মন মাতানো ফুলে শোভিত হয়ে আছে শিম গাছ। চোখে পড়ে শিমগাছের দীর্ঘ সারি। সবুজ পাতার মধ্যে লকলক করছে শিমের শিষ। আর শিষে ধরে আছে বেগুনি ও হালকা সাদা ফুল। আর কিছু শিষে উঁকি দিচ্ছে তরতাজা শিম। তাছাড়া, এই উপজেলার উৎপাদিত শিম এলাকার চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন স্থানে রপ্তানি করছেন শিম ব্যবসায়ীরা। এতে করে তারাও আর্থিক লাভবান হচ্ছেন।
তথ্য মতে, কিছুদিন আগেও তালা উপজেলার বাড়ির আঙ্গিনায় সীমিত পরিসরে শিম চাষ করা হতো। এখন চাহিদা বেড়েছে, ফলনও বেড়েছে। ফলে কৃষি বিভাগের পরামর্শে অনাবাদী পতিত জমিকে আবাদী জমিতে রূপান্তরিত করে শিমের আবাদ করা হচ্ছে। তেঁতুলিয়া ইউনিয়নের শিমচাষী ফয়সাল হোসেন বলেন, আগাম শিম চাষ করে বেশ ভালো দাম পাচ্ছি। প্রতি কেজি শিম ৬৫-৭০ টাকা দরে বিক্রি করছি।
শিম ব্যবসায়ী নাজমুল সরদার জানান, উপজেলার সদর ইউনিয়ন, ইসলামকাঠি ইউনিয়নসহ আশে পাশের এলাকা থেকে প্রতিদিন প্রায় ৬০ থেকে ৭০ মন শিম ক্রয়করে ঢাকার সাভার ও কাওরান বাজারে বিক্রয় করে থাকি, তাতে আমার ভালোই লাভ হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাজিরা খাতুন জানান, আমরা মাঠপর্যায়ে আগাম বিভিন্ন সবজি চাষে কৃষকদের সহায়তা করে যাচ্ছি। ঘেরের আইল এবং রাস্তার ধারে এগুলোর ফলনও ভালো হয়। বিশেষ করে তালা উপজেলার এ বছর বিভিন্ন জাতের হাইব্রিড শিমের আগাম চাষ হয়েছে, যা থেকে কৃষকেরা ভালো দাম পাচ্ছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ডুমুরিয়ায় ইটভাটা শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা
পরবর্তী পোস্ট
বাংলাদেশে ভোট দেখতে বিদেশি রাষ্ট্রদূতদের আমন্ত্রণ পররাষ্ট্রসচিবের

রিলেটেড পোস্ট

তালার হাজরাকাটীতে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন...

এপ্রিল ১৮, ২০২৬

সাতক্ষীরায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর শিক্ষক দম্পতিকে কুপিয়ে...

এপ্রিল ১৫, ২০২৬

তালা উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা 

মার্চ ৪, ২০২৬

সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: সাংবাদিকসহ তিনজনের...

মার্চ ১, ২০২৬

সাতক্ষীরায় গরুবোঝাই ইঞ্জিনভ্যান খাদে পড়ে নি’হত ২

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

তালায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, যুবদল নেতা অভিযুক্ত

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

তালা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী গরিবের বন্ধু এসএম নজরুল...

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

পাটকেলঘাটায় বি এন পির জনসভায় আমি নির্বাচিত হলে...

ফেব্রুয়ারি ৭, ২০২৬

থানায় মামলা হলেও আসামী ধরছেনা পুলিশ

জানুয়ারি ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting