দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:২২
শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
কালিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগ-ধান রোপণে বাধা
সাতক্ষীরার কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে...
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক লিটন
কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ...
দেবহাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও...
শ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী রুস্তম আলী নিজ উদ্যোগ রাস্তার...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ঢুকে নেতাকে কুপিয়ে জখম
 শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে...
সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালাসাতক্ষীরা জেলা

তালায় ভাইরাল বেগুনগাছ পরিদর্শনে কৃষি কর্মকর্তা ও শিক্ষার্থীদের গবেষণা দল

কর্তৃক mirkhairul.news অক্টোবর ২৮, ২০২৫
অক্টোবর ২৮, ২০২৫ ০ কমেন্ট 146 ভিউস

তালা অফিস থেকে নজরুল ইসলামঃ তালা উপজেলায় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ‘ভাইরাল বেগুনগাছ’ এখন কৃষি দপ্তরের নজর কাড়ছে। আশ্চর্যজনকভাবে টানা এক বছর ধরে ফুল ও ফল ধরে থাকা এই বেগুনগাছটি নিয়ে চলছে কৃষি কর্মকর্তাদের গবেষণা।

রবিবার (২৬ অক্টোবর) বিকেলে তালা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মহসিন আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিসেস আসমা আহমেদ ও আসমা তারা সেতু মাঠ পর্যায়ে গিয়ে গাছটি পরিদর্শন করেন। এ সময় তাদের সঙ্গে ছিলেন কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের ৮ম পর্বের মাঠ সংযুক্তি প্রশিক্ষণের ১৭ জন শিক্ষার্থী। দলটি স্থানীয় চেয়ারম্যানের বাড়ির পাশে অবস্থিত এই অনন্য বেগুনগাছ এবং পাশেই থাকা বায়োগ্যাস প্লান্ট ঘুরে দেখেন। কৃষি শিক্ষার্থীরা গাছটির বৃদ্ধি, ফুল ও ফল ধারণের ধারা, মাটির উর্বরতা, সার প্রয়োগ ও পরিবেশগত প্রভাব নিয়ে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করেন।

সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মহসিন আলী বলেন,“সাধারণত একটি বেগুনগাছ ৫ থেকে ৬ মাসের বেশি টিকে না। কিন্তু এই গাছটি প্রায় এক বছর ধরে ফুল ও ফল ধরে রেখেছে। এটি স্থানীয়ভাবে এক বিরল উদাহরণ। আমরা গাছটির জাত, মাটি ও সার প্রয়োগ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছি।”

কৃষি ডিপ্লোমা ইন্টার্নশিপ শিক্ষার্থী মোঃ সৌরভ সরকার বলেন,“গাছটির উচ্চতা প্রায় ১২ ফুট, এবং এর ডালে সারাবছর ফুল ও বেগুন ঝুলে থাকে। আমরা খুঁজে দেখছি এটি কোনো বিশেষ জাতের প্রভাব নাকি কৃষি ব্যবস্থাপনার ফল।” অন্য শিক্ষার্থীদের মধ্যে মোঃ জাহিদ হাসান, মোঃ নাসিমুন ইসলাম, মোঃ হুমায়ুন কবির, সৈকত দাস ও মোঃ মুজাহিদুল ইসলামসহ আরও অনেকে তথ্য সংগ্রহে অংশ নেন।

উপজেলা কৃষি দপ্তরের কর্মকর্তারা জানান, গাছটির অস্বাভাবিক ফলনক্ষমতা ও দীর্ঘায়ু নিয়ে একটি প্রাথমিক গবেষণা শুরু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জৈব সার ব্যবহারের পাশাপাশি মাটির গঠন ও পরিবেশগত অভিযোজনই এই ব্যতিক্রমী ফলনের অন্যতম কারণ হতে পারে।

কৃষি কর্মকর্তারা আশা করছেন, গবেষণার ইতিবাচক ফলাফল পাওয়া গেলে এটি বাংলাদেশের কৃষিতে টেকসই বেগুন উৎপাদনের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী ফ্রি মেডিকেল ক্যাম্প 
পরবর্তী পোস্ট
তালায় জামায়াতের উদ্যোগে পল্টন ট্র্যাজেডি উপলক্ষে বিক্ষোভ মিছিল ও পথসভা

রিলেটেড পোস্ট

শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

সেপ্টেম্বর ৬, ২০২৬

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক লিটন

সেপ্টেম্বর ৫, ২০২৬

কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ...

সেপ্টেম্বর ৫, ২০২৬

দেবহাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও...

সেপ্টেম্বর ৫, ২০২৬

শ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী রুস্তম আলী নিজ উদ্যোগ রাস্তার...

সেপ্টেম্বর ৫, ২০২৬

কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ঢুকে নেতাকে কুপিয়ে জখম

সেপ্টেম্বর ৫, ২০২৬

 শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে...

সেপ্টেম্বর ৫, ২০২৬

সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ

সেপ্টেম্বর ৫, ২০২৬

দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি.এম নুরইসলাম’র...

সেপ্টেম্বর ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting