দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই সফর, ১৪৪৮ হিজরি | রাত ১২:০৪
খাজরায় নিজ অর্থায়নে চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমানের রাস্তা...
খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ব্যাপক ফাটল, প্লাবনের শঙ্কায় খাজরা...
শ্যামনগরে জমি বিরোধে পাল্টা সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ...
দেবহাটা সীমান্তে র‍্যাবের অভিযানে ১৮৯ বোতল কোরেক্সসহ এক...
কালিগঞ্জের তালতলা-কালিকাপুর সড়ক চলাচলের অনুপযোগী:-
শ্যামনগরে গলায় ফাঁস দিয়ে দ্বাদশ শ্রেণির ছাত্রের মৃত্যু,...
আশাশুনির নওয়াপাড়ায় বেতনা নদীর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল
কুলিয়া কাঁচা বাজার উচ্ছেদকৃত মসজিদটি পুনরায় নির্মাণে এডহক...
খাজরা ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১৫ দফা উন্নয়ন অঙ্গীকার...
বৃক্ষরোপন প্রকল্পে দুর্নীতির অভিযোগে সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালাসাতক্ষীরা জেলা

তালায় বেসরকারি শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

কর্তৃক mirkhairul.news অক্টোবর ১৬, ২০২৫
অক্টোবর ১৬, ২০২৫ ০ কমেন্ট 139 ভিউস

তালা অফিস থেকে নজরুল ইসলাম: অধিকার বঞ্চিত বেসরকারি শিক্ষকদের আন্দোলনের ঢেউ এবার সাতক্ষীরার তালাতেও। তারা দাবি জানান ২০% বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও ৭৫% উৎসব ভাতা প্রদানের।

বৃহস্পতিবার(১৬ ই অক্টোবার) সকালে তালা প্রেসক্লাবের সম্মুখে মানববন্ধনে দাঁড়িয়ে তারা উচ্চারণ করেনÑ “শিক্ষক মানেই ত্যাগ নয়, মর্যাদা ও ন্যায্য প্রাপ্য চাই।” তালা উপজেলার বেসরকারি কলেজ, স্কুল ও মাদ্রাসার শিক্ষকবৃন্দের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে করেন তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক মইনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা মহিলা কলেজের অধ্যক্ষ ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ সফিকুল ইসলাম।

শিক্ষক এস এম মোতাহিরুল হক শাহিন ও মোস্তাফিজুর রহমাননের সঞ্চালনায় বক্তব্য রাখেনÑ সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল গফুর, আরিফুল ইসলাম, অধ্যাপিকা নিলুফার বানু, প্রধান শিক্ষক মানিক চন্দ্র নাথ, জগদীশ হালদার, শিক্ষক আব্দুস সামাদ সেলিম, মতিউর রহমান, শ্যামল চৌধুরী, এস.এম জাহাঙ্গীর হাসান, হোসেন, অরুণ কুমার আইচ, মো. কামরুজ্জামান, সোনালী রাণী, রবিউল ইসলাম, নুর-মোহাম্মদ পাড় প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বেসরকারি শিক্ষকরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। বর্তমানে তারা মাত্র ১ হাজার টাকা বাড়িভাড়া ও ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান, যা বর্তমান বাজারমূল্য ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ। একজন সরকারি অফিস সহকারীর বেতনও এখন বেসরকারি শিক্ষকদের তুলনায় বহুগুণ বেশি, যা শিক্ষকদের মর্যাদা ও জীবনমানের সঙ্গে বেমানান। বক্তারা অবিলম্বে বেসরকারি শিক্ষকদের জন্য ২০% বাড়িভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫% উৎসব ভাতা বাস্তবায়নের জোর দাবি জানান। এছাড়া তারা ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বক্তারা আরও বলেন, শিক্ষক সমাজ কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির স্বার্থে নয়, বরং নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য এই আন্দোলনে নেমেছে। দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের স্বার্থেই শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়া জরুরি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় গ্রাম আদালতের জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা 
পরবর্তী পোস্ট
পিআর পদ্ধতির দাবীতে সাতক্ষীরায় সেমিনার

রিলেটেড পোস্ট

দেবহাটা সীমান্তে র‍্যাবের অভিযানে ১৮৯ বোতল কোরেক্সসহ এক...

জুলাই ১৮, ২০২৬

বৃক্ষরোপন প্রকল্পে দুর্নীতির অভিযোগে সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা...

জুলাই ১৭, ২০২৬

পদ্মপুকুর বেড়িবাঁধ পরিদর্শনে এসডি ও ইউপি চেয়ারম্যান

জুলাই ১৭, ২০২৬

চতুর্থ শ্রেনীর কর্মচারী মালেকের ঘরে আলাদিনের চেরাগ

জুলাই ১৬, ২০২৬

তালায় জামায়াত নেতার নেতৃত্বে কৃষকের মৎস্য ঘের লুট

জুলাই ১৫, ২০২৬

সাতক্ষীরায় ধর্ষিতা শিশুর পাশে বিএনপি নেতা আব্দুর রউফ...

জুলাই ১৪, ২০২৬

কেন্দ্রীয় শিবিরের কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হলেন সাতক্ষীরার...

জুলাই ১৪, ২০২৬

তদ্বীরের ঠেলায় চিড়ে চ্যাপ্টা সামেক হাসপাতালের পরিচালক

জুলাই ১৪, ২০২৬

কারাবন্ধি  সাবেক এমপি সেঁজুতিকে ফের হত্যা মামলায় গ্রেপ্তার

জুলাই ১৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting