দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৮:৪৮
সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...
হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...
কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক
যুবদল নেতা সুমনের নেতৃত্বে ১০ পিচ স্বর্নের বার...
চুনা ম্যানগ্রোভকে ওইসিএম স্বীকৃতিতে স্থানীয়দের সম্মতি
শ্যামনগরে মৎস্যজীবী দলের প্রতিবাদ মিছিল
পাটকেলঘাটায় সিভিল সার্জনের অভিযানে প্রতারক ম্যানেজার গ্রেপ্তারের নির্দেশ
পাইকগাছায় পুলিশের বড় সাফল্য: ৪৮ ঘণ্টায় চোর, ডাকাত,...
সাতক্ষীরা জেলা ডিবি পরিদর্শনে পুলিশ সুপার
আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার বেড়িবাঁধ নদীগর্ভে
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালাসাতক্ষীরা জেলা

তালায় পৌত্রিক জমি জবরদখল- বাধা প্রদান করায় বৃদ্ধাকে পিটিয়ে জখম

কর্তৃক mirkhairul.news মে ২৯, ২০২৫
মে ২৯, ২০২৫ ০ কমেন্ট 251 ভিউস

তালায় পৌত্রিক জমি জবরদখল করে কাঁচকলা গাছ ধ্বংস ও জমির মাটি কাটার সময়ে বাধা প্রদান করায় খেরশা ইউনিয়নের শাহজাতপুর গ্রামের মুনসুর আলী মোড়ল ও তার বৌমাকে বেধড়ক মারধর ও দা দিয়ে হাতের কবজিতে কোপ দেওয়ার অভিযোগ উঠেছে। বর্তামানে মুনসুর আলী ও তার বৌমা তালা হাসপাতালের ভর্তি রয়েছে।

বৃহস্পতিবার ( ২৯ মে) সকালে তালার শাহজাতপুর গ্রামে এঘটনা ঘটে।  ভুক্তভোগী মুনসুর আলী মোড়ল জানান , তালায়  ৭৯ দাগে পৌত্রিক জমিতে কাচকলা গাছ কেটে নিছে এবং জমি থেকে মাটি কেটে নেওয়ার সময় বাধা প্রদান করার সময়ে একই গ্রামের আয়ুব মোড়লের পুত্র সাদ্দাম মোড়ল বিভিন্ন ভাষায় গালিগালাজ করতে করতে আমার উপর কিল ঘুসি মারতে থাকে এবং মৃত আমজাদ মোড়লের পুত্র কালাম মোড়ল, সালাম মোড়ল ও মৃত জনাব মোড়লের পুত্র ইনসাফ মোড়ল একত্রে এসে লাঠি দিয়ে আমাকে বেধড়ক মারতে থাকে। এক পর্যায়ে আমার বৌমা রাবেয়া ঠেকাতে আসলে তাকেও মারপিট করতে থাকে এবং তাদের হাতের দা দিয়ে আমাকে কোপ দিলে আমি ঠেকাতে যায় এবং দায়ের কোপ আমার হাতের কবজিতে লাগে।

পুত্রবধু রাবেয়া বেগম জানান, আমাদের জমি তারা জবরদখল করে এবং জমি থেকে মাটি কেটে নেওয়ার সময় আমার শশুর বাঁধা প্রদান করিলে তাকে মারতে থাকে। আমি ঠেকাতে গেলে তারা আমার গায়ের বিভিন্ন স্থানে হাত দেয় এবং আমার গায়ে থাকা মেক্সি ছিড়ে দেয়, আমি মাটিতে লুটিয়ে পড়লে তাদের হাতে থাকা সাবল দিয়ে আমাকে বেধড়ক পিটাতে থাকে।

মফিজুর মোড়ল জানান, তারা গায়ের জ্বোরো আমাদের জমি জবরদখল করেছে।  জমিতে থাকা তাল গাছ, শিমুল গাছ, মেহগনি গাছ, শিরিস গাছ, গামারি গাছ, নিম গাছ (যার আনুমানিক মুল্য প্রায় চার লক্ষ টাকা) কেটে নিয়ে গেছে একই এলাকার মৃত আমজেদ মোড়লের পুত্র কালাম মোড়ল, সালাম মোড়ল, কালাম মোড়লের পুত্র আলামিন মোড়ল, মৃত জনাব আলী মোড়লের পুত্র আইয়ুব আলী মোড়ল, ইনসাফ মোড়ল, আইয়ুব মোড়লের পুত্র সাদ্দাম মোড়ল, ইনসাফের পুত্র বাবু মোড়ল। গত মঙ্গলবার  ( ২৭ মে)  আমার কাচকলা বাগান কেটে ফেলে, যার অধিকাংশ গাছে কলার খান্ধী ছিল। আজ সকালে উক্ত জমি থেকে তারা একত্রে আসিয়া মাটি কাটতে থাকে। আমার পিতা মাটি কাটার বাধা দিলে তার হতে দায়ের কোপ দেয় এবং আমার স্ত্রীকে সাবল দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারে এবং গায়ের জামা ছিড়ে দিছে। এই জমিতে গত ২৮ তারিখ বুধবার সাতক্ষীরা বিঙ্গ আদালত ১৪৫ ধারায় মামলা দায়ের করেন। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

অভিযুক্ত সাদ্দাম মোড়লের কাছে মারামারি ও জমি জবরদখলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কোন মারামারি হয়নি, ঘটনা জানতে হলে এখানে আসেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তারালী কেন্দ্রীয় আলিম মাদ্রাসার নব গঠিত কমিটির সভাপতি ও সদস্যবৃন্দের সংবর্ধনা
পরবর্তী পোস্ট
তালায় প্রকাশ্য দিবালোকে পিটিয়ে হত্যায় মামলা, আড়ালে পরিকল্পনাকারীরা

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

সেপ্টেম্বর ২৯, ২০২৬

যুবদল নেতা সুমনের নেতৃত্বে ১০ পিচ স্বর্নের বার...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা জেলা ডিবি পরিদর্শনে পুলিশ সুপার

সেপ্টেম্বর ২৮, ২০২৬

আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার বেড়িবাঁধ নদীগর্ভে

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা টাউন গার্লস স্কুলে শিক্ষার্থীদের নিয়ে সাইবার নিরাপত্তা...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরায় বিসিবি কোয়ালিফাইড আম্পায়ারদের রি-ফ্রেশ কোচিং

সেপ্টেম্বর ২৮, ২০২৬

চিকিৎসা শুধু কনসাল্টেন্সি নয়, চাই চিকিৎসক–রোগীর কোঅপারেশন

সেপ্টেম্বর ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting