দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | দুপুর ১:৪৫
সাতক্ষীরায় আগাম উৎপাদন তারিখ দিয়ে বেকারি পণ্য বিক্রি...
নওয়াবেঁকি গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে চারা  বিতরণ 
শ্যামনগরে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
শ্যামনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
সাতক্ষীরায় নিজের স্ত্রী-সন্তানের অত্যাচার-নির্যাতন থেকে রক্ষা পেতে অসহায়...
লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে সাতক্ষীরার কৃষি
সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস...
মাদক নয় খেলাধুলাই হোক যুবকদের সঙ্গী জেলেখালি ভাই...
মিঠু খানের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

ঢাকা-১৮ আসনে ভোট করবেন নুর, গড়বেন নতুন দল

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ২৩, ২০২০
আগস্ট ২৩, ২০২০ ০ কমেন্ট 388 ভিউস

ঢাকা-১৮ আসনে উপনির্বাচনে সংসদ সদস্য পদে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর।

রোববার (২৩ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেন ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক। তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণে আমাদের সংগঠনে আলোচনা চলছে। আমাদের নেতাকর্মীদের একটা প্রত্যাশা রয়েছে, আমরা সেটি নিয়ে আলোচনা করছি। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী নুর বলেন, নির্বাচনে অনেক কারচুপির ঘটনা ঘটে; তারপরেও আমরা ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে অংশ নিয়ে আমাদের রাজনীতির শুভ সূচনা করতে চাই। সব কিছু ঠিক থাকলে নাগরিক অধিকার পরিষদের ব্যানারে নির্বাচন করবো।

নুর জানান, তিনি উত্তরায় থাকতেন। সে কারণে সেখানকার আওয়ামী লীগ-বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। অনেকেই চাইছেন তিনি যেন এই উপনির্বাচনে অংশ নেন।

কোনো দল তাকে সমর্থন দিতে চাইলে স্বাগত জানাবেন কি-না প্রশ্নে নুর বলেন, কোনো দলের মনোনয়নে কিংবা ব্যানারে নির্বাচন করবো না।

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে আসনটি শূন্য হয়। ঢাকার উত্তরা-বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ এ আসনটি সব দলের জন্য গুরুত্বপূর্ণ।

এদিকে আজ বিকেলে নির্বাচন কমিশন সচিব মোঃ আলমগীর এক প্রেস ব্রিফিংয়ে জানান, আরো ৯০ দিন পিছিয়ে দেওয়া হয়েছে ঢাকা-১৮ উপনির্বাচন।

এর আগে ভিপি নুরুল হক নুর বলেছেন, কোনো রাজনৈতিক দলের ব্যানারে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়তে চাই আমি। তফসিল ঘোষণার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়ে নুর বলেন, এ বছরের মধ্যেই দল গঠন করব। প্রস্তুতি হিসেবে বর্তমানে নাগরিক প্ল্যাটফর্ম গড়ার কাজ করছি। এ প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের চিন্তাভাবনাকে আমলে নিয়ে তার প্রতিফলন ঘটিয়ে দলের ইশতেহার তৈরি করা হবে। জনগণের মতামত জানতে মতবিনিময় করা হবে। সেপ্টেম্বরের শেষ ভাগে অথবা অক্টোবরের শুরুতে এই নাগরিক প্ল্যাটফর্ম ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, নুরুল হক নুরের শুরুটা ছিল সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে। সেই আন্দোলনে প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে কোটা সংরক্ষণ বাতিলও হয়। দ্বিতীয় পর্যায়ে ২৮ বছর পর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিয়ে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর। তৃতীয় পর্যায়ে এবার নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছেন তিনি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বঙ্গবন্ধুকে জনবিচ্ছিন্ন করতে না পেরে খুন করা হয়: শেখ হাসিনা
পরবর্তী পোস্ট
পরিস্থিতি অনুকূলে এলেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত: কাদের

রিলেটেড পোস্ট

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

অনলাইন সংবাদ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার

জুন ৭, ২০২৬

গোশত কাটার সময় যে ভুল এড়াবেন

মে ২৭, ২০২৬

আরও ১২ নিয়ে হামে মৃত্যু ৫১২

মে ২৩, ২০২৬

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৫০০ ছুঁই ছুঁই

মে ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting