দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ১০:৪৯
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

ঢাকা মেয়র কাপ ঢাকাবাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছে : শেখ তাপস

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২২, ২০২৩
ফেব্রুয়ারি ২২, ২০২৩ ০ কমেন্ট 471 ভিউস

জাতীয় ডেস্ক:

ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা ঢাকাবাসীর হৃদস্পন্দনে পরিণত হয়েছে, ঢাকাবাসী মেয়র কাপকে তাদের হৃদয়ে জায়গা করে দিয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার রাতে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর সমাপনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন মেয়র তাপস।

মেয়র তাপস বলেন, ‌‘এই কমলাপুর স্টেডিয়ামে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বয়সী মানুষ বিশেষ করে তরুণ ও ছোট ছোট ছেলে-মেয়েরা উপস্থিত হয়েছেন। এই প্রতিযোগিতাকে তারা তাদের হৃদয়ের স্পন্দনে পরিণত করেছেন। তাদের হৃদয়ে জায়গা দিয়েছেন।’
ঢাকাবাসীকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলায় প্রতিযোগিতার মূল লক্ষ্য জানিয়ে মেয়র তাপস বলেন, “আমি আশা করব আরও খেলোয়াড় এই প্রতিযোগিতা থেকে উঠে আসবে। ওয়ার্ডের সন্তানদেরকে এই প্রতিযোগিতায় নিয়ে আসায় আমাদের মূল বিষয়। আজ আমাদের সন্তানেরা এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিচ্ছে এবং সফলতা এনে দিচ্ছে।”

ডিজিটাল প্লাটফর্মে ঢাকা মেয়র কাপ সরাসরি সম্প্রচার করায় সময় টেলিভিশন এবং ঢাকা মেয়র কাপের আয়োজনকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ায় মেয়র ব্যারিস্টার শেখ তাপস সকল টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, “গণমাধ্যম প্রথম থেকেই আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, উৎসাহিত করেছেন। আপনারা এই প্রতিযোগিতাকে ঢাকাবাসীর দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছেন। যার কারণে ঢাকা মেয়র কাপ আজ একটি সফল প্রতিযোগিতায় রূপান্তরিত হয়েছে।”

শেখ তাপস এ সময় দক্ষিণ সিটি করপোরেশনের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটিসহ সকল কাউন্সিলর, কর্মকর্তাবৃন্দকে ধন্যবাদ জানান। এছাড়াও আয়োজনে পৃষ্ঠপোষকতা করায় মধুমতি ব্যাংক লি., ওরিয়ন গ্রুপ, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, লাবিব গ্রুপ এবং বাফুফে, বিসিবি ও বিবিএফ (বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন)-কে ধন্যবাদ জানান।

সমাপনী অনুষ্ঠানের আগে শেখ তাপস ফুটবলের ফাইনাল খেলার পুরো ম্যাচ উপভোগ করেন। পরে ফুটবল, ক্রিকেট ও ব্যাডমিন্টনের চ্যাম্পিয়ন ও রানার-আপ দল এবং ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হওয়া খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

খেলায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ড। এর মাধ্যমে ৯ নম্বর ওয়ার্ড হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো।

নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় খেলা গড়ায় পেনাল্টি শুট-আউটে। পেনাল্টি শুট-আউটে ৯ নম্বর ওয়ার্ড ৪-২ গোলে ৩৮ নম্বর ওয়ার্ডকে পরাজিত করে।

এ সময় অন্যান্যের মধ্যে সংরক্ষিত আসনের সংসদ সদস্য জিন্নাতুল বাকিয়া, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, পরিবহন মহাব্যবস্থাপক মো. হায়দর আলী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, সদস্য মাসুদ সেরনিয়াবাত, দক্ষিণ সিটির ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মোহাদ্দেস হোসেন জাহিদসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ, গত ৫ জানুয়ারি ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে ফুটবল, ক্রিকেট ও ব্যাডমিন্টন নিয়ে ধারাবাহিকভাবে ৩য় বারের মতো আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি ঘটলো।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটায় পুশ বিরোধী অভিযান, পালিয়েছে ভেজাল ব্যবসায়ী
পরবর্তী পোস্ট
নাসিরনগরে বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting