দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ২:৩৩
 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...
তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...
গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার...
কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা
শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...
নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা
দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...
দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১
কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...
জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

ট্রাফিক পুলিশের ওপর নারীর হামলা, টিকটকে ভিডিও ভাইরাল

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৬, ২০২৩
মার্চ ৬, ২০২৩ ০ কমেন্ট 380 ভিউস

জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে উল্টোপথে আসা একটি অটোরিকশাকে চলাচলে বাধা দেওয়ায় হামলার শিকার হয়েছেন সুলতান আহমেদ নামের নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের এক কনস্টেবল। এ সংক্রান্ত একটি ভিডিও টিকটকে ভাইরাল হয়েছে।

এ ঘটনায় হামলাকারী নিলুফা বেগমকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিলুফা বেগম কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কোলিনপুর এলাকার মো. মাসুদের স্ত্রী। তিনি বর্তমানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সালমা টাওয়ার এলাকায় বসবাস করছেন।

সোমবার (৬ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।

এর আগে রোববার (৫ মার্চ) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদানীনগর এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সোমবার সকালে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দিলিপ কুমার বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।

মামলা সূত্রে জানা যায়, রোববার উল্টোপথে যান চলাচল বন্ধে কর্তব্যরত ছিলেন কনস্টেবল সুলতান আহমেদ। এসময় উল্টোপথে সাইনবোর্ড থেকে চিটাগাং রোডগামী একটি অটোরিকশা আসতে দেখে তিনি থামতে বলেন। এসময় চালক দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে অটোরিকশাটি উল্টে যায়। এতে নারী যাত্রী নিলুফা পড়ে যান এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি ভেঙে যায়। পরে ওই নারী তার মোবাইলের জরিমানাস্বরূপ কনস্টেবল সুলতানের ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন এবং তার ইউনিফর্মের কলার ধরে টানাহেঁচড়া করেন।

এ অবস্থা দেখে আশপাশের কয়েকজন ছুটে আসেন। পরে তারাসহ ওই নারী কনস্টেবল সুলতান আহমেদকে মারধর করতে থাকেন এবং তার মোবাইল ছিনিয়ে নেন। এসময় কনস্টেবল সুলতান আহমেদের ইউনিফর্ম ছিঁড়ে যায়। পরে স্থানীয় ব্যবসায়ীরা এসে কনস্টেবলকে উদ্ধার এবং ওই নারীকে আটক করেন। এসময় অন্য হামলাকারীরা এবং অটোরিকশাচালক তার অটোরিকশা নিয়ে পালিয়ে যান। পরে খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানাপুলিশ এসে ওই নারীকে আটক করে থানায় নিয়ে যায়।

আহত পুলিশ কনস্টেবল সুলতান আহমেদ নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে চিকিৎসা নেন। পরে সকালে ওই নারীসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করা হয়। এ মামলায় ওই নারীকে গ্রেফতার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠায় পুলিশ।

এদিকে @safayethossain303 নামের এক টিকটক আইডি থেকে ভিডিওটি ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, ব্যাকগ্রাউন্ডে টিভি অভিনেতা মোশাররফ করিমের একটি নাটকের ডায়ালগ ওই ভিডিওর সঙ্গে সংযোজন করে ছেড়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় গ্রেফতার নারীকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দুর্নীতির কারণেই হজযাত্রীদের ফি ৭ লাখ: জিএম কাদের
পরবর্তী পোস্ট
নিখোঁজের তিনদিন পর মিললো কলেজছাত্রের অর্ধগলিত মরদেহ

রিলেটেড পোস্ট

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting