দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৩৮
আদালতের আদেশ অমান্য করে সাতক্ষীরায়  জমি দখলের পায়তারা
সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...
আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত
শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা
ছেলে ও পৌত্রের নির্যাতনের অভিযোগে হাসপাতালে ৮০ বছরের...
কলারোয়ায় জলাবদ্ধতায় মানিকনগর প্রাথমিক বিদ্যালয়: ভোগান্তিতে শিক্ষার্থীরা
নগরঘাটায় ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের পুরস্কারের গরু-ছাগলের মাংসে...
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

টেস্ট র‍্যাঙ্কিংয়ে এখন আফগানিস্তানেরও পেছনে বাংলাদেশ

কর্তৃক kobirubel.satnadee মে ১, ২০২০
মে ১, ২০২০ ০ কমেন্ট 485 ভিউস

 

ক্রীড়া ডেস্ক:  ক্রিকেট বিশ্বে অভিষেকের পর থেকেই বাংলাদেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে আফগানিস্তান। টাইগারদের বিপক্ষে বরাবরই আত্মবিশ্বাসী থাকে তারা। সে বিশ্বাসে অনেক এগিয়েও গিয়েছে দলটি। টি-টোয়েন্টি ও ওয়ানডেতে সমান তালে লড়াই তো তারা করেই, এবার পেছনে ফেলে দিয়েছে টেস্টেও। অল্প সময় ধরে টেস্ট স্ট্যাটাস পাওয়া দলটি  অবশেষে টেস্ট র‍্যাঙ্কিংয়ে টাইগারদের পেছনে ফেললো।

চট্টগ্রাম টেস্টে আফগানিস্তানের বিপক্ষে হারই বড় ক্ষত হয়ে দাঁড়ালো টাইগারদের জন্য। আফগানদের শক্তিশালী স্পিন আক্রমণের বিপক্ষে স্পিন উইকেটে খেলার খেসারত দিল তারা। তারপরও বৃষ্টির আশীর্বাদে ড্র করার সুযোগ ছিল তাদের। সে সুযোগ হেলায় হারান সাকিব আল হাসানরা। এরপর ভারত ও পাকিস্তানে গিয়েও সুবিধা করতে পারেননি তারা।

আইসিসির ঘোষিত সবশেষ র‍্যাঙ্কিংয়ে আফগানদের রেটিং ৫৭ এবং বাংলাদেশের ৫৫। তারা উঠে গেছে নবম স্থানে। টেস্টে পিছিয়ে পড়লেও অবশ্য ওয়ানডে ক্রিকেটে আগের মতোই সপ্তম স্থানেই আছে বাংলাদেশ। তবে উন্নতি হয়েছে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে। এ সংস্করণে এক ধাপ উপরে উঠে এসেছে টাইগাররা। বর্তমানে টাইগারদের অবস্থান অষ্টম স্থানে। পিছিয়ে পড়ে ১০ নম্বরে চলে গেছে আফগানরা।

সবচেয়ে বড় পরিবর্তন এসেছে টেস্ট ও টি-টোয়েন্টি সংস্করণের শীর্ষস্থানে। সেই ২০১৬ সালে প্রথমবারের মতো টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছিল ভারত। এরপর গত চার বছর একক রাজত্বই করেছে দলটি। সদ্য ঘোষিত র‍্যাংকিংয়ে শীর্ষস্থান হারিয়েছে বিরাট কোহলির দল। তাদের টপকে আবারো শীর্ষে উঠে এসেছে একসময়ে বিশ্ব ক্রিকেটে রাজ করা অস্ট্রেলিয়া।

করোনাভাইরাসের কারণে বর্তমানে বন্ধ রয়েছে সব ধরনের ক্রিকেট। আর বিশ্বের এ সংকটকালে র‍্যাংকিং বড় পরিবর্তন দেখা দেয়। শীর্ষ থেকে খসে পড়া ভারত নেই দ্বিতীয় স্থানেও। বর্তমান র‍্যাংকিং অনুযায়ী তৃতীয় স্থানে আছে তারা। দ্বিতীয় স্থানে উঠে এসেছে নিউজিল্যান্ড। চার নম্বরে আছে ইংলিশরা।

এছাড়া প্রথমবারের মতো টি-টোয়েন্টি সংস্করণের র‍্যাঙ্কিংয়ের শীর্ষেও উঠে এসেছে অস্ট্রেলিয়া। টানা চারটি সিরিজ জয়ের সুফল পেল দলটি। তাতে টানা ২৭ মাস শীর্ষে থাকার পর শীর্ষস্থান হারালো পাকিস্তান। একেবারে চার নম্বর অবস্থানে নেমে গেছে তারা। ইংল্যান্ড দ্বিতীয় ও ভারত তৃতীয় স্থানে অবস্থান করছে। তবে ওয়ানডেতে শীর্ষস্থান দখল করে রেখেছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড।

সূত্র: ডেইলি স্টার বাংলা

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
লকডাউন বাড়িতে এমপি
পরবর্তী পোস্ট
করোনাভাইরাস কাড়ল আরও দুজন প্রাণ, নতুন শনাক্ত ৫৭১

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় বিসিবি কোয়ালিফাইড আম্পায়ারদের রি-ফ্রেশ কোচিং

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা জেলা রেফারীজ এসোসিয়েশনের নির্বাচন

সেপ্টেম্বর ১১, ২০২৬

লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও...

জুলাই ২৪, ২০২৬

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলাই ৪, ২০২৬

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting