দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:১৫
সাতক্ষীরায় বস্তিবাসীর জন্য নিরাপদ, সাশ্রয়ী ও জলবায়ু-সহনশীল আবাসন...
সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যার প্রধান আসামী নাহিদসহ...
তালার সমবায় সহকারী পরিদর্শক সন্ন্যাসী কুমার মন্ডলের দৌড়ঝাপ...
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিকখেলাধুলা

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যত নির্ধারণে ব্যর্থ আইসিসি

কর্তৃক kobirubel.satnadee মে ২৯, ২০২০
মে ২৯, ২০২০ ০ কমেন্ট 363 ভিউস

ম্যারাথন বৈঠকের পরও টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারল না আইসিসি। চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় হওয়ার কথা ক্রিকেটের জনপ্রিয়তম সংস্করণের সপ্তম আসর। সদস্য দেশগুলোর সঙ্গে আইসিসির বৃহস্পতিবারের বৈঠকে এটাই ছিল মুখ্য বিষয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে আগামী ১০ই জুন। আইসিসির বর্তমান চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন মুখ আসছে। সে সিদ্ধান্তও আসবে ১০ই জুনের সভায়।

টেলিকনফারেন্সে হওয়া সে বৈঠকে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও আইসিসির পরবর্তী চেয়ারম্যান কে হচ্ছেন সেটা নিয়ে আলোচনা হয়েছে কমই। সেখানে আলোচিত ইস্যু হয়ে ওঠে, কেন সংবাদমাধ্যমে ফাঁস হচ্ছে আইসিসির সঙ্গে বিভিন্ন দেশের বোর্ডের কী আলোচনা হচ্ছে সেই খবর। তাই আইসিসি ঠিক করেছে, আগে তদন্ত করে দেখা হবে কিভাবে ভিতরকার খবর বেরিয়ে পড়ছে।

তার পরে ক্রিকেট নিয়ে সিদ্ধান্ত ঘোষণা হবে। আইসিসি তাদের দেয়া বিবৃতিতে জানিয়েও দিয়েছে, আলোচনার গোপনীয়তা রক্ষা হচ্ছে না বলে সদস্যরা উদ্বেগ প্রকাশ করেছেন। তার জন্য আইসিসির এথিক্স অফিসারকে দিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে।

সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে গোপন তথ্য ফাঁস হয়ে যায়। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে আইসিসির ই-মেইল চালাচালির খবরও সংবাদমাধ্যমে বেরিয়ে পড়ে। নির্ধারিত সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে না এবং কর মওকুফ না হলে ২০২১ সালে ভারতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত থেকে সরিয়ে নেবে আইসিসি, এমন খবর ছড়িয়ে পড়ে ভারতীয় গণমাধ্যমে। আইসিসি যদিও সেসব খবরকে গুজব বলে উড়িয়ে দেয়।

২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছিল ভারত। ভারত সরকারের কাছ থেকে আইসিসির কর মওকুফের দায়িত্ব ছিল বিসিসিআইয়ের। কিন্তু সেটি বিসিসিআই না করায়, প্রায় ২৫০ কোটি টাকার লোকসান হয় আইসিসির। আগামী বছরেও যদি ভারত সরকারের ট্যাক্স অব্যাহতি না পাওয়া যায়, তবে আইসিসির ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে ৮ হাজার কোটি টাকা।

করোনার জেরে ক্রিকেটের আন্তর্জাতিক সূচিতে যেভাবে ব্যাঘাত ঘটেছে তাতে যথাসময়ে সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়া নিয়ে রয়েছে ঘোর সংশয়। যা পরিস্থিতি তাতে বিশ্বকাপ পিছিয়ে যেতে পারে ২০২২ অবধি। ক্রিকেট অস্ট্রেলিয়াও চাচ্ছে এবছরের বিশ্বকাপ পিছিয়ে সেটি আয়োজিত হোক ২০২১ অথবা ২০২২ সালে। বিশ্বকাপ নিয়ে আইসিসির এই সময়ক্ষেপনে অসন্তুষ্ট সম্প্রচারস্বত্ব কিনে নেয়া স্টার স্পোর্টস। তাদের হাতে রয়েছে আইপিএলের টিভিস্বত্বও। টি-টোয়েন্টি বিশ্বকাপ না হলে আইপিএলের মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে চাইবে তারা। সূত্র: মানবজমিন

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বিদ্যুৎ বিল পরিশোধে সুবিধা দিয়েও হয়রানি !
পরবর্তী পোস্ট
চট্টগ্রাম নগরীতে বসছে নতুন ১২টি করোনা পরীক্ষার বুথ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় বিসিবি কোয়ালিফাইড আম্পায়ারদের রি-ফ্রেশ কোচিং

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা জেলা রেফারীজ এসোসিয়েশনের নির্বাচন

সেপ্টেম্বর ১১, ২০২৬

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও...

জুলাই ২৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা

জুলাই ৭, ২০২৬

কুয়ালালামপুরে বাংলাদেশি নাগরিকসহ ২০০ বিদেশি আটক

জুলাই ৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting