দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সফর, ১৪৪৮ হিজরি | সকাল ৭:৫৪
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

টিকটক ও লাইকি সেলিব্রেটি ‘অপু ভাই’ ও তার এক সহযোগী কারাগারে

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ৪, ২০২০
আগস্ট ৪, ২০২০ ০ কমেন্ট 491 ভিউস

রাজধানীর উত্তরা থেকে লাঞ্ছনা, হয়রানি ও মারধরের অভিযোগে গ্রেপ্তারকৃত টিকটক সেলিব্রেটি ইয়াসিন আরাফাত অপু ওরফে ‘অপু ভাই’কে তার এক সহযোগীসহ কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও উত্তরা (পূর্ব) থানার উপপরিদর্শক আজিজুর তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে উত্তরা থেকে অপু (২০) ও নাজমুলকে আটক করা হয়। তিন দিনের রিমান্ড প্রার্থনা করে আজ ঢাকার একটি আদালতে হাজির করা হলে আদালত তাদের দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

চীন ও সিঙ্গাপুর ভিত্তিক ভিডিও শেয়ারিং সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক ও লাইকিতে নাচ, গান, কৌতুকের ছোট ভিডিও বানিয়ে শেয়ার করা যায়।

নোয়াখালীর সোনাইমুড়ির ছেলে অপুর এই দুই প্ল্যাটফর্মে কয়েক মিলিয়ন ফলোয়ার আছে। তার অদ্ভুত চুলের স্টাইল, সংলাপের নিজস্বতা ও হাসির জন্য তিনি সুপরিচিত। এই প্ল্যাটফর্মগুলোতে ভিডিও তৈরির জন্য সম্প্রতি তিনি ঢাকায় এসে দক্ষিণখান এলাকার একটি বাড়িতে থাকছিলেন।

পুলিশ কর্মকর্তা জানান, অপু ও তার সহযোগীরা গত রোববার সন্ধ্যায় উত্তরা এলাকায় কয়েকজন স্থানীয় অধিবাসীর ওপর হামলা চালালে এক ভুক্তভোগী তাদের বিরুদ্ধে মামলা করেন।

পুলিশ জানায়, গত রোববার সন্ধ্যায় অপু ও তার সহযোগীরা উত্তরা সেক্টর-৮ এলাকার একটি রাস্তায় ভিডিও তৈরি করার সময় প্রকৌশলী মেহেদী হাসান রবিন তার তিন বন্ধুকে নিয়ে ব্যক্তিগত গাড়িতে সেখান দিয়ে যাচ্ছিলেন। এ সময় রাস্তা বন্ধ থাকায় রবিন গাড়ির হর্ন বাজালে অপু ও তার সহযোগীরা ক্ষুব্ধ হয়ে রবিন ও তার বন্ধুদের মারধর করেন। এ ঘটনায় রবিন ও তার দুই বন্ধু গুরুতর আহত হন।

রবিনের বন্ধু হাসিবুল হক এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখলে তা ভাইরাল হয়।

হাসিবুল বলেন, ‘২ আগস্ট সন্ধ্যায় সেক্টর-৮ এলাকায় বন্ধুদের সঙ্গে গল্প করছিলাম। সে সময় হঠাৎ দেখলাম প্রায় ৬০-৭০ জন কিশোর-কিশোরী অদ্ভুত হেয়ার স্টাইলের একজনের সঙ্গে দেখা করতে সেখানে এলো।’

এর মধ্যে হাসিবুলের বন্ধু রবিন সেখানে তার গাড়ি নিয়ে এলে তারা তিন বন্ধু গাড়িতে ঘুরতে যাওয়ার জন্য রওনা দেয়।

তিনি বলেন, ‘কয়েক গজ সামনে টিকটক-লাইকি গ্যাং রাস্তা আটকে দিলো। রবিন গাড়ির হর্ন বাজালে ওই কিশোররা রেগে যায় এবং আপত্তিকর ভাষায় গালিগালাজ করতে থাকে।’

‘তাদের সমস্যা কি জিজ্ঞাসা করলে ওই গ্রুপের কয়েকজন কিছু না বলেই রবিন ও শাকিরকে হেলমেট ও কাঠের টুকরো দিয়ে মারতে শুরু করে,’ যোগ করেন তিনি।

তিনি আরও জানান, সে সময় ঘটনাস্থলে তাদের আরও কয়েকজন বন্ধু এলে, তাদের ওপরও হামলা চালায় ওই কিশোররা।

হাসিবুল বলেন, ‘আমাদের মারছেন কেন জানতে চাইলে- তারা বলে- “আমরা পুরো বাংলাদেশ চালাই। মাত্র পাঁচ মিনিটের মধ্যে ৫০০ লোক আমাদের সঙ্গে যোগ দেবে। আপনার বাবাকে গিয়ে বলেন যে আমরা আপনাকে মারছি”।’

হাসিবুল জানান, তারা ছোটবেলা থেকেই উত্তরায় বড় হয়েছেন এবং তাদের এলাকায় তাদের এভাবে মারধর করা হবে তা কখনও ভাবেননি।

পুলিশ জানিয়েছে, মামলায় অপু এবং আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগগুলো হল- বেআইনি সমাবেশ, অন্যায়ভাবে বাধা দেওয়া, লাঞ্ছিত ও আহত করা এবং চুরি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (উত্তরা ডিভিশন) উপকমিশনার নাবিদ কামাল শৈবাল বলেন, ‘অপু ও তার সহযোগীরা কিশোর-গ্যাং সংস্কৃতিকে উৎসাহিত করছে কিনা তা তদন্ত করা হবে। মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে তাদের জড়িত থাকার বিষয়ে তদন্ত করা হবে।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেশে ২৪ ঘণ্টায় আরও ১৩৫৬ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৩০
পরবর্তী পোস্ট
চীনের ভ্যাকসিনের ফল সন্তোষজনক হলে স্বাস্থ্যকর্মীদের ওপর প্রয়োগ: স্বাস্থ্য সচিব

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting