দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ৭:০৭
কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য
পাইকগাছা পৌরসভার ৫২ কোটি ১৯ লক্ষ টাকার বাজেট...
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 
কলারোয়ায় কৃষি ব্যাংকের ঋণ বিতরণে অনিয়মের অভিযোগ
কাজ শেষের আগেই সড়কের  সিংহভাগ বিল উত্তোলন
শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের গলায়...
পাটকেলঘাটা সিদ্দিকিয়া মাদ্রাসার সভাপতি হলেন জেলা পরিষদের প্রশাসক...
নেবাখালী সরদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত...
সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়
গোবরদাড়ী দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

টানা বৃষ্টিতে সাতক্ষীরায় বেড়েছে সবজির দাম বিপাকে ক্রেতা

কর্তৃক mirkhairul.news জুলাই ১৫, ২০২৫
জুলাই ১৫, ২০২৫ ০ কমেন্ট 968 ভিউস
 কিশোর কুমার : সাতক্ষীরা পর্যাপ্ত পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা না থাকায় টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার কারনে বর্ষাকালীন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। যার প্রভাব পড়েছে সবজির বাজারে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে বাজারে প্রতিকেজি সবজির দাম বেড়েছে ২০ থেকে ৪০ টাকা। তিন চার গুণ দাম বেড়েছে কাঁচা মরিচের। তবে স্থিতিশীল আছে পেঁয়াজ, রসুন ও আদার দাম। হঠাৎ সবজির দাম বাড়ায় বিপাকে পড়েছে সাধারণ ক্রেতারা।
সাতক্ষীরা সুলতানপুর বড়বাজারে প্রকারভেদে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকা কেজি। যার এক সপ্তাহ আগে প্রতি কেজি দাম ছিল ৪৫ থেকে ৫৫ টাকা । এছাড়া বেগুন ১১০ , টমেটো ১৪০, আলু ২৫, দেশী ওল ১২০, পেঁপে ৩০ থেকে ৪০, কাঁচা কলা ৫০, গাজর ১৪০, বরবটি ৭০, ঢেঁড়স ৫০, মিষ্টি কুমড়া ৩৫, কাকরোল ৮০, কচুরমুখি ৫০, চিচিঙ্গা ৬০, ঝিঙ্গা ৬০, পল্লা ৩০, ঢেঁড়স ৪০, কেওড়া ৪০, কচুর লতি ৬০ ও  উচ্ছে ১শ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এছাড়া লেবু দুই টাকা পিস, পুইশাক এক আটি ২০ টাকা, লাল শাক এক আটি ২০ টাকা, লাউ একপিস ৫০ টাকা এবং ৩০/৩৫ টাকা দামের খিরাই বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি। এক সপ্তাহ আগে এসব সবজি কেজিতে ১০ থেকে ৩০ টাকা কমে বিক্রি হয়েছে। তবে স্থিতিশীল রয়েছে পেঁয়াজ, রসুন ও আদার দাম। খুচরা বাজারে দেশি পেঁয়াজ ৫০ টাকা, রসুন প্রকারভেদে ৮০ থেকে ১১০ টাকা এবং আদা প্রতি কেজি ১শ টাকা । এছাড়া আগের দামে বিক্রি হচ্ছে অন্যান্য মশলা জাতীয় পণ্য। সাধারণ ক্রেতাদের মসলায় স্বস্তি থাকলে অস্বস্তি আছে সবজিতে।
সবজি ক্রেতা হায়দার আলী জানান, মাত্র এক সপ্তাহের ব্যবধানে বাজারে প্রতিটি সবজির দাম কেজিতে ১০ থেকে ৩০ টাকা বেড়েছে। বৃষ্টির অজুহাতে সরবরাহ কমিয়ে পরিকল্পিতভাবে বাজারে সবজির দাম বৃদ্ধি করা হয়েছে কিনা তা মনিটরিং এর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
আড়ৎদার রহিম বাবু বলেন, গত প্রায় ১৫ দিন ধরে টানা বৃষ্টিপাতের কারণে জেলার বহু অঞ্চলের সবজির ক্ষেত পানিতে তলিয়ে গেছে। যে কারণে বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম আগের চেয়ে কেজিতে ২০ থেকে ২৫ টাকা বেড়েছে। তবে বৃষ্টি অব্যাহত থাকলে দাম আরো বাড়তে পারে বলে জানান তিনি।

বাজারের খুচরা সবজি ব্যবসায়ী  সোহাগ বলেন, টানা বর্ষার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। যার কারনে বাজারে সবজি সরবরাহ কম। আমাদের প্রতিটি সবজি কেজিতে ১০ থেকে ৩০ টাকা বেশি দামে কিনতে হচ্ছে। আমরা পাইকারি বাজার থেকে কেনার পার কেজিতে ৫ থেকে ১০ টাকা লাভে খুচরা বিক্রি করি।
পাইকারি বিক্রেতা মহিদুল ইসলাম বলেন, বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় আমাদের নগরঘাটা ও ধানদিয়া এলাকার অধিকাংশ সবজির ক্ষেত পানিতে তলিয়ে গেছে। যে কারণে কৃষকরা ক্ষেতের সবজি উঠাতে পারছে না। আবার অনেকের ক্ষেতের সবজি পানিতে পচে নষ্ট হয়ে যাচ্ছে। দ্রুত পানি সরে না গেলে কৃষকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। নতুন করে সবজি না উঠা পর্যন্ত বাজারে দাম বাড়তেই থাকবে।
সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম জানান, চলতি বর্ষা মৌসুমে সাতক্ষীরায় প্রায় ৩ হাজার হেক্টর জমিতে বর্ষাকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে ১হাজার ৭৮৫ হে: জমিতে সবজির আবাদ হয়েছে। গত কয়েকদিনের টানা বর্ষায় ২ হাজার হেক্টর জমির আউস ধান, ধানের বীজতলা ও সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরো ক্ষয়ক্ষতির তথ্য পেতে আরও কয়েকদিন সময় লাগবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে ভুরুলিয়া ইউনিয়নে ৮ দলীয় “ইউনিয়ান কাপ‌” ফুটবল টুর্নামেন্ট ২০২৫ প্রথম রাউন্ডের প্রথম খেলা 
পরবর্তী পোস্ট
পাটকেলঘাটায় বৈদ্যুতিক মিনি ঠিকাদার অ্যাসোসিয়েশনের মানববন্ধন 

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য

জুন ৩০, ২০২৬

পাটকেলঘাটা সিদ্দিকিয়া মাদ্রাসার সভাপতি হলেন জেলা পরিষদের প্রশাসক...

জুন ৩০, ২০২৬

নেবাখালী সরদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত...

জুন ৩০, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

গোবরদাড়ী দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ

জুন ২৯, ২০২৬

বরাদ্দের সাড়ে চার কোটির আড়াই কোটি ভাগা-ভাগি

জুন ২৯, ২০২৬

কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন

জুন ২৯, ২০২৬

আগরদাঁড়ীতে নিজ উদ্যোগে এলজিইডি রাস্তা সংস্কার করে দৃষ্টান্ত...

জুন ২৯, ২০২৬

মাদককে লাল কার্ড দেখাতে শিবপুর আবাদের হাটে জমজমাট...

জুন ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting