দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ২:৫১
দেবহাটা থানার আয়োজনে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক মতবিনিময় সভা
এপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক,...
সাতক্ষীরার অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন কবিরের সাফল্য
কলারোয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
জাকারিয়া হত্যাকান্ডে সিসি ফুটেজ ফ্যাক্টর হয়ে দাড়িয়েছে
তালা প্রশাসনের সীমানা প্রাচীরে অবরুদ্ধ পরিবার: হাইকোটে রিট
আশাশুনির বাইনতলায় জামায়াতের অফিস উদ্বোধন
সাতক্ষীরায় জিয়া শিশু-কিশোর সংগঠনের মতবিনিময় ও পরিচিতি সভা
পাইকগাছায় আলোচনা সভা, পাঠচক্র ও কুইজ প্রতিযোগিতা
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

জেলা নাগরিক কমিটির সভায় জলাবদ্ধতা নিরসনে সকল বাধা অপসারণের দাবী

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ১৭, ২০১৯
আগস্ট ১৭, ২০১৯ ০ কমেন্ট 422 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি সাতক্ষীরা শহরসহ জেলার জলাবদ্ধাতা নিরসনের সকল বাধা অপসারণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসকাবের শহিদ স ম আলাউদ্দিন মিলনায়তনে কমিটির বিশেষ বর্ধিত সভায় এ আহবান জানানো হয়।
সভার বলা হয়, সাতক্ষীরা পৌর এলাকাসহ বিভিন্নস্থানে পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না রেখে যত্রতত্র অবকাঠামো নির্মাণ, মাছ চাষ ও অবৈধ দখলের কারণে সামান্য দু’একদিনের বৃষ্টিতে ভয়াবহ জরাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শহরেরই অনেকস্থানে ঘর-বাড়িতে পানি উঠেছে। অনেকে বাড়িতে রান্না-বান্না করতে পারছে না। অনেক বাড়ি-ঘর বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। মানুষ ঘর হতে বের হতে পারছে না। সভায় আরো বলা হয়, সারা মৌসুমে বর্ষা না হওয়ার পর মাত্র দু’একদিনের বৃষ্টিতে যে অবস্থা সৃষ্টি হয়েছে স্বাভাবিক বৃষ্টিপাত হলে পরিস্থিতি আরো ভয়ংকর হয়ে উঠতে পারতো। এমতাবস্থায় পানি নিস্কাশনের বাধাগুলো চিহ্নিত করে দ্রুত সকল বাধা অপসারণের দাবী জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা নাগরিক কমিটির আহবায়ক মোঃ আনিসুর রহিম। বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসকাবের সভাপতি অধ্যাপক আবু আহমেদ, প্রফেসর আব্দুল হামিদ, এড. সৈয়দ ইফতেখার আলী, সাংবাদিক সুভাষ চৌধুরী, এড. শেখ আজাদ হোসেন বেলাল, মধাব চন্দ্র দত্ত্ব, বিশ্বনাথ ঘোষ, সাতক্ষীরা প্রেসকাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, আলী নূর খান বাবলু, এড. মনির উদ্দিন, মনিরুজ্জামান, খুরশিদ জাহান শীলা, সাংবাদিক আব্দুল বারী, এম কামরুজ্জামান, আবুল কাশেম, অপারেশ পাল, এড. বদিউজ্জামান, ফরিদা আক্তার বিউটি, এড. আল মাহামুদ পলাশ, কবি মন্ময় মনির, ভূমিহীন নেতা আব্দুস সামাদ ও আবুল কালাম আজাদ। এছাড়াও দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে বিভিন্ন সংগঠনের বিপুল সংখ্যক প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন।
সভায় জেলা নাগরিক কমিটির ২১ দফা বাস্তবায়নে বিস্তারির আলোচনা করেন উপস্থিত সদস্যবৃন্দ। এরমধ্যে ডেঙ্গু পরিস্থিতি, জলবায়ু পরিবর্তন, নারী অধিকার, যানজট, শহরের সাম্প্রতিক উচ্ছেদ, দ্রুত বাইপাস সড়ক পূর্ণাঙ্গভাবে খুলে দেওয়া, স্বাস্থ্য বিভাগের বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্ঠদের আশু হস্তক্ষেপ কামনাসহ দাবী দাওয়া সম্বলিত স্মারকলিপি পেশের কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।
সভায় দ্রুত সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন, কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এড. আব্দুর রহিমের মৃত্যুবার্ষিকীতে জেলার নাগরিক আন্দোলনের প্রয়াত অন্যান্য নেতৃবৃন্দ সাইফুল্লাহ লস্কর, এড. ফিরোজ আহমেদ, আশরাফুল আলম টুটু, আবু নাসিম ময়না, কাজী সাইদুর রহমানসহ অন্যান্যদেরকে এক অনুষ্ঠানে স্মরণসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় এ পর্যন্ত ২০৭ জন ডেঙ্গু রোগী সনাক্ত : ডেঙ্গু প্রতিরোধে চলছে জনসচেতনতামূলক নানা প্রচারাভিযান
পরবর্তী পোস্ট
সাতক্ষীরার আগরদাড়িতে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

রিলেটেড পোস্ট

সাতক্ষীরার অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন কবিরের সাফল্য

অক্টোবর ৯, ২০২৬

জাকারিয়া হত্যাকান্ডে সিসি ফুটেজ ফ্যাক্টর হয়ে দাড়িয়েছে

অক্টোবর ৯, ২০২৬

সাতক্ষীরায় জিয়া শিশু-কিশোর সংগঠনের মতবিনিময় ও পরিচিতি সভা

অক্টোবর ৯, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন...

অক্টোবর ৯, ২০২৬

কলেজছাত্র জাকারিয়া হত্যা: দুই আসামির ৫ দিনের রিমান্ড

অক্টোবর ৮, ২০২৬

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান: সামর্থ্য...

অক্টোবর ৮, ২০২৬

শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন,খুব শিগগিরই এখানেই...

অক্টোবর ৮, ২০২৬

রোটারী ক্লাবের উদ্যোগে উদ্যোগেঅসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের মাঝে ব্যাগ ও...

অক্টোবর ৭, ২০২৬

সাতক্ষীরায় ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা জাতীয় গ্রিডে...

অক্টোবর ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting