দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:২২
শ্যামনগরে স্থানীয় অভিযোজন পরিকল্পনা যাচাইকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
খুলনায় গরম কড়াই দিয়ে গৃহকর্মীকে নির্যাতন মামলায় পুলিশ...
নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে সংলাপ
শ্যামনগরে কারিতাসের সেলাই মেশিন ও উপকরণ বিতরণ
নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
ডুমুরিয়ায় আশ্রয়ণ প্রকল্পে ধ্বংসের মুখে শতাধিক পরিবার
সাতক্ষীরায় ঘূর্ণিঝড়কালীন স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত
যৌন হয়রানির অভিযোগে খুবি শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ
নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

জেলা আওয়ামী লীগের দলীয় কোন্দল তুঙ্গে

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ২৭, ২০২৩
ডিসেম্বর ২৭, ২০২৩ ০ কমেন্ট 416 ভিউস

* সাতক্ষীরা ২ আসনের নির্বাচনকে ঘিরে জেলা আওয়ামী লীগ নেতাদের কাদা ছোঁড়াছুঁড়ি;
* দু’গ্রুপের কোন্দলের কারণে নির্বাচনে সহিংস ঘটনা ঘটছে;

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় জেলা আওয়ামী লীগের দলীয় কোন্দল আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে। দু’গ্রুপের কোন্দলের ফলে নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন হচ্ছে। স্বতন্ত্র প্রার্থী মীর মোস্তাক আহমেদ রবিকে নির্বাচনে কোনঠাসা করতে একাধিক শীর্ষ আ’লীগ নেতা জাতীয় পার্টির নির্বাচনী জনসভা থেকে প্রকাশ্যেই বিষোদগার করছেন। ফলে নির্বাচনের মাঠে দু’গ্রুপের মধ্যে উত্তাপ ছড়িয়ে পড়েছে।

তথ্যানুসন্ধানে জানা যায়, দীর্ঘদিন ধরে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগে কোন্দল বিদ্যমান। ২০১৩ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে আওয়ামী লীগের নৌকার প্রার্থী করা হয়। এতে করে জেলা আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শীর্ষস্থানীয় কয়েকজন নেতা নির্বাচনের মাঠে এমপি রবির বিরুদ্ধে অবস্থান নেয়। সে নির্বাচনে নৌকার প্রার্থী রবিকে সরাতে পেছন থেকে কলকাঠি নারতে থাকে ওই গ্রুপটি। পরে ২০১৮ এর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকার মনোনয়ন লাভ করেন মীর মোস্তাক আহমেদ রবি। ওইবারও নৌকার প্রার্থীতা করার সময় তার প্রতিপক্ষ হয়ে ওঠে গুটি কয়েক মনোনয়ন বঞ্চিত আ’লীগ নেতা। সে সময় নৌকার প্রার্থী মীর মোস্তাক আহমেদ রবির বিরুদ্ধে গোপনে গোপনে কুৎসা রটনা সহ নানা ধরনের বিতর্কিত কর্মকান্ড ঘটিয়েছে তারা। তবে শীর্ষ নেতাদের সকল নৌকা বিরোধী কর্মকান্ডের সত্ত্বেও আবারও জয়লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হন মীর মোস্তাক আহমেদ রবি। এরই মাঝে করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুনছুর আহমেদ। তখন থেকেই এমপি রবি ও তার সমর্থকদের চেপে ধরতে শুরু করে প্রতিপক্ষরা। ধীরে ধীরে নির্বাচন ঘনিয়ে আসলে প্রকাশ্যেই বিভিন্ন সভায় সংসদ সদস্যকে অপমানজনক কথাবার্তা বলতে শুরু করে পক্ষটি। এরই মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশীল ঘোষিত হলো। সাতক্ষীরা জেলার নৌকার কান্ডারী হওয়ার জন্য মনোনয়ন ফরম তুলে জেলা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতৃবৃন্দ। কেন্দ্র থেকে নৌকার প্রার্থী হিসেবে নির্বাচিত হন আসাদুজ্জামান বাবু। অন্যদিকে নির্বাচনে দলীয় কোন বিধি নিষেধ না থাকায় দুই বারের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। প্রতীক বরাদ্দের আগেই সাতক্ষীরা ০২ আসন থেকে সমঝোতার মাধ্যমে নৌকার প্রার্থী তুলে নেয় আওয়ামী লীগ। মূলত এরপর থেকেই আওয়ামী লীগের দুই গ্রæপের কোন্দল প্রকাশ্যে আসে। কয়েকজন জেলা আওয়ামী লীগ নেতার সাথে সদর উপজেলা আওয়ামী লীগ ও জেলা যুবলীগ প্রকাশ্যেই এমপি রবির বিরোধীতা করতে থাকে। অন্যদিকে নৌকার প্রার্থী না থাকায় ও প্রার্থীদের সমর্থনের ক্ষেত্রে পূর্ন স্বাধীনতা দেওয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি বৃহৎ অংশ বেছে নেয় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দুইবারের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবিকে। সংসদ সদস্যের সাথে কোন্দলে লিপ্ত হওয়া অপর গ্রæপটি জাতীয় পার্টিকে মহাজোটের প্রার্থী বলে তাকে সমর্থন দেয়। এখানেই থেমে থাকেনি তারা। সমর্থনের জন্য নেতাকর্মীদের কেন্দ্র থেকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার পরও তাদের ইউনিয়ন ও অন্যান্য পর্যায়ের ইউনিট কে অনৈতিকভাবে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে সমর্থনের জন্য বাধ্য করছে। জাতীয় পার্টির প্রত্যেকটি নির্বাচনী সভায় যোগ দিয়ে স্বতন্ত্র প্রার্থী মীর মোস্তাক আহমেদকে কটাক্ষ করে একের পর এক বিষোদগার করছে শীর্ষ আওয়ামী লীগের কয়েকজন নেতা। এদিকে সাতক্ষীরা সদরের আওয়ামী লীগ সমর্থিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা স্বতন্ত্র প্রার্থী মীর মোস্তাক আহমেদ রবির ঈগল প্রতীকে প্রকাশ্যে সমর্থন দিয়েছেন। এসবের মধ্যে গত ২৪ ডিসেম্বর ঝাউডাঙ্গায় অনুষ্ঠিত জাতীয় পার্টির নির্বাচনী সভায় যোগ না দেওয়ায় সভাস্থল থেকেই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রমজান ও সাধারন সম্পাদক অমরেন্দ্র নাথ ঘোষকে আওয়ামী লীগ কার্যালয়ে ঢুকতে না দেওয়ার নির্দেশনা দেয় যুবলীগের আহবায়ক মিজানুর রহমান। তার ২৪ ঘন্টাপর ২৫ ডিসেম্বর ৫টার দিকে ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে ঢুকে ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ওপর হামলা করে ঝাউডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আব্দুল খালেক ও তার ভাই মিলন। রাতেই তাদের আটক করে সদর থানা পুলিশ। পরে নানারকম পীড়াপীড়ি করে ভুক্তভোগীদের মিমাংসা করতে বাধ্য করা হয়।
যেখানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বঞ্চিতদের স্বতন্ত্র প্রার্থী হতে উৎসাহিত করেছেন খোদ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেখানে স্বতন্ত্র প্রার্থী মীর মোস্তাক আহমেদ রবিকে বিদ্রোহী প্রার্থী আখ্যা দিয়ে যাচ্ছে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের অপর গ্রুপটি। দলটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও একাধিক নেতা ইতোমধ্যেই প্রেস কনফারেন্স করে জানিয়েছেন যে, জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের কোন জোট বা মহাজোট হয়নি। তাদের সাথে সমঝোতা হয়েছে। তারা এও বলেন যে, জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হবে। ফলে তাদের সাথে জোট-মহাজোট করার প্রশ্নই আসে না।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সবারই নির্বাচনে অংশ নেওয়ার অধিকার আছে, আমরা কাউকে বাধা দেবো না
পরবর্তী পোস্ট
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা অবহিতকরণ ও প্রতিপালন বিষয়ে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সাথে মতবিনিময়

রিলেটেড পোস্ট

শ্যামনগরে কারিতাসের সেলাই মেশিন ও উপকরণ বিতরণ

জুন ১৮, ২০২৬

সাতক্ষীরায় ঘূর্ণিঝড়কালীন স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত

জুন ১৮, ২০২৬

প্রতাপনগরে ঘূর্ণিঝড়কালীন সমন্বিত স্বাস্থ্য ঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত

জুন ১৮, ২০২৬

প্রতিবাদ বিজ্ঞপ্তি

জুন ১৮, ২০২৬

সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে সংলাপ

জুন ১৮, ২০২৬

সাতক্ষীরায় তিন দিন নিখোঁজ গৃহবধু চন্দনা।

জুন ১৭, ২০২৬

কালিগঞ্জের সংখ্যালঘু পল্লিতে সন্ত্রাসী হামলা আহত-২,জমি দখল

জুন ১৭, ২০২৬

সাতক্ষীরায় জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জুন ১৭, ২০২৬

সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন

জুন ১৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting