দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ১১:০০
তালায় গোবরের গর্তে পড়ে প্রাণ গেল দুই বছরের...
ডুমুরিয়ায় ঘোড়ার মাংসসহ আটক ১: তিন মাসের কারাদণ্ড
আশাশুনিতে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-২
আশাশুনির প্রতাপনগরে বিদ্যুৎ স্পৃষ্টে কলেজ শিক্ষকের মৃত্যু
জমি লিখে দিতে চাপ ও প্রাণনাশের হুমকি ছেলে...
শিক্ষাগত যোগ্যতা দেখাতে ব্যর্থ ভুয়া ডাক্তার এবাদুল! ব্যবস্থা...
পুলিশকে ভয় নয়, আস্থা ফেরানোই অপরাধ দমনের বড়...
নলতায় ভুয়া দোকান দেখিয়ে টিসিবি’র ডিলার নেওয়ার পায়তারা:...
কালিগঞ্জে বিএনপির ঘরেই বিরোধ, ভোটের মাঠে কার লাভ?
পাইকগাছায় হাজারো ভক্তের অশ্রুসিক্ত বিদায়ে দেবী বিসর্জন
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাস্বাস্থ্য

জেলায় কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার দক্ষ জনবলের অভাব

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ২০, ২০২২
নভেম্বর ২০, ২০২২ ০ কমেন্ট 481 ভিউস

রুবেল হোসেন : উপকূলীয় এবং প্রান্তিক জনপদ হিসাবে সাতক্ষীরার উঠতি বয়সী কিশোর কিশোরীরা মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে। উপকূলীয় উষ্ণ জলবায়ু ও ভূ-প্রকৃতিগত কারনে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় উপকূলের ছেলে মেয়েদের একটু আগেই বয়সন্ধিকাল শুরু হয়। এসময় তাদের শারীরীক ও আচরণগত পরিবর্তনের পাশাপাশি মানষিক স্বাস্থেও প্রভাব পড়ে। কিন্তু এ সময়ে কিশোর কিশোরীদের যে ধরণের সেবার আওতায় আনা দরকার সে সম্পর্কে অনেকে অজ্ঞ। কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার জন্য জেলায় পর্যাপ্ত প্রশিক্ষিত জনবলের অভাব রয়েছে। অনেক সময় কিশোর কিশোরীরা বয়সন্ধিকালে যে মানসিক স্বাস্থ্য সমস্যায় ভোগে সে বিষয়ে পরিবারের সদস্যরাও ওয়াকিবহাল থাকে না। ফলে তারা স্মরণাপন্ন হচ্ছে না প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে। দীর্ঘদিন মানসিক স্বাস্থ্য নিয়ে ভোগার পরে কাঙ্খিত সেবা না পাওয়ার ফলে পরবর্তীতে স্বাস্থ্য জটিলতায় ভোগে তারা। ফলে তৈরি হয় দীর্ঘ্য মেয়াদী স্বাস্থ্য ঝুকি। বিশেষ করে শ্যামনগর ও আশাশুনির প্রত্যান্ত অঞ্চলের কিশোর কিশোরীরা এ ধরণের সমস্যায় বেশি ভোগে। সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাথে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।

মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ তড়িৎ কান্তি ঘোষ সাতনদীকে বলেন, “প্রতিনিয়ত আমাদের কাছে বিভিন্ন বয়সী রোগী মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে আসছে। বিশ্লেষনে দেখা যায় এ ধরনের সমস্যার সূচনা বয়সন্ধিকালে। প্রারম্ভে প্রয়োজনীয় সাপোর্ট করা গেলে এ ধরণের সমস্যার বিস্তার কমিয়ে আনা যেত।

স্বাস্থ্য খাত এবং বিদ্যালয় পর্যায়ে কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার মতো দক্ষ জনবলের অভাব রয়েছে বলে মনে করেন সাতক্ষীরার সচেতন মহল।
উন্নয়নকর্মী ও প্রেরণা নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সম্পা গোস্বামী বলেন, সরকারের অপ্রতুল তহবিল বরাদ্দের কারণে দেশে কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রম বাস্তবায়নে যথাযথ ব্যবস্থা নেয়া সম্ভব হচ্ছে না। কিশোর-কিশোরী বান্ধব স্বাস্থ্যসেবা এবং ওষুধ ও স্যানিটারি ন্যাপকিন সরবরাহ কার্যক্রমে আরও তহবিল বরাদ্দ করা প্রয়োজন।
এনজিও কর্মী মাধব দত্তের মতে সরকারি বিভিন্ন বিভাগ, “বাস্তবায়নকারী সংস্থার মাঝে পর্যাপ্ত সমন্বয় ও সহযোগিতার অভাবের কারণে কিশোর কিশোরীদের বয়সন্ধিকালীন মানসিক স্বাস্থ্য সমস্যার যথাযথ সমাধান সম্ভব হচ্ছে না। অনেক সময় পিতা-মাতা ও সমাজ কিশোর কিশোরীদের স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা আছে বলে স্বীকার করতে নারাজ।”
কিশোর-কিশোরীদের স্বাস্থ্য কার্যক্রমটি সরকার, এনজিও এবং সিভিল সোসাইটির অধিকতর অংশগ্রহণে দেশের সর্বত্র প্রসারিত করা প্রয়োজন বলে মনে করেন তিনি।
সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ মোঃ সজিবুর রহমান বলেন, “সাম্প্রতিক কালে মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে রোগীরা হাসপাতালে আসছে। স্কুল পর্যায়ে কিশোর কিশোরীদের সচেতন করে গড়ে তোলা সম্ভব হলে মানসিক স্বাস্থ্য সমস্যা অনেকাংশে লাঘব হত। সেক্ষেত্রে পরিবারের সদিচ্ছার অভাব ও প্রয়োজনীয় জনবলের অভাবে প্রাথমিক পর্যায়ে মানুষদের স্বাস্থ্য সচেতন করে গড়ে তোলা সম্ভব হচ্ছে না।

স্বাস্থ্য সেক্টরে এবং বিদ্যালয় পর্যায়ে কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার মতো দক্ষ জনবল নিয়োগ
, শোর-কিশোরীদের স্বাস্থ্য কর্মসূচিতে অগ্রাধিকার ভিত্তিতে বিশেষ করে সমাজের অংশগ্রহণ, কিশোর-কিশোরী বান্ধব স্বাস্থ্যসেবা এবং ওষুধ ও স্যানিটারি ন্যাপকিন সরবরাহ ইত্যাদি কার্যক্রমে আরও তহবিল বরাদ্দ করা, প্রতিটি বিদ্যালয়ে ও স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় কিশোর-কিশোরী বান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রতিষ্ঠার জন্য সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করেন সাতক্ষীরার সচেতন মহল।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বুধহাটা এবিসি কেজি স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
নানা আয়োজনে কালীগঞ্জ মুক্ত দিবস পালিত

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা সরকারি কলেজ মসজিদ এলাকায় ‘সাতক্ষীরা কমিউনিটি’র পরিচ্ছন্নতা...

অক্টোবর ২৩, ২০২৬

২ বছর বন্ধ থাকার পর শুরু হওয়া গুড়পুকুরের...

অক্টোবর ২৩, ২০২৬

দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে...

অক্টোবর ২২, ২০২৬

ইছামতীতে নিজ নিজ সীমানায় প্রতিমা বিসর্জন, হলো না...

অক্টোবর ২১, ২০২৬

দূর্গা পূজায় ঘোনা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও...

অক্টোবর ২১, ২০২৬

কাটিয়া ‘তাকওয়া মাদ্রাসা’য় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ

অক্টোবর ২০, ২০২৬

সাতক্ষীরার আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন বিএনপি...

অক্টোবর ২০, ২০২৬

সাতক্ষীরায় আইনজীবী সমিতির নির্বাচন: জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রস্তুতি...

অক্টোবর ১৯, ২০২৬

অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের...

অক্টোবর ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting