দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১১:১৩
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

জেডিএল’র নির্দেশনা উপেক্ষা করে ভোমরা সিএন্ডএফ এজেন্ট কর্মচারী এ্যাসোসিয়েশনের নির্বাচনের পায়তারা

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ২৩, ২০২১
জানুয়ারি ২৩, ২০২১ ০ কমেন্ট 412 ভিউস

নিজস্ব প্রতিবেদক: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও (জেডিএল’র) নির্দেশনা উপেক্ষা করে ক্ষমতার অপব্যবহার করে আগামী ০৬ ফেব্রুয়ারি ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ কর্মচারী এ্যাসোসিয়েশনের প্রহসনের নির্বাচন করার পায়তারা’র অভিযোগ উঠেছে। এব্যাপারে সংগঠনের সদস্যদের মাঝে তীব্র উত্তেজনা ও বিক্ষোভ দেখা দিয়েছে। যে কোন মূহুর্তে বড় ধরনের সংঘর্ষের সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ কর্মচারী এ্যাসোসিয়েশন রেজিঃ নং-খুলনা ২১২৯ এর গঠিত নির্বাচন পরিচালনা কমিটি বাতিল ও ভোটার তালিকা সংশোধন পূর্বক কার্যনির্বাহী কমিটির নির্বাচন প্রসঙ্গে সংগঠনের সদস্যদের পক্ষ থেকে একটি অভিযোগ দাখিল করা হয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও বিভাগীয় শ্রম অধিদপ্তর (জেডিএল) এ। সেই অভিযোগের আলোকে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ কর্মচারী এ্যাসোসিয়েশন রেজিঃ নং-খুলনা ২১২৯ এর নির্বাচনসহ সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করে। কিন্তু সেই স্থগিতাদেশের পত্রটি গায়েব করে দেয় একটি চক্র। নির্দেশনা অমান্য করে কোন নিয়ন-নীতির তোয়াক্কা না করে একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল নিজেদের স্বার্থে স্থগিতাদেশ উপেক্ষা করে ০৬ ফেব্রুয়ারি প্রহসনের নির্বাচন করার পায়তারা করছে। যেটি ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ কর্মচারী এ্যাসোসিয়েশনের কারও কাম্য নয়। গত ১ জানুয়ারি গঠিত নির্বাচন কমিশন কর্তৃক তপশীল অনুযায়ী ১৪ জানুয়ারি প্রাথমিক ভোটর তালিকা প্রকাশ ও ১৬ জানুয়ারি চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে, সেখানে ভোটার তালিকায় ভুল ত্রুটি সংশোধন/আপত্তি প্রদান করার সুযোগ দেয়া হয়নি। বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধিত ১৮) এর ধারা এবং বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের রীট পিটিশন নং৭৩৭২/২০১১ এবং ৪৩১৬/২০১৪ এর ০৮/০৭/২০১৪ তারিখের আদেশ মোতাবেক ট্রেড ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির নির্বাচন পরিচালক ও রেজিষ্টার অব ট্রেড ইউনিয়ন এর তত্বাবধানে নির্বাচন অনুষ্ঠিত হওয়া আবশ্যক। এ বিষয়ে এ দপ্তরের গত ০৬ জানুয়ারী ২০২১ তারিখের ৪০.০২.০০০০.১০৩.৩৪.০৫৬.১৪-২৫/১(৪) নং পত্রে নির্দেশনা দেওয়া হয়েছিল। অভিযোগ পত্রে উল্লেখিত উত্থাপিত আপত্তি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত এবং নির্বাচনী কর্মকান্ডে এ দপ্তরকে সম্পৃক্ত না রেখে নির্বাচন অনুষ্ঠিত হলে তা আইন সম্মত হবেনা বলে উল্লেখ করেন। সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে ঘোষিত নির্বাচনী তপশীল স্থগিত করে অনুচ্ছেদ ২ এ বর্ণিত বিধান মোতাবেক নির্বাচন কার্যক্রমে এ দপ্তরকে সম্পৃক্ত রেখে অনুচ্ছেদ ১ এ বর্ণিত অভিযোগ নিষ্পত্তি পূর্বক পরিচালক ও রেজিষ্টার অব ট্রেড ইউনিয়ন খুলনার তত্বাবধানে ট্রেড ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়। সেই নির্দেশনা উপেক্ষা করে নির্বাচন কমিশনের সাথে আতাতকারী স্বান্বেষী মহল নিয়ম-নীতির তোয়াক্কা না করে ত্রুটিপুর্ণ ভোটার তালিকা নিয়ে আগামী ০৬ ফেব্রুয়ারি পাতানো ও প্রহসনের নির্বাচন করার পায়তারা করছে। যে কারণে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ কর্মচারী এ্যাসোসিয়েশনের সদস্যদের মাঝে চরম উত্তেজনা ও ক্ষোভ দেখা দিয়েছে। যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের সৃষ্টি হতে পারে।  ভোমরা সিএন্টএফ এজেন্টস্ কর্মচারী এ্যাসোসিয়েশনের সদস্য ও সচেতন মহলের দাবী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও বিভাগীয় শ্রম অধিদপ্তর (জেডিএল) এর নির্বাচন স্থগিতাদেশ ও নির্দেশনা মেনে সকল অভিযোযের তদন্ত শেষে পরবর্তীতে সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করা হোক এবং পাতানো নির্বাচন বন্ধসহ যারা এই প্রহসনের নির্বাচনের সাথে জড়িতদের বিরুদ্ধে দৃষ্ট্রান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে এবং এ ব্যাপারে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের প্রতি আশু হস্তক্ষেপ কামনা করেছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জীবনের গল্প
পরবর্তী পোস্ট
ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাতক্ষীরায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting