দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৫৫
কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল জব্দ: শিবসা নদীতে...
দেবহাটায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে...
জন্মস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী...
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...
নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...
দেবহাটা ইউসিসিএর নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন: মন্টু চেয়ারম্যান নির্বাচিত
এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...
সখিপুর ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মাহে রমজানসারাদেশ

” জিহাদ ও বিজয়ের মাস-মাহে রমজান ” একটি পর্যালোচনা

কর্তৃক kobirubel.satnadee মে ১১, ২০২০
মে ১১, ২০২০ ০ কমেন্ট 994 ভিউস
জিহাদ ‘জহদ’ শব্দ থেকে আগত। এর অর্থ-
* যথাসাধ্য চেষ্টা করা
* সাধনা করা
* চুড়ান্ত প্রচেষ্টা চালানো। 
‘জিহাদ ফি সাবিলিল্লাহ’ ইসলামের একটি মৌলিক পরিভাষা। এর অর্থ আল্লাহর দীনের জন্য ছোট থেকে বড় সকল ধরনের সর্বাত্মক প্রচেষ্টা চালানো। আল্লাহর দীনের দাওয়াত সর্বক্ষেত্রে সম্প্রসারিত। জিহাদকে পবিত্র কুরআন এর ভাষায় ‘সর্বোত্তম তিজারত ‘(ব্যবসা) ঘোষণা দেয়া হয়েছে। যেমন বলা হয়েছে,  “হে ঈমানদারগণ!তোমাদেরকে কি এমন একটি ব্যবসার কথা বলব না? যে ব্যবসা জাহান্নামের পীড়াদায়ক শাস্তি থেকে মুক্তি দেবে।আর তা হলো তোমরা আল্লাহর ও তাঁর রাসুলের উপর ঈমান আনবে এবং আল্লাহর পথে প্রচেষ্টা (লড়াই) করবে তোমাদের সম্পদ এবং জীবন দিয়ে। ইহাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে পারো।”(সূরা সফঃআয়াত ১০-১৩)

জিহাদ ও রমজান ওতপ্রোতভাবে জড়িত। রমজান যেমনি মহাগ্রহ্ন পবিত্র আল কুরআন নাযিলের মাস,তেমনি রমজান বিজয়েরও মাস।ইসলামের প্রচার ও প্রসারের জন্য এ রমজান মাসেই গুরুত্বপূর্ণ জিহাদগুলো সংঘটিত হয়েছে।
এ মাসে মুসলমানদের যত বিজয় অর্জিত হয়েছে আর কোনো মাসে এককভাবে তা হয়নি।রাসুল সাঃ এর জীবদ্দশাতেই পবিত্র রমজান মাসে ইসলামের  সর্বাধিক গুরুত্বপূর্ণ দু’টি বিজয় অর্জিত হয়।
* প্রথমটি  বদরের যুদ্ধ
* দ্বিতীয়টি  মক্কা বিজয়।
  বদরের যুদ্ধ:
♦১৭ই রমজান মুসলিম জাতির জীবনে এক স্মরণীয় দিন।কারন এ দিনের ঐতিহাসিক  ও অবিস্মরণীয় ঘটনা মুসলমানদের জীবনে সুদূরপ্রসারী প্রভাব ফেলেছিল। এ ঐতিহাসিক ঘটনা সম্পর্কে P.K.Hitte বলেন, ” The battle of Badr laid the foundation of Mohammad temporal power Islam had Won its first and decisive military victory. “
  ★ ২য় হিজরির ১৭ই রমজানে ইসলামের প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধ বদরের প্রান্তরে অনুষ্ঠিত হয়।এতে স্বল্পসংখ্যক ঈমানদারগণ তুচ্ছ অস্ত্র নিয়ে ত্রিগুণ বাহিনী ও সুবিশাল অস্ত্র সম্ভার সজ্জিত কাফিরদের বিরুদ্ধে ঐতিহাসিক বিজয় অর্জন করেন।
বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। এ যুদ্ধে ইসলাম ও পৌত্তলিকতার চরম পরীক্ষা হয়ে যায়।অসেত্যর উপর সত্যের জয় হয়।ফলে এটাই প্রতীয়মান হয় যে,ইসলাম আল্লাহর মনোনীত একমাত্র জীবন বিধান।
বদরের যুদ্ধ ছিল মুসলমানদের জন্য চরম এক অগ্নিপরীক্ষা। এটা সকল সময়ের জন্য ইসলামের ভাগ্য নির্ধারন করেছিল। এ প্রসঙ্গে ঐতিহাসিক R.A.Nicholson বলেন, “Badr,like marathon is one of the greatest and most memorable battles in all history. “
এ যুদ্ধ সম্পর্কে ঐতিহাসিক P.K.Hitte বলেন, “Islam recovered and passed on gradually from the defensive to the offensive.”
অর্থাৎ, ইসলাম পুনরুজ্জীবন লাভ করল,আত্মরক্ষার পরিবর্তেআক্রমণাত্মক নীতি অবলম্ববন করল।
 মক্কা বিজয়:
★ ৮ম হিজরির ২০ রমজান মহানবী সাঃ এর হাত ধরে মক্কা বিজিত হয়।বদর থেকে বিজয়ের যে ধারা শুরু হয় তা মক্কা বিজয় পর্যন্ত অব্যাহত থাকে।এর পর গোটা আরবে ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়ে। এবং ইসলাম এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়।এ বিজয় সম্পর্কে মহান আল্লাহ পাক বলেন, “আমরা আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি।” (সূরা ফাতহ, আয়াত ঃ ১)
♦এছাড়াও মুসলমানদের জাতীয় জীবনে পবিত্র রমজান মাসে আরো অনেক অবিস্মরণীয় বিজয় অর্জিত হয়েছে।
★১৫ হিজরির ১৩ ই রমজান খলিফা হযরত উমর রাঃ এর সময় আমর বিন আস জেরুজালেম ও মসজিদুল আকসা জয় করেন।
★১৫ হিজরির রমজান মাসেই কাদেসিয়ার যুদ্ধে মুসলিম বাহিনী পারস্য জয় করেন।
★৬৯ হিজরির রমজান মাসেই মুসলিম বীর মুহাম্মদ  বিন কাসিমের নেতৃত্বে অত্যাচারী সিন্ধু রাজা ‘ দাহির ‘ পরাজিত হয়।
★৯২ হিজরির রমজান মাসেই তারিক বিন যিয়াদের নেতৃত্বে স্পেন বিজয় হয়।
★২১২ হিজরির রমজান মাসেই যিয়াদ বিন আগলাবের নেতৃত্বে ইটালীর সিসিলি দ্বীপ বিজয় হয়।
★৫৩২ হিজরির রমজান মাসে এমাদুদ্দীন জঙ্গির নেতৃত্বে মুসলিম বাহিনী উত্তর সিরিয়ার হাবল শহর জয় করেন এবং খ্রিষ্টান ক্রুসেডারকে পরাজিত করেন
পরিশেষে বলা যায়,পবিত্র রমজান মাস মুসলমানদের জীবনে রহমত, বরকত,মাগফিরাত, নাজাত  ও বিজয়ের বার্তা নিয়ে আসে।
( লেখক: মোস্তফা আব্দুল্যাহ আল মামুন, সহঃঅধ্যাপক, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজ।)
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নব দিগন্ত সংস্থার উদ্যেগে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ
পরবর্তী পোস্ট
রান্না করা খাবার সরবারহের ১৩তম দিন অতিবাহিত করলো জেলা বিএনপি

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...

সেপ্টেম্বর ২২, ২০২৬

দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...

সেপ্টেম্বর ২১, ২০২৬

সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বিশাল আনন্দ...

সেপ্টেম্বর ২০, ২০২৬

সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের জেলা সমাবেশ...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে বীথিকা বিনতে হোসাইনের নির্দেশনায় সপ্তাহব্যাপী...

সেপ্টেম্বর ১৮, ২০২৬

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা...

সেপ্টেম্বর ১৮, ২০২৬

সাতক্ষীরার তালায় নকল সার-কীটনাশক তৈরির অভিযোগে সাব-ডিলার আটক,...

সেপ্টেম্বর ১৬, ২০২৬

ব্লিস হাসপাতালে দেড় মাসের ব্যবধানে ফের আগুন, অক্সিজেন...

সেপ্টেম্বর ১৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting