দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:৪১
সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে সংলাপ
আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন
সাতক্ষীরায় তিন দিন নিখোঁজ গৃহবধু চন্দনা।
কৃষক দলনেতা রোকনুজ্জামান- ছাত্রদলনেতা জাকিরের নেতৃত্বে সংখ্যালঘুদের পরিবারে...
সাতক্ষীরায় জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
খুলনা-যশোর মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে আহত- ৮
খুলনায় বাড়ছে ফুটবল উন্মাদনা
সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন
শ্যামনগরে ইউনিসেফের সহায়তায় সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ফ্যামিলি...
শ্যামনগরের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালাসাতক্ষীরা জেলা

জিসিএ প্রজেক্টের জেলা পর্যায়ের কর্মশালা

কর্তৃক mirkhairul.news জুন ২৬, ২০২৫
জুন ২৬, ২০২৫ ০ কমেন্ট 274 ভিউস

তালা অফিস থেকে নজরুল ইসলাম: জলবায়ু-স্মার্ট জীবিকায়নে নারীর বাজার সংযুক্তি ও ভ্যালু চেইন নেটওয়ার্ক গঠনে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সাতক্ষীরার লেক ভিউ রিসোর্টের হলরুমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং গ্রীন ক্লাইমেট ফান্ডের আর্থিক সহায়তায়, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর কারিগরি সহায়তা এবং এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের বাস্তবায়নে পরিচালিত জেন্ডার-রেস্পন্সিভ কোস্টাল অ্যাডাপ্টেশন (জিসিএ) প্রকল্পের আওতায় কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের সাতক্ষীরা জেলার উপ-পরিচালক নাজমুন নাহার। রিসোর্স পারসন হিসেবে গুরুত্বপূর্ণ তথ্য ও অভিজ্ঞতা আলোচনা করেন কৃষি বিপণণ অধিদপ্তর এর জেলা কৃষি বিপণণ কর্মকর্তা সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ, এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাতক্ষীরা জেলার উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, আর্থিক প্রতিষ্ঠান, দেশীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার কর্মকর্তা, এবং জিসিএ প্রকল্পের উপকারভোগী নারীদের প্রতিনিধিগণ।

উল্লেখ্য,জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবেলায় উপকূলীয় এলাকার পিছিয়ে পড়া নারীদের জলবায়ু-স্মার্ট জীবিকায়নের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলাই এ প্রকল্পের মূল লক্ষ্য। বর্তমানে খুলনা ও সাতক্ষীরা জেলার পাঁচটি উপজেলার মোট ৩৯টি ইউনিয়নে জিসিএ প্রকল্পের কার্যক্রম চলছে।

নারীদের উৎপাদিত পণ্যের বাজার ব্যবস্থাপনায় সরাসরি সংযুক্তি নিশ্চিত করতে প্রকল্পটি ইতোমধ্যে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে মার্কেট লিংকেজ ও ভ্যালু চেইন নেটওয়ার্ক গঠনের কার্যক্রম শুরু করেছে। আজকের কর্মশালাটি ছিল সে ধারাবাহিকতারই অংশ, যেখানে আলোচনার মাধ্যমে জিসিএ প্রকল্পের বিভিন্ন উদ্যোগ, জলবায়ু-স্মার্ট কৃষি, কৃষিপণ্য বিপণন, এবং জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে কৃষির ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরা হয়। এই কর্মশালার মাধ্যমে স্থানীয়ভাবে নারীদের জন্য বাজার সংযুক্তি এবং জলবায়ু সহনশীল জীবিকায়নের কার্যক্রমে ভ্যালু চেইন নেটওয়ার্ক গঠনের গতি আরও ত্বরান্বিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালী, প্রাণ সায়ের খাল পরিষ্কার ও বৃক্ষ রোপন কর্মসূচি 
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় বেড়েছে মাদক ও অনলাইন জুয়া

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে সংলাপ

জুন ১৮, ২০২৬

সাতক্ষীরায় তিন দিন নিখোঁজ গৃহবধু চন্দনা।

জুন ১৭, ২০২৬

কৃষক দলনেতা রোকনুজ্জামান- ছাত্রদলনেতা জাকিরের নেতৃত্বে সংখ্যালঘুদের পরিবারে...

জুন ১৭, ২০২৬

সাতক্ষীরায় জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জুন ১৭, ২০২৬

সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন

জুন ১৭, ২০২৬

শ্যামনগরে ইউনিসেফের সহায়তায় সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ফ্যামিলি...

জুন ১৭, ২০২৬

শ্যামনগরের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জুন ১৭, ২০২৬

শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ইউনিসেফের সহায়তায় ফ্যামিলি...

জুন ১৭, ২০২৬

তালায় জলবায়ু পরিবর্তন নিয়ে স্টুডেন্ট ব্রিগেডের সদস্যদের ওরিয়েন্টেশন

জুন ১৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting