দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৯:৫৯
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...
কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধি, তা দমনে প্রয়োজনীয় প্রশাসনিক...
শ্যামনগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে নবীন বরণ
একটি ইটের সড়কও নেই, মাটির পথেই যুগের পর...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

জিংকের অভাবে ৩৩ শতাংশ শিশু খাটো হচ্ছে

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ১৯, ২০২৩
ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ০ কমেন্ট 400 ভিউস

জাতীয় ডেস্ক:

জিংকের অভাবে দেশের প্রায় ৩৩ শতাংশ শিশু খাটো হচ্ছে। ক্ষুধামন্দাসহ শারীরিক জটিলতায় ভুগছেন ৪৫ শতাংশ নারী। অথচ তুলনামূলক মোটা হওয়ায় জিংকসমৃদ্ধ চাল পাতে তোলেন না বেশিরভাগ মানুষ। জাতীয় মাইক্রোনিউট্রিয়েন্ট সার্ভের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে বায়োফর্টিফাইড জিংক রাইস সম্প্রসারণের মাধ্যমে অপুষ্টি দূরীকরণে সম্ভাব্যতা ও করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রতিবেদন নিয়ে আলোচনা হয়।

দেশে ক্ষুধা নিয়ে আপাতত কোনো দুশ্চিন্তা না থাকলেও মাথাব্যথার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে অদৃশ্য ক্ষুধা বা অপুষ্টি। বিশেষ করে জিংকজনিত ঘাটতি। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক ১১ থেকে ১২ মিলিগ্রাম জিংকের দরকার হলেও বাজারে প্রচলিত চাল থেকে তা পূরণ হচ্ছে না বলে জানান গবেষকরা।

বিষয়টিকে ভয়াবহ উল্লেখ করে অনুষ্ঠানে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, ‘জিংকসমৃদ্ধ ধানের আবাদ বাড়াতে কৃষকদের প্রণোদনা দেয়া হলেও আশানুরুপ ফল মিলছে না।’

কৃষিমন্ত্রী আরও বলেন, ‘এক সময় আমরা জাপানিদের খাটো বলতাম। এখন আমরা খাটো হয়ে যাচ্ছি। জাতি হিসেবে এটি আমাদের জন্য দুঃখজনক। করোনার সময় আমরা বুঝেছি যে, জিংক কতটা প্রয়োজনীয়। তখন জিংকের ঘাটতি সবার নজরে এসেছে। আমরা এতদিন পরিকল্পিভাবে ভিটামিন, আয়রন ও আয়োডিন ঘাটতি নিয়ে কাজ করেছি। এখন জিংকের ঘাটতি নিয়ে কাজ করতে চাই। এজন্য সরকারি-বেসরকারি পর্যায়ে সুপরিকল্পিত টার্গেট নিতে হবে।

আলোচনা সভায় জাতীয় মাইক্রোনিউট্রিয়েন্ট সার্ভের তথ্য তুলে ধরে আরও বলা হয়, ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী ১০০ জন শিশুর মধ্যে ৩৩ জন জিংকের অভাবে ভুগছে। এসব শিশু ঘন ঘন ডায়রিয়ায় আক্রান্ত হয়। স্বাভাবিক বিকাশ না ঘটায় তারা খাটো হচ্ছে। এছাড়া ১৫ থেকে ৪৯ বছর বয়সী ৪৫ শতাংশ নারী জিংকজনিত অপুষ্টিতে ভুগছেন।

বক্তারা বলেন, ভাতের মাধ্যমে মানবদেহে জিংকের ঘাটতি প্রায় ৭০ শতাংশই মেটানো সম্ভব। এজন্য ২০১৩ সাল থেকে এ পর্যন্ত সাতটি জিংকসমৃদ্ধ উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা। তবে উদ্ভাবনের প্রায় ৯ বছরে রংপুর, গাইবান্ধা বরিশালসহ সাত থেকে আটটি জেলায় চাষ হচ্ছে জিংকসমৃদ্ধ ধান। ৮০ হাজার হেক্টর জমিতে ধান আবাদ করছেন মাত্র ১২-১৩ শতাংশ কৃষক।

কৃষকদের উৎসাহিত করতে ধান-চাল সংগ্রহ কার্যক্রমে অধিকহারে জিংকসমৃদ্ধ ধান-চাল সংগ্রহের পরিকল্পনার কথা জানান সরকারের নীতি নির্ধারকরা।

আলোচনায় সভাপতিত্ব করেন কৃষি সচিব ওয়াহিদা আক্তার। গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন) বাংলাদেশ এ আলোচনা সভার আয়োজন করে। সহযোগিতায় ছিল এম্পিরিক রিসার্চ লিমিটেড।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেশে প্রচুর অবৈধ অস্ত্র এসেছে: মুক্তিযুদ্ধমন্ত্রী
পরবর্তী পোস্ট
ডিএমপির উচ্চপদস্থ চার কর্মকর্তার পদায়ন

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting