দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সফর, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:৪২
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

জাল দলিল ও ভূয়া রেকর্ড সৃষ্টিকারী শফি’র বিরুদ্ধে মানববন্ধন

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ২৬, ২০২৩
সেপ্টেম্বর ২৬, ২০২৩ ০ কমেন্ট 333 ভিউস

আব্দুর রহিম, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলায় জাল দলিল সৃষ্টিকারী দলিল লেখক শফিকুল ইসলাম ওরফে শফি’র বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় ভুক্তভোগীদের উদ্যোগে শতাধিক নারী পুরুষের অংশগ্রহণে মানববন্ধনে জাল দলিল, ভূয়া রেকর্ড সৃষ্টি ও অন্যের নামে-বেনামে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে আত্মসাৎ প্রসঙ্গ তুলে বক্তব্য রাখেন ভুক্তভোগী ইদ্রিস আলী হাজারী, হানিফা হাজারী, আকছেদুর রহমান, আব্দুল আলিম হাজারী, হবি হাজারী, রফিকুল ইসলাম, হালিমা খাতুন, মারুফ হোসেন গাজী ও রেজা হাজারী প্রমুখ। বক্তারা বলেন, জালিয়াতি ও প্রতারণার অভিযোগে ৩ টি মামলা দায়ের করা হয়েছে শফির বিরুদ্ধে। উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা গ্রামের মৃত শুকচাঁদ হাজারীর ছেলে বিশিষ্ট ব্যবসায়ী হাজী ইদ্রিস আলী, মৃত গহর আলীর ছেলে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আলহাজ্ব জি এম কওছার আলী ও মরহুম অজিহার রহমানের ছেলে জিএম আকছেদুর রহমান বাদী হয়ে সাতক্ষীরার বিজ্ঞ আমলী ২নং আদালতে মামলা দায়ের করেন। শফিকুল ইসলাম একজন বহুরূপি প্রতারক দলিল লেখক। তিনি বর্তমানে দলিল লেখকের লাইসেন্স নিলেও এর আগে সেটেলমেন্টের মুহুরী ও বিভিন্ন ধরণের দালালী পেশায় জড়িত ছিলেন। সেটেলমেন্ট চলাকালে ইদ্রিস হাজারী প্রবাসে থাকার কারণে তার এস,এ রেকর্ডিয় জমি হালজরিপে রেকর্ডভুক্ত করানোর জন্য বললে তিনি রেকর্ড করানোর জন্য বিভিন্ন খরচ বাবদ ৫৫ হাজার টাকা গ্রহণ করে। কিন্তু তিনি তঞ্চকতার মাধ্যমে নিজ ডিপি খতিয়ানে উক্ত জমি রেকর্ড করিয়ে নেয়। দেশে ফিরে বিষয়টি জানার পর তাকে ৩০/৩১ ধারায় আপিলের মাধ্যমে রেকর্ড সংশোধন করে দিতে বললে বিভিন্ন টালবাহানা শুরু করে ও জাল জালিয়াতির মাধ্যমে নিজের নামে রেকর্ড বজায় রাখে। একপর্যায়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে এবং তার কাছে এহেন প্রতারণার কারণ জিজ্ঞাসা করলে উত্তেজিত হয়ে মামলা মোকদ্দমা দিয়ে নাজেহাল করার ভয়ভীতি প্রদর্শন করে। সর্বশেষ গত ২৩/০৬/২৩ তারিখে সকাল সাড়ে ৯ টার দিকে উক্ত প্রতারণার বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মারপিট করতে উদ্যত হয় এবং হাতে থাকা একটি মোবাইল ফোন ও পাঞ্জাবীর পকেট থেকে ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পাঞ্জাবী ছিড়ে দেয়। তারা আরও বলেন, এলাকায় জাল শফিক নামে পরিচিত শফিকুল ইসলাম রাজস্ব অফিসারের স্বাক্ষর জাল করে ৬৬৭/২০১৯ সৃষ্টি করে এবং পরবর্তীতে ওই দলিল হতে ৪৬৫৫/২০১৯ সৃষ্টি করে। এছাড়া গত ১০/০২/৮৮ তারিখে উক্ত শফিকুল ইসলাম ৫৮০নং রেজিস্ট্রি দলিলে বিক্রির পর প্রতারণা ও জালিয়াতি করে একই সম্পত্তি ০৯/০৭/৯৩ তারিখে ৩৭/২০১৯ নম্বর, ০৩/০৫/৯৮ তারিখে ২২৪৮/৯৮ নং, ৩০/১০/১৮ তারিখে ৪০৪৯/১৮নং জমি জালিয়াতির মাধ্যেম বিক্রয় করে। শফিকের জালজালিয়াতির প্রতিবাদ করায় তিনি ইতোমধ্যে আরও কয়েকজনের নামে সিআর ২৮২/২৩ নামে একটি হয়রানি মূলক মামলা করেছেন। নিজ নামে হাল রেকর্ডকৃত ২২ শতক জমি শফিকুল ইসলাম প্রথমে পারুলগাছা গ্রামের জিএম আবুল কাশেমের ছেলে কুয়েত প্রবাসী জাহিদুর রহমানের নামে ভূয়া রেকর্ড তৈরী করে। পরবর্তীতে ভূয়া খতিয়ান দেখিয়ে সেই জমি শফিকুল ইসলাম নিজ সেরেস্তা থেকে জি এম জাহিদুর রহমানকে দিয়ে জনৈক আব্দুল বারীর নিকট বিক্রি করায়। শফিকুল ইসলাম জাহিদের কাছ থেকে খতিয়ান রেকর্ড করিয়ে দেয়ার নামে বড় অংকের টাকা গ্রহণ করে।কুয়েত থেকে বাড়ি আসার পর শফিকুল ইসলাম জাহিদকে জাল রেকর্ড সরবরাহ করেছিল এজন্য না বুঝে ৫ শতক জমি আব্দুল বারীর নিকট হস্তান্তর করে সে। শফিকুল ইসলাম ওই রেকর্ড যে জালিয়াতি করে জাহিদকে দিয়েছিল তা পরবর্তীতে বুঝতে পারে।তিনি জাহিদকেসহ অনেক সরলমনা ব্যাক্তিকে ঠকিয়েছে। জানাগেছে, হাজী ইদ্রিস আলী হাজারী ও জিএম কওছার আলীর দায়েরকৃত দু’টি মামলার তদন্তভার কালিগঞ্জ সাব- রেজিস্ট্রারের উপর অর্পণ করেছেন বিজ্ঞ বিচারক। তবে দীর্ঘদিন পেরিয়ে গেলেও অজ্ঞাত কারণে কালিগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের দায়িত্বপ্রাপ্ত সাব-রেজিস্ট্রার মঞ্জুরুল ইসলাম তদন্তকাজে গড়িমসি করছে।আরেক মামলার বাদী আকছেদুরের রেকর্ড সংশোধনের নামে রেকর্ড সংশোধন করিয়ে দেয়ার নাম করে নগদ ২০ হাজার টাকা নিয়ে ভূয়া খতিয়ান সরবরাহ করেছে শফি। এঘটনার প্রতিবাদ করলে তাকে লাঞ্ছিত করা হয়েছে। তিনি এব্যাপারে প্রতিকারের জন্য বিজ্ঞ আদালতের শরণাপন্ন হলে বিজ্ঞ বিচারিক হাকিম অভিযোগ আমলে নিয়ে বিষয়টি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পিবিআই, সাতক্ষীরাকে নির্দেশ দিয়েছেন। পরবর্তীতে পিবিআই সরেজমিন এ ঘটনার তদন্ত করে সত্যতা পেয়েছে। মানববন্ধনে শফি’র মাধ্যমে হয়রানীর স্বীকার ব্যাক্তিবর্গসহ সচেতন মানুষ অংশগ্রহণ করেণ। তাদের দাবী শফিকুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য পুলিশ ও প্রশাসনের আশু হস্তক্ষেপ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে ইসলামী রিলিফের মতবিনিময় সভা
পরবর্তী পোস্ট
কালিগঞ্জে অবৈধ ক্লিনিক সিলগালা ও জরিমানা

রিলেটেড পোস্ট

কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন

আগস্ট ১০, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

জাতীয় সাংবাদিক সংস্থার সংবর্ধনায় সিক্ত জাতীয় চ্যাম্পিয়ন জাকির...

আগস্ট ২, ২০২৬

কালিগঞ্জে তথ্য অধিকার আইনে আবেদন জমা দিতে গিয়ে...

আগস্ট ২, ২০২৬

জাতীয় সাংবাদিক সংস্থার সংবর্ধনায় সিক্ত জাতীয় চ্যাম্পিয়ন জাকির...

আগস্ট ২, ২০২৬

কালিগঞ্জে তথ্য অধিকার আইনে আবেদন জমা দিতে গিয়ে...

আগস্ট ২, ২০২৬

কালিগঞ্জ পুলিশের বিশেষ অভিযান আটক ৬

আগস্ট ২, ২০২৬

কালিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৯ আসামি আটক:-

আগস্ট ১, ২০২৬

কালিগঞ্জ থানার পুলিশের বিশেষ মাদকবিরোধী মহড়া অনুষ্ঠিত

আগস্ট ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting