দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ৯:১৯
সংরক্ষিত নারী আসনের বিএনপি’র এমপি কলারোয়ার পুত্রবধূ সানজিদা...
দর্জি থেকে নেতা, গ্রেফতারের দাবিতে উত্তাল শ্যামনগর
প্রাথমিক বৃত্তি পরীক্ষাঃ কক্ষ পরিদর্শকদের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ...
সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু
রূপান্তরের আয়োজনে মানব  পাচার প্রতিরোধ ক্যাম্পেইন
আশাশুনিতে ট্রাকলোডে চাঁদা না  পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম
বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’...
তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী
কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 
আশাশুনির বড়দলে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

জায়েদ খান নিপুণ এখনও বন্ধু

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৫, ২০২৩
মার্চ ১৫, ২০২৩ ০ কমেন্ট 384 ভিউস

বিনোদন ডেস্ক:

ঢাকাই চলচ্চিত্রের দুই তারকা জায়েদ খান ও নিপুণ আক্তার। তাদের বর্তমান সর্ম্পক কেমন তা হয়তো দেশের এপ্রান্ত থেকে ওপ্রান্তের সবারই জানা। একবাক্যে সবাই হয়তো বলবেন- দা-কুমড়া সর্ম্পক।

এত কিছুর পরেও তারা পরস্পর বন্ধু। ফেসবুকে বন্ধুর তালিকা থেকে একে অপরকে মুছে ফেলেননি তারা।

চিত্রনায়ক জায়েদ খান ও নায়িকা নিপুণের সর্ম্পক মধুর ছিল। দুজন জুটি বেঁধে কাজও করেছেন। নিপুণের সঙ্গে জায়েদ খানের মধুর সম্পর্কের প্রমাণ মেলে ২০১৭ সালে শিল্পী সমিতির নির্বাচনের পর। সে বছর মিশা সওদাগর সভাপতি ও জায়েদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অন্যদিকে চিত্রনায়িকা মৌসুমী কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হন। কিন্তু নির্বাচিত হওয়ার পর মৌসুমী শপথ বাক্য পাঠ করেননি। কিছুদিন পর ব্যক্তিগত কারণ দেখিয়ে সদস্যপদ থেকে মৌসুমী পদত্যাগ করেন। সেই শূন্য পদে চিত্রনায়িকা নিপুণকে নেন জায়েদ খান। নিপুণকে নিয়ে দুই বছর সংগঠনের কার্যক্রম পরিচালনা করে মিশা-জায়েদের কমিটি। এ ঘটনা থেকে দুজনের পারস্পরিক হৃদ্যতার ধারণা পাওয়া যায়।

কিন্তু হঠাৎ করেই দুজনের মধুর সম্পর্কে নেমে আসে তিক্ততা। গত বছর করোনার প্রকোপ বৃদ্ধি পেলে নিপুণ নিজ উদ্যোগে সাইমন সাদিককে নিয়ে চলচ্চিত্রের অসহায় মানুষের পাশে দাঁড়ান। জায়েদ খানও এ সময় সংগঠনের সদস্যদের প্রতি সহযোগিতায় হাত বাড়িয়ে দেন। ধারণা করা হয়, নিপুণ সে সময় থেকেই চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে নির্বাচনের পূর্ব প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি বুঝতে পারেন জায়েদ খানও। এ থেকেই দুজনের সম্পর্কে ফাটলের সূত্রপাত।

সর্বশেষ নির্বাচনে নিপুণ প্রথমে শাকিব খানকে নিয়ে প্যানেল করতে চেয়েছিলেন। শাকিব সাড়া দেননি। পরে তিনি নন্দিত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে বেছে নেন। অন্যদিকে জায়েদ খান-মিশা সওদাগর প্যানেল অটুট থাকে। এই নির্বাচনে নিপুণ-জায়েদ খানের বিরোধ প্রকাশ্যে আসে। শেষ পর্যন্ত ঘটনা গড়ায় আদালত পর্যন্ত।

স্বাভাবিক কারণে বোঝাই যাচ্ছে নিপুণ-জায়েদ সম্পর্ক সাপে-নেউলে পরিণত হয়েছে। এখনও চলছে তাদের বাকযুদ্ধ। এত কিছুর পরও সোশ্যাল মিডিয়া ফেসবুকে দুজন দুজনের ফ্রেন্ডলিস্টে রয়েছেন। বিষয়টিকে চলচ্চিত্রসংশ্লীষ্টরা ইতিবাচকভাবেই দেখছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আমি সাধু নই, টাকা কখনো ফিরিয়ে দেব না: কপিল শর্মা
পরবর্তী পোস্ট
ঢালিউড নবাবের কফিনে শেষ পেরেক: চুক্তিভঙ্গ ও শ্লীলতাহানির অভিযোগ

রিলেটেড পোস্ট

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

আশাশুনি মিত্র তেঁতুলিয়া হাইস্কুলে পিঠা উৎসব

জানুয়ারি ২২, ২০২৫

অসামাজিক কাজে যুক্ত থাকার খবরে যা বললেন নায়িকা...

সেপ্টেম্বর ৮, ২০২৪

২০২৪ সালে টিকটকে আয়ের নতুন সুযোগ

মার্চ ১০, ২০২৪

এমএলএম প্রতারণার শিকার তিন তারকা!

মার্চ ৫, ২০২৪

শিল্পী সমিতির নির্বাচনে চমক আনছেন নিপুণ

মার্চ ৩, ২০২৪

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting