দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি | রাত ২:১৪
দেবহাটায় ফেয়ার মিশনের মাসিক সভা অনুষ্ঠিত
মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা পুলিশ কর্মকর্তা কামালের
থানার সামনে অটোরিকশা চাপায় কৃষকের মৃত্যু
শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে আলিপুর-কুলিয়া ইজিবাইক চালকদের মানববন্ধন
জামায়াত এমপি নজরুলের দ্বিতীয় বিয়ে নিয়ে দেশজুড়ে হই...
কালিগঞ্জে দীর্ঘদিনের চলাচলের পথ দখলের অভিযোগ, উন্মুক্তের দাবিতে...
এমপি গাজী নজরুলের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহের পর সাংগঠনিক...
কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার...
ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে ফেসবুক স্টাটাসে যা বললেন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
লিড নিউজসাতক্ষীরা জেলা

জামায়াত এমপি নজরুলের দ্বিতীয় বিয়ে নিয়ে দেশজুড়ে হই চই 

কর্তৃক Satnadee Satkhira জুলাই ২১, ২০২৬
জুলাই ২১, ২০২৬ ০ কমেন্ট 23 ভিউস

নিজস্ব প্রতিবেদক:  সাতক্ষীরা -৪আসনের সংসদ সদস্য সম্প্রতি এক অন্তরঙ্গের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় শুরু হয়েছে। গত সোমবার রাতে  ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর পর মঙ্গলবার গাজী নজরুল ইসলাম মঙ্গলবার সকালে তিনি তার ফেসবুকে ওই তরুনী দ্বিতীয় স্ত্রী বলে দাবী করেন। গাজী নজরুল ইসলাম ১৯৯১ ও ২০০১ সালে জামায়াতের টিকিটে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এর আগে। বর্তমান তিনি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য।

ভিডিও ছড়িয়ে পড়ার পর সমালোচনার মুখে মুখ খুলেছেন প্রথম ও তথাকথিত দ্বিতীয় স্ত্রী । সমালোচনার  জবাবে প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম এক ভিডিও বার্তায়  বলেন,তার উপস্তিতিতে পারিবারিক ভাবে এমপি সাহেবের সাথে মরিয়ম খাতুনের  দ্বিতীয় বিবাহ সম্পন্ন হয়েছে। তিনি কৃৎসা  রটনাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহনের হুশিয়ারি দেন। এদিকে দ্বিতীয় স্ত্রী দাবি করা মরিয়ম খাতুন বলেন, এটি রাজনৈতিকভাবে এমপি নজরুলের সম্মানহানির একটি গভীর চক্রান্ত এবং উভয় পরিবারের উপস্থিতিতেই তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছিল।

যা জানালেন সংসদ সদস্যের ব্যাক্তিগত সহকারী: –
এদিকে সংসদ সদস্যের ব্যাক্তিগত সহকারী আবুল হাসান বলেন, এমপি সাহেবের সাথে জমি জায়গা নিয়ে বংশপরম পরায় বিরোধ ছিল তার আত্মীয় স্বজনদের সাথে। তবু তিনি সরলমনে তার আত্মীয় স্বজনদের সাথে মিশতেন।

ব্যক্তিগত গাড়ি না থাকার কারণে তিনি গাবুরা এলাকার ইলিয়াস সরদারের ছেলে নিকট আত্মীয়  ড্রাইভার ওবাইদুল্লাহের গাড়িতে তিনি চড়তেন। সংসদ সদস্য হওয়ার কারণে ন্যাম ভবনে থাকার পাশাপাশি মগবাজারে  তার ভাইরা ভাইয়ের ছেলে মাসুমের বাসায় মাঝে মাঝে রাত্রি যাপন করতেন তিনি। গত ১৩জুলাই  ঘটনার আগেই মাসুমের বাসায় পূর্ব পরিকল্পনা অনুয়ায়ী এমপি সাহবের থাকার কক্ষে একটি গোপন ক্যামেরা সেট করে রাখা হয় । ঘটনার দিন এমপি সাহেব তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে নিয়ে ওই কক্ষে ব্যাক্তিগত সময় পার করতে থাকেন। তার কিছুক্ষন পর ড্রাইভার  ওবাদুল্লাহ কয়েকজন বকাটে যুবক নিয়ে সেখানে প্রবেশ করে তার সম্মান হানির চেষ্টা করেন। এক পর্যায়ে এমপি সাহেব ও বাড়ির মালিক মাসুমের কাছে দশ লাখ টাকা চাঁদা দাবী করে ড্রাইভার ওবাইদুল্লাহ । ওই দিন ওবাই দুল্লাহ তিন লাখ টাকায় সমঝোতা করলে বাকী সাত লাখ টাকার দাবী করে গোপন ক্যামেরার সংরক্ষিত  ব্যাক্তিগত মুহুর্ত্বের ভিডিও ফাঁস করার হুমকি দেন।গতকাল সোমবার সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে  যা জানা গেল : –
আজ মঙ্গলবার  একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে প্রথম ও ‘দ্বিতীয় স্ত্রী’র ভিডিও বার্তা, কাবিননামা, এমনকি চালকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। তবে এসবের মধ্যেই বায়োডাটাতে এমপির আত্মপক্ষ সমর্থনের পুরো বয়ানকে আবারও নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে ।

বায়োডাটা থেকে  জানা যায়, দ্বিতীয় স্ত্রী দাবি করা  মরিয়ম খাতুনের বায়োডাটায় গত ২২ জুন তারিখে এমপি গাজী নজরুল ইসলাম নিজে হাতে সুপারিশ করছি’ লিখে স্বাক্ষর করেছেন। এর ঠিক পাঁচ দিন আগে অর্থাৎ ১৭ জুন মরিয়মের সাথে তার বিয়ে সম্পন্ন হয়েছে বলে এমপি দাবি করলেও, ২২ জুনের ওই বায়োডাটায় মরিয়মের বৈবাহিক অবস্থা লেখা রয়েছে ‘অবিবাহিত’। বিয়ের মাত্র পাঁচ দিনের মাথায় স্ত্রীর চাকরির জন্য দেওয়া বায়োডাটায় কীভাবে বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ হয়ে গেল  তা নিয়ে নতুন করে ধোঁয়াশা সৃষ্টি  হয়েছে।  এদিকে কাবিননামায় দেখা গেছে, তিন লাখ টাকা দেনমোহরে মরিয়ম খাতুনের  সাথে এমপি নজরুলের বিবাহ সম্পন্ন হয়েছে, যেখানে প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম ও মো. আবুল হোসেন নামের একজন সাক্ষী হিসেবে স্বাক্ষর করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে ,  সোমবার রাতে ‘প্রতিবাদী কন্ঠস্বর’ নামীয় ফেসবুক আইডিতে অষ্টাদশী এক তরুনীর সাথে তার ঘনিষ্ঠ মুহুর্তের ঐ ভিডিও চিত্র আপ করা হয়। পরবর্তীতে রায়হান কবির, বিএনপি নেটওয়ার্ক সাতক্ষীরা-৪ ও সোহাগ হাসানসহ আরও অসংখ্য ভেরিফাইড ফেসবুক আইডিতে একই ভিডিও আপলোডের পর মুহুর্তেই তা ভাইরাল হয়ে যায়।ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বদ্ধ একটি কক্ষে অষ্টাদশী ঐ তরুনীর সাথে এমপি গাজী নজরুল ইসলাম অন্তরঙ্গ হওয়ার চেষ্টা করছেন। শুরুতে পাশাপাশি বসে কথা বলার একপর্যায়ে তিনি দু’হাতে ঐ তরুনীর মাথা ধরে মুখের উপর মুখ রাখছেন। এসময় ঐ তরুনী এমপি সাহেবকে বাঁধা  দেয়ার চেষ্টা করছে না। এর আগে এমপি নজরুল ইসলাম মোবাইলে ব্যস্ত থাকার সময়ে ঐ তরুনী তার পাশ দিয়ে কয়েকবার হাটাহাটির পাশাপাশি দু’বার পাশের ওয়াশরুমে প্রবেশ করে। তবে ছড়িয়ে পড়া ভিডিওতে দু’জনকে ঘনিষ্ঠ হওয়ার কক্ষটি হোটেল বা ন্যাম ভবনের কোন কক্ষ কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে একটি সুত্র জানিয়েছে ভিডিওতে থাকা ঐ তরুনীর নাম মরিয়ম খাতুন। সদ্য এসএসসি পরীক্ষা উত্তীর্ন মরিয়ম শ্যামনগর উপজেলার বংশীপুর গ্রামের মাসুম বিল্লাহ ও ফিরোজা দম্পতির সন্তান। একটি চাকুরী জন্য তিনি গাজী নজরুল ইসলামের সাথে সম্প্রতি যোগাযোগ করেন। প্রতিবেদকের হাতে আসা এমপির সুপারিশকৃত মরিয়ম খাতুনের একটি সিভি বিশ্লেষনে দেখা যায় গত ২২ জুন গাজী নজরুল ইসলাম সেখানে স্বাক্ষর করেন। যেখানে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য ‘জোর সুপারিশ করছি’ লিখেছেন।

জেলা মিডিয়া সেলের দাবী:-
ভিডিওটি প্রকাশ্যে আসার পর শুরুতে সাতক্ষীরা জেলা জামায়াতের মিডিয়া সেল থেকে দাবি করা হয়, ছড়ানো ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা। তবে তথ্য যাচাইকারী একাধিক ফ্যাক্টচেক প্রতিষ্ঠান অনুসন্ধানে জানিয়েছে, ছড়িয়ে পড়া ভিডিওটি এআই দিয়ে তৈরি বা এডিটেড নয় বরং  এটি আসল। আরও জানানো হয়, সিসি ক্যামেরার ফুটেজের টাইমস্ট্যাম্প অনুযায়ী ভিডিওটি ২০২৩ সালের ১০ জুলাই ধারণ করা হয়েছিল। তবে ধারণকৃত স্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

তরুণীকে দ্বিতীয় স্ত্রী দাবি করে ফেসবুকে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের পোস্ট:-
জানতে চাইলে এ বিষয়ে শ্যামনগর উপজেলা জামায়ত আমির মাওলানা আব্দুর রহমান বলেন, ইতি মধ্যে এমপি সাহেব ওই নারীকে দ্বিতীয় স্ত্রী দাবী করে বিবৃতি দিয়েছেন এর বাইরে আমার কোন বক্তব্য নেই।

বিষয়টি নিয়ে কথা বলার জন্য সাতক্ষীরা -৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সাথে যোগাযোগ করার জন্য একাধিকবার ফোন দিলে তিনি তা রিসিভ করেনি ।তবে মঙ্গলবার সকালে গাজী নজরুল ইসলাম ওই তরুণীকে দ্বিতীয় স্ত্রী দাবি করে ফেসবুকে একটি পোস্ট দেন। প্রথম ও দ্বিতীয় স্ত্রীর নাম উল্লেখ করে ফেসবুক পোস্টে সংসদ সদস্য বলেন, গত ১৩ জুলাই তিনি প্রথম ও দ্বিতীয় স্ত্রীকে নিয়ে রাজধানীর মগবাজারে যান। সেখানে তার দ্বিতীয় স্ত্রীর বাবার ব্যবসায়িক অফিস। সেখানে তারা আনুমানিক সোয়া এক ঘণ্টা অবস্থান করেন।

জামায়াত এমপি লিখেন, দ্বিতীয় স্ত্রীর বাবার ব্যবসায়িক অফিসে অবস্থানকালে তার গাড়িচালক ও দ্বিতীয় স্ত্রীর মামা ওবায়দুল্লাহ গাড়ি দেখার কথা বলে বাইরে যান। পরে তিনি ৫/৭ জন অপরিচিত ব্যক্তিকে নিয়ে তাদের কক্ষে ঢোকেন। তাদের জিম্মি করে এক লাখ টাকা আদায় করেন।

গাজী নজরুল ইসলাম বলেন, ‘আমি চলাচলের জন্য যে ভাড়া গাড়িটি ব্যবহার করি, ওবায়দুল্লাহর যোগসাজশে পরবর্তীতে সেটিও আটকে রেখে দফায় দফায় আমাদের কাছে কয়েক লাখ টাকা দাবি করা হয়। আমরা টাকা দিতে অস্বীকৃতি জানালে আমাদের বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়।’

দ্বিতীয় স্ত্রীর বাবার সঙ্গে ওবায়দুল্লাহর পূর্বশত্রুতা ও পারিবারিক বিরোধের জের ধরে এই ষড়যন্ত্রের ঘটনা ঘটানো হয়েছে বলে পোস্টে উল্লেখ করেন এমপি নজরুল।

তিনি আরও বলেন, ‘পরবর্তীতে, হিংসা ও ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে ওবায়দুল্লাহ আমাদের স্বামী-স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে ও বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়।’

এ ঘটনাকে কেন্দ্র করে কতিপয় অসাধু ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিওটিকে বিবাহবহির্ভূত সম্পর্কের ঘটনা হিসেবে প্রচার করছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছেন এমপি গাজী নজরুল ইসলাম।

ফেসবুকে দেওয়া ওই পোস্টে তিনি আরও বলেন, ‘এ বছরের ১৭ জুন পারিবারিকভাবে এবং আমার প্রথম স্ত্রীর সম্মতিতে আমার দ্বিতীয় স্ত্রীর বাবার বাসায় আমাদের বিয়ে সম্পন্ন হয়। ফলে আমাদের বিরুদ্ধে প্রচারিত অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের কোনো সত্যতা নেই। যারা আমাদের সামাজিক মর্যাদা, ব্যক্তিগত গোপনীয়তা ও নৈতিক চরিত্র ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এই ষড়যন্ত্র ও অপপ্রচারে লিপ্ত হয়েছে, তাদের বিরুদ্ধে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’

এ বিষয়ে জানার জন্য অভিযুক্ত ওই গাড়ি চালক ওবাইদুল্লাহ সরদারের সাথে যোগাযোগের চেস্টা করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। তবে তিনি তার ওপর ঘটে যাওয়া  ঘটনার বিচার চেয়ে প্রধানমন্ত্রীর কাছে এক লিখিত অবিযোগ করেছেন । অভিযোগে তিনি লেখেন আমি গাড়ি চালক ও এমপি সাহেবের  ব্যাক্তিগত সহকারী ছিলাম । গত ১৩ জুলাই বেলা ১-২ টার সময় মগবাজারে অবস্তিত ইলা জাহান নদী নামে এক নারীর বাসায় ভিডিওর নারীকে নিয়ে  এমপি সাহেব এক নারীকে নিয়ে ফুর্তি করেন। যার গোপন ভিডিও ইলা জাহান ম্যানজার হাসানের কাছে সংরক্ষিত আছে । তিনি একজন আপাদমস্তক দূনীতিবাজ ও চরিত্রহীন লোক তার বিচারের দাবী জানচ্ছি।

ভিডিও কান্ড নিয়ে যা জানালো সাতক্ষীরা জামায়ত:-
সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি ও মিডিয়া বিভাগের প্রধান মাওলানা আজিজুর রহমান বলেন, ‘ভিডিওটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এমপি সাহেব আমাদের জানিয়েছেন, ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি উনার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সম্মতিক্রমেই এই বিয়ে অনুষ্ঠিত হয়েছে। তবে ভিডিওটি কীভাবে প্রকাশ পেল, সেটি আমরা খতিয়ে দেখছি।’

কেন্দ্রীয় জামায়তের বক্তব্য: –
এদিকে সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংবাদ ও আলোচনার বিষয়ে নজর রাখছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিষয়টি নিয়ে তথ্য-উপাত্ত সংগ্রহের পর সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে দলটি।মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ কথা জানান।

বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত খবরের ওপর বাংলাদেশ জামায়াতে ইসলামী নিবিড়ভাবে নজর রাখছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে গাজী নজরুল ইসলামের নিজস্ব বক্তব্যের পাশাপাশি তার প্রথম ও দ্বিতীয় স্ত্রীর বক্তব্য এবং দ্বিতীয় স্ত্রীর পিতার ভিডিও বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ঘটনার প্রকৃত তথ্য-উপাত্ত সংগ্রহ এবং বিষয়টি আরও খতিয়ে দেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের সাংগঠনিক বিধি-বিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালিগঞ্জে দীর্ঘদিনের চলাচলের পথ দখলের অভিযোগ, উন্মুক্তের দাবিতে এলাকাবাসীর ক্ষভি, 
পরবর্তী পোস্ট
শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে আলিপুর-কুলিয়া ইজিবাইক চালকদের মানববন্ধন

রিলেটেড পোস্ট

মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

জুলাই ২১, ২০২৬

শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে আলিপুর-কুলিয়া ইজিবাইক চালকদের মানববন্ধন

জুলাই ২১, ২০২৬

ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে ফেসবুক স্টাটাসে যা বললেন...

জুলাই ২১, ২০২৬

দিল্লির বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার হলেন সাতক্ষীরার...

জুলাই ২০, ২০২৬

সাতক্ষীরায় ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার

জুলাই ২০, ২০২৬

সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

জুলাই ২০, ২০২৬

তালায় পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা উদ্বোধন

জুলাই ২০, ২০২৬

কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে রাতের অভিযানে...

জুলাই ২০, ২০২৬

ভাঙা মসজিদের জায়গা নির্ধারন করল বিএনপি ও জামায়াতের...

জুলাই ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting