দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ১১:৩০
নওয়াবেঁকি গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে চারা  বিতরণ 
শ্যামনগরে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
শ্যামনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
সাতক্ষীরায় নিজের স্ত্রী-সন্তানের অত্যাচার-নির্যাতন থেকে রক্ষা পেতে অসহায়...
লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে সাতক্ষীরার কৃষি
সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস...
মাদক নয় খেলাধুলাই হোক যুবকদের সঙ্গী জেলেখালি ভাই...
মিঠু খানের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ
ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সাতক্ষীরার তারুণ্যের অঙ্গীকার

কর্তৃক mirkhairul.news ডিসেম্বর ৩, ২০২৫
ডিসেম্বর ৩, ২০২৫ ০ কমেন্ট 194 ভিউস

 

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন:
জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা এবং সম্মিলিতভাবে এর চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় নির্ধারণের লক্ষ্যে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো ‘ক্লাইমেট অ্যাকশন ইয়ুথ মিটআপ – সাতক্ষীরা ২০২৫’।

যুব সমাজকে সচেতন করার এই মহতী উদ্যোগ নেয় ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সাতক্ষীরা টিম। জেলার মাছখোলা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান আলী। এছাড়াও সংগঠনের সাতক্ষীরা টিমের সভাপতি মোঃ ইকরামুল সহ মোট ৪৫ জন উদ্যমী যুব প্রতিনিধি এই মিটআপে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল স্থানীয় যুব সমাজকে জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব সম্পর্কে সচেতন করা এবং পরিবেশ সুরক্ষায় তাদের সক্রিয়, গঠনমূলক ভূমিকা নিশ্চিত করা। বক্তারা দ্রুত উষ্ণায়ন, অনিয়মিত বৃষ্টিপাত এবং উপকূলে ঘূর্ণিঝড়ের মতো স্থানীয়ভাবে অনুভূত জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলো বিশদভাবে তুলে ধরেন।

প্রধান শিক্ষক মোঃ শাহজাহান আলী তাঁর বক্তব্যে যুবকদের পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, “জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সংকট, যা মোকাবিলায় ভবিষ্যৎ প্রজন্মের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সংগঠনের সাতক্ষীরা টিমের সভাপতি মোঃ ইকরামুল বলেন, “ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী নির্মাণে আমাদের দৃঢ় প্রতিজ্ঞা হলো ‘জলবায়ুর জন্য উত্থান।” তিনি পরিবেশ সুরক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন এবং যুবকদের এই আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান।

আলোচনা শেষে পরিবেশ সংরক্ষণের বাস্তব পদক্ষেপ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে ৪টি চারা গাছ রোপণ করা হয়। অংশগ্রহণকারী যুব প্রতিনিধিরা নিজ নিজ এলাকায় পরিবেশ রক্ষায় কাজ করার এবং অন্যদেরও সচেতন করার শপথ নেন। এই ধরনের উদ্যোগ সাতক্ষীরার যুব সমাজকে পরিবেশ আন্দোলনে আরও উৎসাহিত করবে বলে আশা করা যাচ্ছে।

০ কমেন্ট
1
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনি প্রেস ক্লাবে সাধারণ পরিষদের সভা ও নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় আস্থা প্রকল্পের জেলা নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক সভা 

রিলেটেড পোস্ট

নওয়াবেঁকি গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে চারা  বিতরণ 

জুন ২৮, ২০২৬

শ্যামনগরে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

জুন ২৮, ২০২৬

শ্যামনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

জুন ২৮, ২০২৬

সাতক্ষীরায় নিজের স্ত্রী-সন্তানের অত্যাচার-নির্যাতন থেকে রক্ষা পেতে অসহায়...

জুন ২৮, ২০২৬

লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে সাতক্ষীরার কৃষি

জুন ২৮, ২০২৬

সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

জুন ২৮, ২০২৬

সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস...

জুন ২৮, ২০২৬

মাদক নয় খেলাধুলাই হোক যুবকদের সঙ্গী জেলেখালি ভাই...

জুন ২৮, ২০২৬

মিঠু খানের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting