দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৮:২৩
শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
কালিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগ-ধান রোপণে বাধা
সাতক্ষীরার কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে...
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক লিটন
কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ...
দেবহাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও...
শ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী রুস্তম আলী নিজ উদ্যোগ রাস্তার...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ঢুকে নেতাকে কুপিয়ে জখম
 শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে...
সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জসাতক্ষীরা জেলা

জলবদ্ধতায় নাকাল কালীগঞ্জ উপজেলা সদরবাসী

কর্তৃক mirkhairul.news অক্টোবর ১, ২০২৫
অক্টোবর ১, ২০২৫ ০ কমেন্ট 336 ভিউস

মামুন বিল্লাহ কালীগঞ্জ: সাতক্ষীরার ,কালিগঞ্জ উপজেলা পরিষদ থেকে ৫’শ গজ পূর্বে উপজেলা সদরে বসবাসকারী শত ,শত পরিবার বছর জুড়ে অভিশপ্ত জলবদ্ধতা থেকে মুক্তি ও বাচার আকুতি জানিয়ে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের আশু হস্তক্ষেপ দাবি করেছে। বিষয়টি নিয়ে যুগ ,যুগ ধরে এলাকাবাসী ভোগান্তি পোহালেও দেখার কেউ নাই। বছরের পর বছর উপজেলা সদরের ১ নং কুশুলিয়া ইউনিয়নের বাজার গ্রাম, বাজার গ্রাম রহিমপুর এলাকায় ১ এবং ২ নং ওয়ার্ডে বসবাসকারি শত ,শত পরিবার এই জলবদ্ধতার কাছে জিম্মি হয়ে নানান ভোগান্তির মধ্যে বসবাস করলেও আজ পর্যন্ত সমস্যা সমাধানের জন্য দেখতে কেউ এগিয়ে আসেনি। পানি নিষ্কাশনের কোন ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমসহ অধিকাংশ সময় জলবদ্ধতার কারণে এখানকার বসবাসকারী লোকজন ঘরের বাহির হতে নানান সমস্যার সম্মুখীন হতে হয় প্রতিনিয়ত।

উপজেলা সদরে অবস্থিত প্রায় ৬/৭টি স্কুল, কলেজ, মাদ্রাসা, বাজার সহ কালিগঞ্জ- শ্যামনগর প্রধান সড়ক, থানা সড়ক অবস্থিত। এলাকার রাস্তা গুলো দীর্ঘদিন সংস্কার না করায় বর্ষার পানিতে তলিয়ে বেহাল দশায় পরিণত হয়েছে । যার কারণে বর্তমান চলাচলের অযোগ্য রাস্তার পাশে জলবদ্ধতায় মশার প্রজনন খামারে পরিণত হয়েছে। এই সমস্ত কারণে এলাকায় মশার উপদ্রবের হাত থেকে বাচা মুশকিল হয়ে পড়েছে। কালিগঞ্জ থানা সড়কের পাশে ফুলতলা মৎস্য সেটের পাশে অবস্থিত সড়ক ও জনপদ বিভাগের অফিসটি বছরের অধিকাংশ সময় পানিতে তলিয়ে থাকে। যে কারণে সড়ক ও জনপদ বিভাগের অফিসটি এখন মশা উৎপাদনের ময়লা, ভাগাড়ে মশার প্রজজন খামারে পরিণত হয়েছে। কালিগঞ্জ উপজেলা সদরে বসবাসকারী সাধারণ মানুষ ছাড়াও অত্র এলাকায় কালিগঞ্জ সরকারি কলেজ, কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা ডিগ্রী কলেজ, কালিগঞ্জ দারুল উলুম মাদ্রাসা, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, এম খাতুন সদর প্রাথমিক বিদ্যালয়, কালিগঞ্জ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, সদর প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করা শত, শত শিক্ষার্থীর এই এলাকা এবং রাস্তা দিয়ে যাতায়াত ছাড়াও উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা জনসাধারণকে উপজেলা সদরে অবস্থিত বিভিন্ন দপ্তরে যাতায়াত করতে ভোগান্তি পোহাতে হয়। বিষয়টি নিয়ে এলাকাবাসী একাধিকবার উপজেলা প্রশাসনকে জানিয়ে কোন কাজ হয়নি। শুধুমাত্র নির্বাচনের আগে সংসদ, উপজেলা, ইউপি নির্বাচনের প্রার্থীরা ভোট ভিক্ষার জন্য দ্বারে, দ্বারে জনগণের কাছে নানান মিথ্যা প্রতিশ্রুতি দিলেও নির্বাচিত হয়ে ঐ সমস্ত জনপ্রতিনিধির আর কোন দেখা মেলে না। আবারও হয়তো সামনে সংসদ নির্বাচনে নানান প্রতিশ্রুতির ডালা সাজিয়ে হাজির হবে। আর এ কারণেই জনপ্রতিনিধিদের উপর আস্থা হারিয়ে জন দুর্ভোগের হাত থেকে বাঁচতে এবং পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থার দাবি জানিয়ে জেলা সাতক্ষীরা প্রশাসক মহোদয়ের আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
এবার সনাতনীরা আগের চেয়ে ভালো পরিবেশে পূজা করছে: আমিন
পরবর্তী পোস্ট
তালা সদর ইউনিয়নে পূজা মন্ডপ পরিদর্শনে সাংবাদিক নজরুল ইসলাম

রিলেটেড পোস্ট

শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

সেপ্টেম্বর ৬, ২০২৬

কালিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগ-ধান রোপণে বাধা

সেপ্টেম্বর ৫, ২০২৬

সাতক্ষীরার কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে...

সেপ্টেম্বর ৫, ২০২৬

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক লিটন

সেপ্টেম্বর ৫, ২০২৬

কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ...

সেপ্টেম্বর ৫, ২০২৬

দেবহাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও...

সেপ্টেম্বর ৫, ২০২৬

শ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী রুস্তম আলী নিজ উদ্যোগ রাস্তার...

সেপ্টেম্বর ৫, ২০২৬

কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ঢুকে নেতাকে কুপিয়ে জখম

সেপ্টেম্বর ৫, ২০২৬

 শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে...

সেপ্টেম্বর ৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting