দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই সফর, ১৪৪৮ হিজরি | সকাল ১১:৫৭
খাজরায় নিজ অর্থায়নে চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমানের রাস্তা...
খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ব্যাপক ফাটল, প্লাবনের শঙ্কায় খাজরা...
শ্যামনগরে জমি বিরোধে পাল্টা সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ...
দেবহাটা সীমান্তে র‍্যাবের অভিযানে ১৮৯ বোতল কোরেক্সসহ এক...
কালিগঞ্জের তালতলা-কালিকাপুর সড়ক চলাচলের অনুপযোগী:-
শ্যামনগরে গলায় ফাঁস দিয়ে দ্বাদশ শ্রেণির ছাত্রের মৃত্যু,...
আশাশুনির নওয়াপাড়ায় বেতনা নদীর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল
কুলিয়া কাঁচা বাজার উচ্ছেদকৃত মসজিদটি পুনরায় নির্মাণে এডহক...
খাজরা ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১৫ দফা উন্নয়ন অঙ্গীকার...
বৃক্ষরোপন প্রকল্পে দুর্নীতির অভিযোগে সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগরসাতক্ষীরা জেলা

জরাজীর্ণ বেড়িবাঁধ সংস্কারে জরুরি দাবি, ঝুঁকিতে পদ্মপুকুরের উপকূলীয় জনপদ

কর্তৃক Satnadee Satkhira এপ্রিল ১৫, ২০২৬
এপ্রিল ১৫, ২০২৬ ০ কমেন্ট 358 ভিউস

আবু রায়হান, পদ্মপুকুর শ্যামনগর থেকে:উপকূলীয় উপজেলা শ্যামনগরের ১১ নম্বর পদ্মপুকুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে চৌদ্দরশি ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থিত বেড়িবাঁধ দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। দ্রুত সংস্কার না করা হলে আসন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় বড় ধরনের বিপদের আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, নদীর স্বাভাবিক জোয়ারের তুলনায় যদি ৪ থেকে ৫ ফুট পানি বৃদ্ধি পায়, তাহলে সহজেই বেড়িবাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশ করতে পারে। এতে বসতবাড়ি, ফসলি জমি ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে।
পাতাখালী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার আইসিটি শিক্ষক মাসুম বিল্লাহ বলেন, “বেড়িবাঁধটি অনেক পুরনো ও দুর্বল হয়ে গেছে। সামান্য জোয়ারের চাপেই ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। দ্রুত সংস্কার না করলে যেকোনো সময় বড় বিপর্যয় ঘটতে পারে।”
এদিকে, হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি গাজী বায়েজিদ হোসেন জানান, “এলাকার মানুষ আতঙ্কের মধ্যে বসবাস করছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।”
স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুম ও ঘূর্ণিঝড়ের সময় এ বাঁধের দুর্বলতা আরও প্রকট হয়ে ওঠে। ইতোমধ্যে কয়েক স্থানে ভাঙনের চিহ্ন দেখা গেছে, যা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে।
তারা আরও বলেন, দ্রুত বাঁধ সংস্কার করা না হলে উপকূলীয় এই জনপদে মানবিক বিপর্যয় নেমে আসতে পারে। তাই পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

উপকূলীয় এলাকার মানুষের জীবন ও সম্পদ রক্ষায় জরাজীর্ণ বেড়িবাঁধের দ্রুত সংস্কার এখন সময়ের দাবি। যথাসময়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে সামান্য প্রাকৃতিক দুর্যোগই বড় বিপর্যয়ে রূপ নিতে পারে বলে মনে করছেন সচেতন মহল।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনিতে জেলেদের খাদ্য  সহায়তা বিষয়ক সভা অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
কৃষি প্রতিবেশবিদ্যা, জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ক প্রশিক্ষণ  

রিলেটেড পোস্ট

শ্যামনগরে জমি বিরোধে পাল্টা সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ...

জুলাই ১৮, ২০২৬

দেবহাটা সীমান্তে র‍্যাবের অভিযানে ১৮৯ বোতল কোরেক্সসহ এক...

জুলাই ১৮, ২০২৬

শ্যামনগরে গলায় ফাঁস দিয়ে দ্বাদশ শ্রেণির ছাত্রের মৃত্যু,...

জুলাই ১৮, ২০২৬

বৃক্ষরোপন প্রকল্পে দুর্নীতির অভিযোগে সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা...

জুলাই ১৭, ২০২৬

শ্যামনগরে সন্তান সহ গৃহবধূকে ফুসলিয়ে  নিয়ে যাওয়ার অভিযোগ।

জুলাই ১৭, ২০২৬

পদ্মপুকুর বেড়িবাঁধ পরিদর্শনে এসডি ও ইউপি চেয়ারম্যান

জুলাই ১৭, ২০২৬

চতুর্থ শ্রেনীর কর্মচারী মালেকের ঘরে আলাদিনের চেরাগ

জুলাই ১৬, ২০২৬

শ্যামনগর থানা অফিসার ইনচার্জ (ওসি)-এর সঙ্গে উপজেলা জিএসএ-র...

জুলাই ১৬, ২০২৬

তালায় জামায়াত নেতার নেতৃত্বে কৃষকের মৎস্য ঘের লুট

জুলাই ১৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting