দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১০:০৩
শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
কালিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগ-ধান রোপণে বাধা
সাতক্ষীরার কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে...
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক লিটন
কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ...
দেবহাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও...
শ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী রুস্তম আলী নিজ উদ্যোগ রাস্তার...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ঢুকে নেতাকে কুপিয়ে জখম
 শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে...
সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

জরাজীর্ণ টিনের ঘরে চলছে তালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়েরশিক্ষার্থীদের পাঠদান

কর্তৃক Satnadee Satkhira আগস্ট ৬, ২০২৫
আগস্ট ৬, ২০২৫ ০ কমেন্ট 412 ভিউস

নিজস্ব প্রতিবেদক:সাতক্ষীরার তালা উপজেলার প্রাণকেন্দ্রে ১৯৯৬ সালে ২১০ নম্বর তালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।প্রতিষ্ঠাকাল থেকে জরাজীর্ণ টিনের ঘরে চলছে শিক্ষার্থীদের পাঠদান। গত ২৮ বছরে সরকারি ভাবে নির্মিত হয়নি কোনো স্থায়ী ও টেকসই ভবন।তবে গত অর্থ বছরে একটি ভবন বরাদ্দ হলেও সেটি স্থগিত করা হয়েছে বলে জানাগেছে।

সরেজমিন বিদ্যালয় পরিদর্শনে গেলে দেখা যায়,জরাজীর্ণ টিনের ঘরে চলছে শিক্ষার্থীদের পাঠদান। দেয়ালে স্যাঁতসেঁতে দাগ, মেঝেতে ফাটল এবং কোথাও কোথাও জমে আছে বৃষ্টির পানি। বর্ষাকালে টিনের ফাঁক দিয়ে পানি পড়ে পাঠদান ব্যাহত হয়, আর গ্রীষ্মে অসহনীয় গরমে দুর্ভোগে পড়ে কোমলমতি শিক্ষার্থীরা। ভাঙা বেঞ্চে বসে, রৌদ বৃষ্টিতে পড়ালেখা যেন রীতিমতো এক যুদ্ধ।বর্তমানে বিদ্যালয়ে ১৪২ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে শিশু শ্রেণিতে ২৯, প্রথম শ্রেণিতে ২৮, দ্বিতীয় শ্রেণিতে ১৮, তৃতীয় শ্রেণিতে ২৯, চতুর্থ শ্রেণিতে ১৮ এবং পঞ্চম শ্রেণিতে ২০ জন শিক্ষার্থী পড়ছে। পাঁচজন নারী শিক্ষক অমানবিক পরিবেশেও প্রতিদিন নিয়মিত পাঠদান করছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায় ,২০২৩-২৪ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) বিদ্যালয়টির জন্য ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে একটি ভবন নির্মাণের প্রকল্প গ্রহণ করেছিল। তবে ৫ আগস্ট সরকারের পরিবর্তনের পর সেই প্রকল্পসহ অন্যান্য বরাদ্দ স্থগিত রাখা হয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জোহরা পারভীন বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে একাধিকবার আবেদন করা হয়েছে। কিন্তু আজও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এতে শিক্ষার মান যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি শিশুর মানসিক ও শারীরিক বিকাশও বাধাগ্রস্ত হচ্ছে।

বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ফারহান তামিহ জানায়, বৃষ্টির সময় বই ভিজে যায়, গরমে মাথা ঘুরে। ক্লাসে ঠিকভাবে বসতেও কষ্ট হয়। বিদ্যালয়ের  অভিভাবক সদস্য  শরিফুল ইসলাম বলেন, ২৮ বছরেও স্কুলে একটা স্থায়ী ভবন হলো না—এটা অত্যন্ত দুঃখজনক। আমরা অভিভাবকরা খুব উদ্বিগ্ন। শিশুদের ভবিষ্যতের কথা ভেবে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, উপজেলার অন্যান্য স্কুলে নতুন ভবন হলেও তালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দিকে কোনো নজর নেই। অথচ বিদ্যালয়টি উপজেলা সদর থেকে মাত্র ২০০ মিটার দূরে এবং এটি শহরের অন্যতম প্রধান শিক্ষা প্রতিষ্ঠান।

বিদ্যালয়ের সাবেক সভাপতি ও তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম বলেন, তালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি এই অঞ্চলের শিক্ষার মূলভিত্তি।২৮ বছরেও ভবন না থাকা চরম অবহেলার প্রতিচ্ছবি। সরকারের কাছে জোর দাবি জানাই অবিলম্বে এই বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কাজ শুরু হোক।

তালা উপজেলা এলজিইডির প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার বলেন, বিদ্যালয়ের ভবন নির্মাণ প্রকল্পটি আমাদের দপ্তর গ্রহণ করেছিল এবং বাস্তবায়নের সব প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছিল। কিন্তু উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী চলতি অর্থবছরে বরাদ্দ স্থগিত রয়েছে। আমরা ইতিমধ্যে পুনরায় প্রকল্পটি অনুমোদনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করেছি। আশা করছি, খুব দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত পাওয়া যাবে।”

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় আলোচনা সভা 
পরবর্তী পোস্ট
ভারত থেকে চোরাই পথে মোবাইল এনে বিক্রয় চক্রের ২ সদস্য আটক

রিলেটেড পোস্ট

তালায় প্রধান শিক্ষক অসীম কুমারের বিরুদ্ধে অনিয়ম ও...

আগস্ট ২৭, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জুলাই ৩০, ২০২৬

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জুলাই ৩০, ২০২৬

তালায় মিথ্যা অপবাদ দিয়ে জমি দখলের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬

মিথ্যা অপবাদ দিয়ে কৃষককে বাড়ি উচ্ছেদের পাঁয়তারা 

জুলাই ২৫, ২০২৬

 খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রনব ঘোষ বাবলু...

জুলাই ২৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরায় আইসক্রিম ফ্যাক্টরী ও কনফেকশনারিতে ভোক্তা-অধিকারের অভিযান ২৯,৫০০...

জুলাই ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting