এস এম আলমগীর হোসেন: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের দক্ষিণ চাপড়া গ্রামে দীর্ঘদিনের জমির হারি দেন না। সালিশ বৈঠকে এক নারীকে মারধর এবং তার নগদ অর্থ ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিউলী আক্তার (৪৩) আশাশুনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ চাপড়া গ্রামে তার ক্রয়কৃত জমির হারি বাবদ দীর্ঘদিনের পাওনা অর্থ আদায়ের বিষয় নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে বিরোধ চলছিল। বিষয়টির শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে গত ২৫ মে দুপুরে চাপড়া ব্রিজ সংলগ্ন একটি চায়ের দোকানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বৈঠকের আয়োজন করা হয়।
ভুক্তভোগীর অভিযোগ, সালিশ চলাকালীন একপর্যায়ে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। তাকে কিল-ঘুষি, লাথি মেরে আহত করা হয়। হামলার সুযোগে তার গলায় থাকা একটি স্বর্ণের চেইন, হাতে থাকা তিনটি স্বর্ণের আংটি এবং নাকের স্বর্ণের নাকফুল জোরপূর্বক খুলে নিয়ে যায়। এছাড়া তার কাছে থাকা নগদ অর্থও ছিনিয়ে নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। এঘটনায় তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply
You must be logged in to post a comment.