দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৫৩
 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...
তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...
গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার...
কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা
শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...
নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা
দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...
দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১
কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...
জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

চার-ছক্কা ছাড়া আর কিছু চান না সিডন্স

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৫, ২০২৩
মার্চ ৫, ২০২৩ ০ কমেন্ট 339 ভিউস

স্পোর্টস ডেস্ক:

বিটাক মোড়ের টিকিট কাউন্টার ফাঁকা। কোনো ভিড় নেই। সকাল সকাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এসেও ইংল্যান্ড-বাংলাদেশ ওয়ানডে সিরিজের কোনো আমেজ পাওয়া গেল না। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ আগামীকাল এই মাঠে গড়াবে।

ক্রিকেটাররা সে ম্যাচ সামনে রেখে অনুশীলন করছেন। ঐচ্ছিক অনুশীলন হওয়ায় তাসকিন আহমেদ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেনদের মাঠে দেখা গেল না। সাকিব আল হাসান অবশ্য সকাল সকাল মাঠে এসেছেন। সময় নিয়ে বোলিং করেছেন। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল কিছুক্ষণ ব্যাটিং করেছেন। মুশফিকুর রহিম তাঁর রুটিন মেনে অনুশীলন করেছেন।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম দুটি ম্যাচ হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। কালকের ম্যাচটা তাই শুধুই আনুষ্ঠানিকতার। ওয়ানডে সিরিজ থেকে অর্জনের তেমন কিছু নেই বলেই হয়তো দলের মধ্যে ওয়ানডের চেয়ে টি-টোয়েন্টির ব্যস্ততাই বেশি দেখা গেল।

৯ মার্চ এ মাঠেই শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেটি সামনে রেখেই আজ ওয়ানডে দলের সঙ্গে অনুশীলনে এসেছেন টি-টোয়েন্টি দলের ক্রিকেটাররা। ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের বাইরে থাকা বেশ কয়েকজনও ছিলেন অনুশীলনে। বাঁহাতি পেসার শরীফুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরীকে বাংলাদেশের নেটে দেখা গেছে। ছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন ও আমিনুল ইসলাম।

তবে কোচিং স্টাফের নজর ছিল টি-টোয়েন্টি দলে ফেরা রনি তালুকদার ও শামীম হোসেনের দিকে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশাপাশি নেটে দুজনের ব্যাটিং দেখছিলেন কোচিং স্টাফের সদস্যরা। শামীমের নেটে বল করছিলেন দুই স্পিনার নাসুম আহমেদ ও প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পাওয়া তানভীর ইসলাম। রনির নেটে ছিলেন দুই পেসার শরীফুল ইসলাম ও অভিষেকের অপেক্ষায় থাকা রেজাউর রহমান।

শামীমের কাছে ব্যাটিং কোচ জেমি সিডন্সের পরিষ্কার বার্তা, ‘শামীম! ছক্কা অথবা চার, ওকে? কোনো ব্লকিং নেই। শুধু চার-ছয়। এখন থেকে টানা ১৪ বল, এটাই হবে।’ কথাটা শুনতেই যেন শামীমের শরীরে বিদ্যুৎ খেলে গেল। নাসুমের আর্ম বলটি প্রায় শুয়ে পড়ে স্কয়ার লেগে ঘুরিয়ে দিলেন এই বাঁহাতি।

প্রতি বল মারার চেষ্টায় শামীমের হাত থেকে বেরিয়ে আসছিল অদ্ভুত কিছু শট। কিছু টাইমিং হচ্ছিল, কিছু টপ এজ হয়ে যাচ্ছিল আকাশে। কিন্তু তাতে কোচিং স্টাফের সদস্যদের কোনো আপত্তি দেখা গেল না। সিডন্স নেটের ওপাশ থেকে বলছিলেন, ‘বাউন্ডারি কোথায় মারা যায় ভাব। মনে রাখবে, শুধু চার-ছক্কা। সুইপ, রিভার্স সুইপ, পুল শট খেল।’

কিছুক্ষণ পর রনিকেও চার-ছক্কার বার্তা দিলেন সিডন্স। উত্তরে রনি জানালেন, তিনি এর মধ্যেই দুটি চার মেরেছেন। সিডন্সের চাহিদা আরও বেশি, ‘শুধু দুটি নয়। আরও মারতে হবে।’

এরপর ডাগআউটে বসে থাকা তামিম ইকবালকে ডাকলেন সিডন্স। রনিকে কিছু কথা বুঝিয়ে দিতে তাঁর দোভাষী দরকার, সে জন্যই তামিমকে ডাকা। এরপর মেরে খেলার বার্তাটা তামিমকে বুঝিয়ে দেওয়ার পর সেটি রনির কানে পৌঁছে দেন ওয়ানডে অধিনায়ক। শরীফুলের করা পরের বলটি স্কুপ করে স্কয়ার লেগে ঠেলে দেন রনি।

টি-টোয়েন্টির কোচিং চলছিল বোলারদেরও। পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড পেসারদের সঙ্গে বলের ফাঁকে ফাঁকে কথা চালিয়ে যাচ্ছিলেন। স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথও ছিলেন স্পিনারদের পাশে। যেন সবার ভাবনায় শুধু ২০ ওভারের খেলা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আমরা চাই বিএনপি নির্বাচনে অংশ নিয়ে অস্তিত্ব টিকিয়ে রাখুক : হানিফ
পরবর্তী পোস্ট
সাকিবকে তামিমের ডাক, ‘সাকিব! এই সাকিব!’

রিলেটেড পোস্ট

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি...

জুন ৬, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটির শুভেচ্ছা...

মে ২২, ২০২৬

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting