দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ৬:০৬
 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...
তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...
গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার...
কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা
শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...
নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা
দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...
দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১
কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...
জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
নির্বাচিত খবরশ্যামনগরসাতক্ষীরা জেলা

চারিদিকে অথৈ পানি, তবু খাওয়ার পানির অভাবে উপকূলে হা হা কার

কর্তৃক kobirubel.satnadee জুন ৫, ২০২০
জুন ৫, ২০২০ ০ কমেন্ট 406 ভিউস

জি,এম আমিনুর রহমান শ্যামনগর থেকে: নিয়তির কি নির্মম পরিহাস, চারিদিকে থৈ থৈ পানি, তবে নেই খাওয়ার পানি । ঘূর্নিঝড় আম্ফানে ভেসে গেছে মিঠা পানির পুকুর। নদীর লবণ পানিতে ডুবে গেছে উপকূলীয় এলাকার টিউবওয়েলগুলোও। ঘূর্নিঝড় আম্পানে ভেসে গেছে সাতক্ষীরা জেলার উপকূল। শ্যামনগর উপজেলায় কয়েক লাখ মানুষ হয়ে পড়েছে পানিবন্দি। দুর্যোগে উপকুলবাসীর জানমালের ক্ষতি হলেও দুর্যোগ পরবর্তী সুপেয় পানির সংকট তীব্র আকার ধারণ করে। পানি সংকট নিরসনে সরকারী বেসরকারী ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেও সেটি প্রয়োজনের তুলনায় অনেক কম।

সুপেয় পানি সংকট বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ ন ম আবুজর গিফারী বলেন, “ঘূর্ণিঝড় আম্পান এর আঘাতে উপকূলের নদী ভাঙনে যে সমস্ত এলাকা প্লাবিত হয়েছে, সেখানে পানির জন্য আমরা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে সুপেয় পানির ব্যবস্থা করেছি, এছাড়া বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন মানুষকে সুপেয় পানি সরবরাহ করছে। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধারা অব্যাহত রাখব, এছাড়া যে সমস্ত টিউবওয়েল লোনা পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো জীবানু মক্ত করা হচ্ছে।

বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল জানান, “এলাকায় খাবার পানি ও রান্না-বান্না বা গৃহস্থলির কাজের পানির সংকট আছে। সরকারি বেসরকারীভাবে পানি সরবরাহ করে মোটামুটি সাময়িকভাবে পানির চাহিদা পুরণ করলেও আমাদের সকলকে স্থায়ী সমাধানের কথা ভাবতে হবে। কৃষি উপযোগি ও সুপেয় পানির পুকুর গুলো লবণ পানি সেচ ও পুন:খনন করা জরুরী।”

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সুপেয় খাবার পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করছে। একইসাথে বিভিন্ন এনজিও এবং স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকেও সুপেয় পানি সরবরাহ করা হচ্ছে উপকূলীয় এলাকায়। তবে সেটা প্রয়োজনের তুলনায় সামান্য। দুর্গম এলাকায় প্রয়োজন অনুযায়ী সুপেয় পানি পাচ্ছেন না সাধারণ মানুষ। স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও এবং সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিম বারসিকের সহযোগিতায় বিনামূল্যে আম্ফানের পর থেকে প্রতিদিন ভ্যান ও বোর্ড যোগে ৪ হাজার লিটার পানি বিতরণ করে যাচ্ছে।

বনজীবি শেফালী বিবি বলেন, “দুর্যোগকালীন সময়ে পানির তীব্র সংকট দেখা দিয়েছিল। নারী, শিশু, প্রবীণসহ সকলের গোসলের পানির ব্যাপক সমস্যা ছিল বর্তমানে দাতিনাখালী গ্রামের মানুষেরা হুলোর পুকুরের পানি খাওয়ার ও গোসলের কাজে ব্যবহার করছে। দুর্যোগের আগে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক থেকে এই পুকুরটি পুন:খনন করে চারপাশ উঁচু করে পাড় দিয়ে দেয়, যে কারণে পুকুরে লবণ পানি প্রবেশ করতে পারেনি। আমাদের গ্রাম বাদে চারপাশে খাওয়ার পানির সমস্যা লেগেই আছে।”

পানি ছাড়া প্রাণ টিকে থাকা যে কত কষ্টের সেটা আবারো উপলব্ধি করছে উপকুলীয় মানুষেরা। চারিদিকের লবণ পানিতে দুর্বিসহ জীবন পার করতে হচ্ছে তাদের। নেই খাওয়ার পানি, গরু ,ছাগল, হাঁস, মুরগীকে খাওয়ানোর পানি, চাষ উপযোগী পানিও নেই। এই সংকট থেকে মুক্তি চায় উপকূলের প্রতিটি মানুষ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ার করোনা পজিটিভ সকলেই সুস্থ্য আছেন
পরবর্তী পোস্ট
সাতনদী’র সাথে একান্তে চেয়ারম্যান বাছেত আল হারুন (ভিডিও)

রিলেটেড পোস্ট

 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...

জুলাই ২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার...

জুলাই ২, ২০২৬

কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা

জুলাই ২, ২০২৬

শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...

জুলাই ২, ২০২৬

দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...

জুলাই ২, ২০২৬

দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১

জুলাই ২, ২০২৬

কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...

জুলাই ২, ২০২৬

জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা

জুলাই ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting