দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:৪৪
ভূ-অর্থনীতি ও আগামীর সম্ভাবনা
“এজাহার আছে, আহত মানুষ আছে, সংবাদ সম্মেলন আছে—তবুও...
আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪
আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত
খুলনায় মালিকের হাতে ফিরল ৫০টি হারানো মোবাইল ফোন
নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
 দেবহাটায় ভারতীয় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত
কালিগঞ্জে আটক আনিসুরের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময়...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

চাকুরি দেওয়ার নামে বল্লী স্কুল শিক্ষক অরুপ সাহা হাতিয়ে নিয়েছে ছয় লাখ টাকা

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ৪, ২০১৯
অক্টোবর ৪, ২০১৯ ০ কমেন্ট 448 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে অফিস সহায়ক পদে চাকুরি দেওয়ার নাম করে অরুপ কুমার সাহা নামের এক প্রতারক ৬ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এরপর একটি ভুয়া নিয়োগপত্র দিয়ে যোগদানের তারিখ জানানোর কথা বলে সাত মাসেরও বেশি সময় ধরে টালবাহানা করছে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী মুজিবর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নামধারী প্রতারক অরুপ কুমার সাহা।
শুক্রবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে একথা বলেন আশাশুনির রামদেবকাটি গ্রামের রবীন্দ্রনাথ দাস। তিনি বলেন আমার ছেলে অমৃত কুমার দাসের চাকুরি চাই, না হয় টাকা ফেরত দিক। তিনি প্রতারক অরুপ সাহা ও তার অপর সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনেরও দাবি জানান। সংবাদ সম্মেলনে রবীন্দ্রনাথ বলেন ছেলের চাকুরি দেওয়া হবে এই শর্তে আমার শ্যালক সাতক্ষীরা সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক উত্তম কুমার দাসের মধ্যস্থতায় গত ২৬ ফেব্রুয়ারি অরুপ কুমার সাহাকে ১ লাখ টাকা ও ২৮ ফেব্রুয়ারি ৫ লাখ টাকাসহ মোট ৬ লাখ টাকা প্রদান করি। এরপর ব্রাইট এসোসিয়েট লিঃ এর প্যাডে আশাশুনি উপজেলা অফিস সহায়ক পদে একটি নিয়োগ পত্র প্রদান করেন ব্রাইট এসোসিয়েটের ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়দুল ইসলাম। তবে যোগদানের তারিখ পরে মোবাইল ফোনে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়। আউট সোর্সিং নীতিমালা অনুসারে সরকার নির্ধারিত ২০ তম গ্রেডে এই নিয়োগ দেওয়া হয়। তিনি বলেন এতে বিভিন্ন ধরনের শর্ত রয়েছে ১৩ টি। অভিযোগ করে তিনি বলেন গত ৯ মার্চ এই নিয়োগপত্র ইস্যু করা হলেও আজ অবধি যোগদানের তারিখ জানানো হয়নি। সাত মাস পার হয়ে যাওয়ায় অরুপ সাহাকে তাগিদ দেওয়া হলে সে টালবাহানা শুরু করে। এক পর্যায়ে জানায় সে ওই টাকা জয় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আবদুস সাত্তারের কাছে দিয়েছে। পরে তারা অগ্রনী ব্যাংকের ৪ লাখ ২০ হাজার টাকার একটি চেক ইস্যু করে তা জনৈক মোজাম্মেল হকের কাছে দেয় তারা। এই চেক চাইতে গেলে মোজাম্মেল জানান আপনারা অরুপ সাহা ও সাত্তারের সাথে মীমাংসা করলে আমি চেক দিয়ে দেব। তবে অরুপ ও সাত্তার টাকা নভেম্বরে দেবে বলে জানিয়েছে। রবীন্দ্রনাথ বলেন আমি একজন দরিদ্র কৃষক । ছেলের চাকুরির কথা চিন্তা করে সহায় সম্পদ বিক্রি করে এই টাকা দিয়ে এখন বুঝতে পারছি বল্লী মুজিবর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নামের কলংক অরুপ সাহা একজন প্রতারক ও টাউট। এই প্রতারকের সাথে যুক্ত রয়েছে জয় ফাউন্ডেশনে আবদুস সাত্তার। তিনি বলেন আমি এই দুই প্রতারকের কবল থেকে মুক্তি চাই। হয় তারা আমার ছয় লাখ টাকা ফেরত দিক, না হলে চাকুরি দিতে হবে আমার ছেলেকে।
তিনি এর প্রতিকার দাবি করে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শারদীয় শুভেচ্ছা জানালেন সাতক্ষীরা-৩ আসনের সাংসদ ডাঃ রুহুল হক
পরবর্তী পোস্ট
ফিংড়ীতে উন্মুক্ত গ্রন্থগারে সংগীত একাডেমীর মেধাবি ছাত্র-ছাত্রীদের মধ্যে সনদপত্র বিতরন

রিলেটেড পোস্ট

আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪

জুন ২৩, ২০২৬

আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার

জুন ২১, ২০২৬

আশাশুনিতে নকল দুধ তৈরির জেলিসহ ট্রাক জব্দ

জুন ২০, ২০২৬

সাতক্ষীরায় একদিনে মিলল তিন মরদেহ

জুন ১৯, ২০২৬

সাতক্ষীরায় ঘূর্ণিঝড়কালীন স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত

জুন ১৮, ২০২৬

প্রতাপনগরে ঘূর্ণিঝড়কালীন সমন্বিত স্বাস্থ্য ঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত

জুন ১৮, ২০২৬

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আশাশুনিতে শিক্ষকদের সাথে মতবিনিময়

জুন ১৩, ২০২৬

আশাশুনিতে লিডার্সের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি ও...

জুন ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting