দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৩:২৮
সাতক্ষীরা পৌরসভায় বিএনপির টিকিট কার হাতে?
পদ্মা ব্যারেজ -পানির অধিকার আদায় ও নদী প্রবাহ...
সাতক্ষীরায় মোটরসাইকেল আরোহীকে মারধরের অভিযোগ
তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অস্ত্রোপাচারে রোগীর মৃত্যুর অভিযোগ
ভারতীয় জলদস্যুদের অত্যাচারে অতিষ্ঠ সুন্দরবন, আতঙ্কে জেলে-বাওয়ালিরা
পানিতে ভাসছিল দুই শিশুর মরদেহ
পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ​
পাটকেলঘাটায় পুলিশের বিশেষ অভিযানে দু’জন গ্রেফতার
পরিবেশ রক্ষায় শ্যামনগরের সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ...
আশাশুনিতে বিরোধপূর্ণ জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

ঘুষ না দিলে ফাইল ছুড়ে মারেন হিসাব সহকারী মুস্তাফিজ

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ৭, ২০২১
আগস্ট ৭, ২০২১ ০ কমেন্ট 360 ভিউস

আকবর হোসেন,তালা থেকে: সাতক্ষীরার তালা ইঞ্জিনিয়ার অফিসের হিসাব সহকারী মুস্তাফিজের বিরুদ্ধে সীমাহীন দূণীতিসহ ঘুষ বানিজ্যের সংবাদ প্রকাশের পর নিজেকে বাঁচাতে সাংবাদিককে ম্যানেজ করতে বিভিন্ন মহলে দৌড়ঝাপ শুরু করেছেন তিনি। তার দূণীতির কবল হতে বাদ যাচ্ছেনা সাংবাদিকরাও।

সহকারী হিসাব রক্ষক পদে চাকুরী করে রাতারাতি কোটিপতি বনে যাওয়া মুস্তাফিজ, ধরা ছোয়ার বাহিরে থেকে, একের পর এক দূণীতি করে চলেছেন। ঠিকাদারদেকে জিম্মি করে কোটি টাকা বানিয়েছেন। সেই সাথে পত্রিকায় বিজ্ঞাপন দেয়ার নাম করে সাংবাদিকদের নিকট থেকেও উৎকোচ গ্রহন করতে চান তিনি। সাংবাদিকদের সাথে আতাত করে টাকার বিনিময়ে এক জনের বিজ্ঞাপনের চেক অন্য জনকে দিয়েছেন তিনি।

তালা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম হায়দার জানান, আমি ২০১৮ সালে ইংরেজী পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিলাম। আমার বিজ্ঞাপনের চেক হিসাব সহকারী মুস্তাফিজ অন্য জনকে দিয়েছেন। চেক পাওয়া যাচ্ছে না বলে মুস্তাফিজ আমাকে জানান। পরে জানতে পারি জেলা প্রতিনিধির সাথে আতাত করে, তার কাছে চেক দিয়েছেন।  বিষয়টি জানার পরে ভূল স্বীকার করেন তিনি।

নাম না প্রকাশের শর্তে এক সাংবাদিক জানান, পত্রিকা অফিসে বিজ্ঞাপনের জন্য চাপ দিলে, আমি হিসাব সহকারী মুস্তাফিজকে জানাই, তিনি আমার কাছে ২ হাজার টাকা দাবী করেন।

এমনিতেই ঠিকাদারের বিলের ফাইল প্রতি, ঘুষ বাবদ হিসাব সহকারী মুস্তাফিজ ১হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকেন। এর পরে জামানত হতেও লাখ টাকা প্রতি ১ হাজার টাকা তাকে দিতে হয়। টাকা না দিলে ফাইল ছুড়ে ফেলে দেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক এক ঠিকাদার বলেন, ভাই আমি আপনার নিউজটি দেখে খুবই খুশি হয়েছি। তিনি বলেন, হিসাব সহকারী মুস্তাফিজ আমার সাথে খুবই খারাপ ব্যবহার করেছিলেন। তার নিকট জামানত নিতে গেলে আমার কাছে ১লক্ষ টাকা জামানতের জন্য ১হাজার টাকা দাবী করেন। আমি ৫শত টাকা দিতে গেলে, তিনি ফাইল ছুড়ে ফেলে দিয়ে বলেন, ফকিরের ভিক্ষা দিচ্ছেন। ১হাজার টাকা দেন। অগত্য তাকে টাকা দিয়ে ফাইল ছাড়াতে হয়েছে।

হিসাব সহকারী মুস্তাফিজ সাতক্ষীরা লাবসায় পীর বাড়ীর পাশে কোটি টাকার উপরে খরচ করে প্রায় ১০শতক জমি জুড়ে ৩তলা বাড়ী করেছেন। তার আলীশান বাড়ী দেখলে মনে হবে তিনি বড় মাপের একজন ব্যবসায়ী। যার কারনে কাহারো কোন তোয়াক্কা না করে, জমিদার ইষ্টালে চলে ঠিকাদারসহ নিয়মিত সকলের সাথে অসৈজন্যমুলক আচরন করেন তিনি। তার বাড়ী সাতক্ষীরায় হওয়ায় বদলী গেলেও সাতক্ষীরা জেলায় থাকবেন বলে এমন দাম্ভিকতা করে বলেন, প্রয়োজনে সাতক্ষীরা বদলী হবে।

ঘুষ ছাড়া কোন ফাইল ধরেন না তিনি। একজন হিসাব সহকারী হয়ে দূণীতি করে কোটি টাকা কামিয়ে জমিসহ কোটি টাকার বাড়ী বানিয়েছেন তিনি। তার অত্যাচারে অতিষ্ঠ ঠিকাদাররা।

হিসাব সহকারি মুস্তাফিজ যে উপজেলায় কর্মরত থাকেন সেখানেই ঠিকাদারদের জিম্মি করে তার রমরমা ঘুষ বাণিজ্যের অভয়ারণ্য গড়ে তোলেন । তার চাহিদা মতো টাকা না দিলে চরম ভোগান্তিতে ফেলেন ঠিকাদারদের। সুশিল সমাজের ব্যক্তিবর্গসহ ঠিকাদাররা তার দূর্ণীতি ও ঘুষ বানিজ্যের বিরুদ্ধে বিভাগীয় তদন্তপূর্বক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনসহ উদ্ধতন কর্তৃপক্ষ ও গোয়েন্দা বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযুক্ত হিসাব সহকারি মুস্তাফিজুর রহমান এ প্রতিবেদককে মুঠো ফোনে বলেন, আমি আপনার কি ক্ষতি করেছি। আমি প্রয়োজনে সাতক্ষীরা বদলী যাব, আমার বিরুদ্ধে লেখা বন্ধ করেন।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী রথিন্দ্র নাথ হালদার এ প্রতিবেদককে বলেন, আমি বিষয়টি নিয়ে উর্দ্ধতন কর্মকর্তার সাথে আলোচনা করেছি। দোষী প্রমানিত হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
যশোরে করোনা আক্রান্ত ও উপসর্গে দশ জনের মৃত্যু
পরবর্তী পোস্ট
দেবহাটার টিকাদান কেন্দ্র পরিদর্শন ও মাস্ক বিতরণ

রিলেটেড পোস্ট

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অস্ত্রোপাচারে রোগীর মৃত্যুর অভিযোগ

সেপ্টেম্বর ১৮, ২০২৬

তালায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৭ বস্তা চাল মেম্বারের বাড়ি...

সেপ্টেম্বর ১৭, ২০২৬

তালায় ৫০ শিক্ষার্থী পেলেন শিক্ষা বৃত্তি’

সেপ্টেম্বর ১৫, ২০২৬

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে...

সেপ্টেম্বর ১২, ২০২৬

শত বছরের ঐতিহ্যে আজও সরব খলিষখালীর দুধের হাট

সেপ্টেম্বর ১২, ২০২৬

তালার ইসলামকাটিতে ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ

সেপ্টেম্বর ১০, ২০২৬

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিয়ে

সেপ্টেম্বর ১০, ২০২৬

তালায় এসএসসি ফলাফলে হতাশাজনক চিত্র

সেপ্টেম্বর ৯, ২০২৬

তালায় প্রধান শিক্ষক অসীম কুমারের বিরুদ্ধে অনিয়ম ও...

আগস্ট ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting