দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১:২০
স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...
সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...
আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...
খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...
গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...
নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

ঘুষদাতার বড় ভাই সেজে ঘুষখোর মোকলেসকে ধরলেন ডিসি মোস্তফা কামাল

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ১৭, ২০১৯
অক্টোবর ১৭, ২০১৯ ০ কমেন্ট 308 ভিউস

নিজস্ব প্রতিবেদক: ভুক্তভোগীর বড় ভাই সেজে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল এক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার ঘুষ চাওয়ার প্রমাণ পেয়ে তাৎক্ষণিক তাকে সাময়িকভাবে বরখাস্তের নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকালে তাকে বরখাস্তের নির্দেশ দেন তিনি।

সাময়িকভাবে বরখাস্তকৃত মোকলেস আলী সদর উপজেলার ধুলিহর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা।

ওই ভুক্তভোগী জানান, তিনি ও তার বাবা বৃহস্পতিবার দুপুরে ধুলিহর ইউনিয়ন ভূমি অফিসে জমির মিউটেশন করতে যান। এজন্য নির্ধারিত ফি ১১শ ৭০ টাকা হলেও তাদের কাছে পাঁচ হাজার টাকা ঘুষ চাওয়া হয়। অনেক দেন দরবার করলেও পাঁচ হাজারের এক টাকা কম হলেও কাজ হবে না বলে তাদের জানিয়ে দেন ওই ভূমি কর্মকর্তা এবং জুয়েল নামে এক দালালকে দেখিয়ে দেন তিনি।

এ সময় ওই ভুক্তভোগী সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের কাছে মোবাইল করে ঘুষ চাওয়ার বিষয়টি জানান। জেলা প্রশাসক তাকে তার বড় ভাই পরিচয়ে ওই কর্মকর্তার সাথে কথা বলিয়ে দিতে বলেন।

এ সময় ওই ভুক্তভোগী ধুলিহর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোকলেস আলীর কাছে নিজের ফোনটি দিয়ে বলেন, আমার বড় ভাই আপনার সাথে একটু কথা বলবেন।

এ সময় জেলা প্রশাসক নিজেকে ওই ভুক্তভোগীর বড় ভাই পরিচয় দিয়ে বলেন, ভাই চার হাজার টাকা নেন, আমরা গরীব মানুষ কাজটি করে দেন। উত্তরে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোকলেস আলী বলেন, ঠিক আছে দেখবো।

এর পরপরই সেখানে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামানকে পাঠিয়ে দেন জেলা প্রশাসক।

সেখানে গিয়ে ঘটনার সত্যতা পাওয়ায় এবং ভূমি অফিসে বিভিন্ন কাজে আসা মানুষের সাথে কথা বলে নিয়মিত ঘুষ গ্রহণের বিষয়টি সম্পর্কে নিশ্চিত হন তিনি।

এর পরপরই বিকালে ধুলিহর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোকলেস আলীকে সাময়িকভাবে বরখাস্তের আদেশ দেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।

প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর সাতক্ষীরা রাজস্ব প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের শপথ বাক্য পাঠ করিয়ে জেলা প্রশাসনকে দুর্নীতিমুক্ত ঘোষণা করেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
একটি সূত্র জানায়, ধুলিহর গ্রামের মৃত মোফাজ্জেল সরদারের পুত্র মোঃ মিজানুর রহমান মিজান ও বাঁকাল ঢালীপাড়া গ্রামের আলহাজ্ব বাবর আলী ঢালীর পুত্র মোঃ গোলাম হোসেন ওরফে জুয়েল ওরফে জুলি মোকলেস আলীর ঘুষ আদায়ের সহযোগী। এরাই ধুলিহর তহশীল অফিসের ঘুষ লেন-দেন ও অফিস নিয়ন্ত্রক। ধুলিহর তহশীল অফিসে মোকলেস আলী যোগদানের পর হতে ঘুষ ছাড়া কোন কাজ হতো না। সীমাহীন দূর্ণীতি করে মোকলেস বিপুল সম্পদের মালিক হয়েছে।
তার বরখাস্তের খবরে এলাকার মানুষ আনন্দ প্রকাশের পাশাপাশি জেলা প্রশাসক এস,এম মোস্তফা কামালকে ধন্যবাদ জানিয়েছে।
এলাকার মানুষ জানায়, ঘুষখোর ও দূর্ণীতিবাজ মোকলেসকে শুধু বরখাস্ত নয়, তার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান করে সব সম্পদ বাজেয়াপ্ত ও আইনের আওতায় এনে কঠিন শাস্তির বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় শিবির নেতা শাওনকে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন
পরবর্তী পোস্ট
শ্যামনগর রমজাননগরে স্বেচ্ছাসেবকলীগের অফিস উদ্বোধন

রিলেটেড পোস্ট

স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

সেপ্টেম্বর ৩০, ২০২৬

তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting