দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ১১:৫৬
কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল জব্দ: শিবসা নদীতে...
দেবহাটায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে...
জন্মস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী...
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...
নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...
দেবহাটা ইউসিসিএর নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন: মন্টু চেয়ারম্যান নির্বাচিত
এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...
সখিপুর ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সম্পাদকীয়

গ্রমীন অবকাঠামোগত উন্নয়নে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ১৯, ২০২০
নভেম্বর ১৯, ২০২০ ০ কমেন্ট 511 ভিউস

কৃষিব্যবস্থার উন্নয়ন, কৃষিজমির সংরক্ষণ, পরিবেশ উন্নয়ন এবং কৃষিবান্ধব উন্নয়নের প্রতি জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব বিষয়ে তার ব্যক্তিগত আগ্রহ ও নির্দেশনাগুলো পর্যালোচনা করলে দেখা যায়, বরাবরই এসব বিষয়ে তার গভীর আগ্রহ রয়েছে। এ কথা অস্বীকার করা যাবে না যে, দেশের খাদ্য নিরাপত্তা এবং অর্থনীতি এখনো কৃষি ভিত্তিক। অর্থনীতির সুষম বিকাশ এবং টেকসই উন্নয়নের স্বার্থেই আমাদেরকে গ্রামীন অর্থনীতি, কৃষিব্যবস্থা এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের উপর জোর দিতে হবে। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন খাতে প্রতিবছর হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হলেও এ খাতের দুর্নীতি ও অপচয়ের মাত্রা এখনো সহনীয় পর্যায়ে আসেনি। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ, পানিউন্নয়ন বোর্ডসহ বিভিন্ন বিভাগের মাধ্যমে গ্রামীন অবকাঠামো খাতে যে বিপুল পরিমান অর্থ ব্যয় করা হচ্ছে তার বেশিরভাই হচ্ছে সুনির্দ্দিষ্ট কোনো পরিকল্পনা ছাড়াই। এর ফলে জনগণের দেয়া রাজস্বের কোটি কোটি টাকা দুর্নীতি-অপচয়ে লুটপাট হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন ব্যহত হতে বাধ্য। বিষয়টি সম্যকভাবে উপলব্ধি করেই গ্রামীন রাস্তা ও অবকাঠামো নির্মানে মহাপরিকল্পনা প্রণয়নের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী।
গ্রামীন সড়ক ও উন্নয়নে মাস্টারপ্ল্যান বা মহাপরিকল্পনা গ্রহণে প্রধানমন্ত্রী নির্দেশ খুবই ইতিবাচক ও আশাপ্রদ। আরো আগে এ ধরনের মাস্টারপ্ল্যান প্রণীত হলে ভুল পরিকল্পনায় শত শত কোটি টাকা অপচয়-দুর্নীতির মাধ্যমে লুটপাট হতো না। সংযোগ রাস্তা নেই অথচ বিলের মাঝখানে মাথা উঁচু করে দাড়িয়ে আছে কংক্রীটের ব্রিজ-কালভার্ট। অপরিকল্পিতভাবে নির্মিত এ ধরণের অবকাঠামোর দৃশ্য প্রায়শ দেখা যায়। সা¤প্রতিক বন্যায় অনেক রাস্তা, বাঁধ ছাড়াও বহু সরকারি-বেসরকারী স্কুল কলেজসহ স্থাপনা নদীতে বিলীন হয়ে যাওয়ার খবর প্রকাশিত হয়েছে। কোনো কোনো প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে ব্যবহার শুরু করার আগেই ভেঙ্গে বা নদীগর্ভে বিলীন হওয়ার খবরও আছে। এ থেকে বুঝা যায়, গ্রামীন অবকাঠামোগুলো সুষ্ঠু কোনো পরিকল্পনা বা ন্যুনতম মান ছাড়াই বাস্তবায়ন করা হয়েছে। এ কারণেই গ্রামীণ অবকাঠামো ও রাস্তা নির্মাণে মাস্টারপ্ল্যান খুবই প্রাসঙ্গিক ও সময়োপযোগী বিষয়। আমরা এ ধরণের উদ্যোগকে স্বাগত জানাই। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে গ্রামীন সড়ক নির্মানে মহাপরিকল্পনা প্রণয়নের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকারি খরচে রাস্তা বা যে কোনো অবকাঠামো নির্মানের আগে এর প্রয়োজনীয়তা, সম্ভাব্য উপকারভোগী ব্যক্তিদের স্বার্থ, পরিবেশগত প্রভাব এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় ও বিভাগগুলোর কাজে সমন্বয় নিশ্চিত করা খুবই গুরুত্বপ‚র্ণ।
কমিশন বাণিজ্য এবং বার্ষিক উন্নয়ন বাজেটে বরাদ্দ পাওয়া অর্থের যথেচ্ছ ব্যবহার করে ব্যক্তি ও গোষ্ঠিগত স্বার্থ হাসিলে অবকাঠামো উন্নয়ন প্রয়াস চিরতরে বন্ধ করতে হবে। প্রয়োজনীয় বাজেট বরাদ্দ না থাকায় গুরুত্বপ‚র্ণ প্রধান রাস্তাটি সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে আছে, অথচ এমপি সাহেব. ইঞ্জিনিয়ার সাহেব বা ক্ষমতাসীন দলের নেতার বাড়ির সামনের রাস্তাটির জন্য বাজেট বরাদ্দের কোনো কমতি হচ্ছে না। এমন প্রবণতা বন্ধ করার জন্যই মাস্টারপ্ল্যান থাকা জরুরী। কোন অঞ্চলে কত কিলোমিটার রাস্তা কিভাবে উন্নয়ন করা হবে, উন্নয়ন হলে কত সংখ্যক মানুষের উপকার হবে, উন্নয়নের অর্থনৈতিক, পরিবেশগত ও সামাজিক ফলাফল কি হবে ইত্যাদি বিষয়গুলো মাস্টারপ্ল্যানের বিবেচনায় আনতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রনালয় ও বিভাগগুলোর উন্নয়ন কাজের সমন্বয় ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। কৃষিভিত্তিক গ্রামীণ অর্থনীতি ছাড়াও টেকসই উন্নয়নের জন্য অর্থনৈতিক কর্মকান্ডের বিকেন্দ্রিকরণ নিশ্চিত করতে গ্রামীণ রাস্তা এবং অবকাঠামো উন্নয়নের বিষয়গুলোকে একটি সুনির্দ্দিষ্ট লক্ষ্য অর্জন ও নেটওয়ার্কের আওতায় নিয়ে আসতে হবে। গতানুগতিক ধারায় কাবিখা, কাবিটার মত প্রকল্পের আওতায় যেনতেন প্রকারে নিম্নমানের রাস্তা নির্মানের প্রকল্প বাদ দিতে হবে। অর্থনৈতিক কর্মকান্ডে গ্রামীণ জনপদের অংশগ্রহণ বেড়ে যাওয়ায় সেখানে ভারী যানবাহন চলাচলের উপযোগী স্থায়ী রাস্তা নির্মানের উপর জোর দিতে হবে। কৃষিপণ্যের সরবরাহ, শিল্পের কাচামাল ও বিপণন ব্যবস্থাকে সহজতর করতে গ্রামীণ সড়ক নির্মাণে পরিকল্পনা ও মান বজায় রাখার কার্যকর উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি-অপচয় বন্ধ করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। প্রকল্পের প্রস্তাব গ্রহণ, প্রাক্কলন ও বাস্তবায়নের সময়সীমা যথাযথ প্রক্রিয়া অনুসরণে আইনগত বাধ্যবাধকতা নিশ্চিত করতে হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
প্রসঙ্গ: সম্পাদকীয়
পরবর্তী পোস্ট
শ্যামনগরে হানাদার মুক্ত দিবস পালিত

রিলেটেড পোস্ট

ভেজাল খাদ্য ও পণ্যের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স...

সেপ্টেম্বর ২১, ২০২৬

পরিবেশ রক্ষায় আমাদের দায়িত্বশীল হতে হবে

সেপ্টেম্বর ২০, ২০২৬

দেশটা রসাতলে যাক, আমরা সবাই নন্দলাল হই! নীরবতার...

সেপ্টেম্বর ২০, ২০২৬

পুলকের মৃত্যু নিয়ে তরুণ রিপোর্টারদের সতর্কবার্তা

সেপ্টেম্বর ১২, ২০২৬

সাংবাদিক হাবিবুরের ওপর হামলার অভিযোগ: রাষ্ট্র কি নীরব...

সেপ্টেম্বর ৭, ২০২৬

সংবাদ প্রকাশের জেরে সাতনদী সম্পাদকের ওপর হামলা

সেপ্টেম্বর ৬, ২০২৬

সময়ের বড় শক্তি হলো মানুষকে ভাবতে শেখায় সেই...

জুন ২৬, ২০২৬

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আহ্বান...

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

খলিশাখালিতে গণপিটুনিতে নিহতের ঘটনায় সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিদের...

নভেম্বর ১৩, ২০২৪

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting