দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১০:৫০
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
শ্রমিকের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক পরিশোধের আহ্বানে কাশিমাড়ীতে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

গাড়ি কিনে ৩৪ কোটি টাকা রাজস্ব দিতে পুলিশের গড়িমসি

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৭, ২০২৩
ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ০ কমেন্ট 349 ভিউস

জাতীয ডেস্ক:
গাড়ি কেনা বাবদ বাংলাদেশ পুলিশের কাছ থেকে বকেয়া ৩৪ কোটি ২১ লাখ টাকা শুল্ক ও মূসক আদায়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আহ্বান জানিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউজ।

সম্প্রতি রাজস্ব বোর্ডকে পাঠানো চিঠিতে কাস্টম হাউজ বলছে, ২০২১ সালের ৩ অক্টোবর জাপান থেকে টয়োটা গাড়ি আমদানি বাবদ বাংলাদেশ পুলিশের ৩৪ কোটি ২১ লাখ ৮৮ হাজার ৯৬৫ টাকার শুল্ক ও মূসক বকেয়া রয়েছে।

কাস্টমস হাউজের কমিশনার মোহাম্মদ ফয়জুর রহমান স্বাক্ষরিত চিঠির একটি অনুলিপি ২০ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানা গেছে। পাওনা টাকা পেতে রাজস্ব বোর্ডের সদয় দিকনির্দেশনা চেয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউজ।

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশ টয়োটা গাড়ির ২০টি ইউনিট আমদানি করেছে। ডেফার্ড পেমেন্টের আওতায় পূর্ববর্তী ছয় মাসের মধ্যে পরিশোধের শর্তে চট্টগ্রাম কাস্টমস হাউজ তা খালাস করে। তবে ছয় মাসের সময়সীমা গত বছরের ৫ মে শেষ হলেও বাংলাদেশ পুলিশ এখনো বকেয়া পুরোপুরি পরিশোধ করতে পারেনি।

জানা গেছে, ৭২ কোটি ১১ লাখ ৮৮ হাজার ৯৬৫ টাকা শুল্ক, করের বিপরীতে গত বছরের ২৯ জুন আইন প্রয়োগকারী সংস্থাটি ৩৭ কোটি ৯০ লাখ টাকা পরিশোধ করে। বাকি ৩৪ কোটি ২১ লাখ টাকা এখনো বকেয়া।

চিঠিতে কাস্টমস হাউজের পক্ষ থেকে বাংলাদেশ পুলিশকে তাদের বকেয়া শুল্ক পরিশোধের আহ্বান জানানো হয়েছে।

জানা যায়, বকেয়া টাকা দিতে দুবার পুলিশকে তাগিদ দিয়ে পত্র দিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউজ। এর জবাবে পুলিশ সদরদপ্তরের পক্ষ থেকে কাস্টম হাউজকে জানিয়েছে, প্রকল্পের অধীনে প্রাপ্ত যানবাহনের জন্য সিডি/ভ্যাট বাবদ প্রয়োজনীয় অর্থ প্রস্তাবসহ আরডিপিপি প্রণয়ন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। প্রকল্প সংশোধন প্রস্তাব বর্তমানে অনুমোদন প্রক্রিয়াধীন। প্রকল্প সংশোধনী প্রস্তাব অনুমোদনের পর পুলিশ সদরদপ্তর বকেয়া শুল্ক ও ভ্যাট পরিশোধ করবে।

এ বিষয়ে পুলিশ সদরদপ্তরের উপপ্রধান তথ্য কর্মকর্তা কামরুল আহসানের সঙ্গে কথা বলতে চাইলে তিনি এআইজি (সহকারী উপ-মহাপরিদর্শক) মন্জুর রহমানের সঙ্গে কথা বলতে বলেন। তবে বিষয়টি নিয়ে ‘কিছু জানা নেই’ বলে জাগো নিউজকে জানিয়েছেন মন্জুর রহমান।

খোঁজ নিয়ে জানা গেছে, পুলিশের সক্ষমতা বাড়াতে ২০২১ সালে জাপান থেকে টয়োটা ব্র্যান্ডের এসকোর্ট গাড়ি কেনে পুলিশ। চট্টগ্রামের কামার নাজ এন্টারপ্রাইজ নামক সিঅ্যান্ডএফ এজেন্ট বন্দর থেকে গাড়িগুলো খালাস করে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটায় আর্সেনিকোসিস রোগীদের সচেতনতা সৃষ্টিতে কাউন্সিলিং সভা ও ঔষধ বিতরণ
পরবর্তী পোস্ট
বুধহাটা ফারিয়া’র কমিটি গঠন, সভাপতি-আলীম, সম্পাদক-মামুন

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting