দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা সফর, ১৪৪৮ হিজরি | রাত ৯:৫৬
খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ব্যাপক ফাটল, প্লাবনের শঙ্কায় খাজরা...
শ্যামনগরে জমি বিরোধে পাল্টা সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ...
দেবহাটা সীমান্তে র‍্যাবের অভিযানে ১৮৯ বোতল কোরেক্সসহ এক...
কালিগঞ্জের তালতলা-কালিকাপুর সড়ক চলাচলের অনুপযোগী:-
শ্যামনগরে গলায় ফাঁস দিয়ে দ্বাদশ শ্রেণির ছাত্রের মৃত্যু,...
আশাশুনির নওয়াপাড়ায় বেতনা নদীর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল
কুলিয়া কাঁচা বাজার উচ্ছেদকৃত মসজিদটি পুনরায় নির্মাণে এডহক...
খাজরা ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১৫ দফা উন্নয়ন অঙ্গীকার...
বৃক্ষরোপন প্রকল্পে দুর্নীতির অভিযোগে সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা...
শ্যামনগরে সন্তান সহ গৃহবধূকে ফুসলিয়ে  নিয়ে যাওয়ার অভিযোগ।
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালাসাতক্ষীরা জেলা

গণভোট না হওয়া পর্যন্ত দেশে কোন নির্বাচন হবে না: মিয়া গোলাম পরওয়ার

কর্তৃক mirkhairul.news অক্টোবর ২০, ২০২৫
অক্টোবর ২০, ২০২৫ ০ কমেন্ট 142 ভিউস
মীর খায়রুল আলম: বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপিকে বলবো আপনারা আমাদের দোস্তা বন্ধু। একসাথে তো অনেকদিন সংসার করেছি। এখন না হয় আলাদা সংসারে। তাই বলে আপনারা আমাদের ব্যানার পেস্টার ছিড়বেন এটা কেমন বন্ধুত্ব। রাজনীতিতে সুসম্পর্ক বজায় রাখুন। আপনাদের সাথে তো আমরা এক সাথে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছি। তাহলে কেন আপনাদের মুখে ফ্যাসিবাদের মত কথা। বিশ্ব বিদ্যালয়ের ভোট এদেশের নতুন বার্তা দিয়েছে। এই জোয়ারে দেশ বদলে যাবে। একটি দল ফেসবুকে স্ট্যাস দিয়ে বলেছেন জামায়াত দেশ গঠন, সংস্কার, অভ্যুথানে কোন ভূমিকা রাখেনি। আমি তাদের বলতে চাই তোমরা নতুন দল গঠন করেছো ভাল কথা। জন্মনিয়ে বাপের সাথে পাল্লা দিয়ো না। জামায়াত ইসলামী সংস্কার চাই না, জামায়াত দেশ গঠন চাই না এটা বলে আমরা যাতে তাদের কথায় সমালোচনা করি। কিন্তু আমরা আপনাদেরকে আমলে নেই না। জুলাই আন্দোলনে বিশেষ ভূমিকা রেখেছো, তাই বলে রাজনীতিতে অসম্মানজনক, অসৌজন্য কথা না বলে সঠিক রাজনীতি চর্চা করো। আমরা দোয়া করি তোমারা এগিয়ে যাও।
তিনি আরো বলেন, জুলাই সনদ স্বাক্ষর হয়েছে। আমরা চাই দেশের সংস্কার হোক। আমরা চাই নতুন রাষ্ট্র গড়তে হলে গনভোট দরকার। গনভোট হওয়ার পর দেশে জাতীয় নির্বাচন হবে। জুলাই সনদের আলোকে দেশ সংস্কার হলে অনেকের লুটপাট করা বন্ধ হয়ে যাবে। তিনি নোয়াখালির এক বিএনপি নেতার মন্তব্যকে উল্লেখ করে বলেন, বিএনপি যদি ক্ষমতায় আসে আওয়ামী লীগের মত জামায়াতকে নিষিদ্ধ করা হবে। বিএনপি’র কন্ঠে আওয়ামী লীগের সুর শুনতে পাচ্ছি। আমরা তাদের কন্ঠে ফ্যাসিবাদী সুর পাচ্ছি। তাই তালা-কলারোয়াবাসীকে বলতে চাই তারা আমাদের সাথে পায়ে পা দিয়ে ঝামেলা সৃষ্টি করবে। তাই আমাদের নির্বাচন পর্যন্ত অসীম ধর্য্যরে সাথে চুড়ান্ত বিজয় আসা পর্যন্ত চুপ থেকে কাজ করে যেতে হবে। কোন প্রাকার উস্কানি বা ফাঁদে পা দেওয়া যাবে না।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, আমরা এমন একটা দেশ রেখে যেতে চাই যেখানে আগামীদিনের নতুন প্রজন্ম সুখে শান্তিতে বসবাস করতে পারে। যে দেশে মানুষ না খেয়ে থাকবে না। মানুষের অন্নবস্ত্র, বাসস্থানের সমস্যা থাকবে না। মানুষ কাজ শিখবে, কারিগরি শিক্ষায় শিক্ষিত হবে। বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে হলে আগামী জাতীয় নির্বাচনে জামায়াত ইসলামকে জয়ী করতে হবে। ৫৪ বছরে দেশ শাসন করেনে তাদের সরকারের আমলে দুর্নীতি, অনিয়মে দেশ ভরে গেছিল। কিন্তু কোন সময় জামায়াতের এমপি, মন্ত্রীর কোন দুর্নীতি খুজে পাওয়া যায়নি। দেশের মানুষ সব দলকে ভোট দিয়ে দেখেছে। বাকি আছে জামায়াতকে দেখা। আমরা এমন দেশ গড়তে চাই যেখানে দুর্নীতি থাকবে না, থাকবে না লুটপাট হবে না। যেখানে থাকবে ন্যায় বিচার, কুরআনের শাসন। সব ধর্মের মানুষ নিরাপদে থাকবে। দেশের হিন্দুরাও চাই জামায়াত ইসলাম ক্ষমতায় আসুক। কারণ জামায়াত ক্ষমতায় এলে তারা বেশি নিরাপদ থাকবে। আল্লাহ যদি রাষ্ট্র ক্ষমতা দেন আমরা শাসক হব না, সেবক হব। সোমবার সাতক্ষীরার তালা উপজেলায় যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তালা উপজেলা জামায়াতের আমীর মাও: মফিদুল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ,খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা জামায়াতের আমীর শহীদুল ইসলাম মুকুল, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী নূরুল ইসলাম সাদ্দাম, জেলা জামায়াতের সেক্রেটারী মাও: আজিজুর রহমান, সহকারি সেক্রেটারী অধ্যাপক সুজায়েত আলী, সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি আল মামুন, জেলা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের হোসেনসহ অন্যরা।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালায় নামাজের প্রস্ততিকালে হার্ট এ্যাটাকে জাপা নেতার মৃত্যু
পরবর্তী পোস্ট
সাতক্ষীরার তালায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সভা 

রিলেটেড পোস্ট

দেবহাটা সীমান্তে র‍্যাবের অভিযানে ১৮৯ বোতল কোরেক্সসহ এক...

জুলাই ১৮, ২০২৬

বৃক্ষরোপন প্রকল্পে দুর্নীতির অভিযোগে সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা...

জুলাই ১৭, ২০২৬

পদ্মপুকুর বেড়িবাঁধ পরিদর্শনে এসডি ও ইউপি চেয়ারম্যান

জুলাই ১৭, ২০২৬

চতুর্থ শ্রেনীর কর্মচারী মালেকের ঘরে আলাদিনের চেরাগ

জুলাই ১৬, ২০২৬

তালায় জামায়াত নেতার নেতৃত্বে কৃষকের মৎস্য ঘের লুট

জুলাই ১৫, ২০২৬

সাতক্ষীরায় ধর্ষিতা শিশুর পাশে বিএনপি নেতা আব্দুর রউফ...

জুলাই ১৪, ২০২৬

কেন্দ্রীয় শিবিরের কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হলেন সাতক্ষীরার...

জুলাই ১৪, ২০২৬

তদ্বীরের ঠেলায় চিড়ে চ্যাপ্টা সামেক হাসপাতালের পরিচালক

জুলাই ১৪, ২০২৬

কারাবন্ধি  সাবেক এমপি সেঁজুতিকে ফের হত্যা মামলায় গ্রেপ্তার

জুলাই ১৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting