খুলনা প্রতিনিধিঃ খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে বক্তব্য দিয়েছেন সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।
শনিবার (২০ জুন) অনুষ্ঠিত সমাবেশে তিনি বলেন, “হ্যাঁ ভোটের রায় এই সরকারকে মেনে নিতে হবে। তা না হলে জনগণ আগের সরকারকে যে ভাবে নামিয়েছে, আপনাদেরও সে ভাবেই নামানো হবে।”
তিনি আরও বলেন, জনগণের দেওয়া গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করা উচিত। অন্যথায় জনগণ রাজপথে নেমে তাদের দাবি আদায় করবে বলেও সতর্ক করেন তিনি।
সমাবেশে তিনি নেতাকর্মীদের জনগণের পাশে থেকে আন্দোলন জোরদার করার আহ্বান জানান।

Leave a Reply
You must be logged in to post a comment.