দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:০৪
গণভোটের রায় না মানলে জনগণ সরকারকে নামিয়ে দেবে-...
“প্রতিশ্রুতি ভঙ্গ করলে দেশবাসী আপনাকে প্রত্যাখ্যান করবে” —...
ঐক্যের বিকল্প নেই, জনগণের অধিকার আদায়ে সবাইকে একসঙ্গে...
কুরআন তিলাওয়াত ও ইসলামী সংগীতের মধ্য দিয়ে সমাবেশ...
খুলনায় ১১ দলীয় ঐক্যের সমাবেশে যোগ দিতে জামায়াত...
বাঁশদহা বাজারে ছাত্রদল নেতাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ,...
সড়ক সংস্কারে বাঁধা নয়, শুধুমাত্র অপ্রয়োজনীয় অংশ উচ্ছেদ...
জেলা প্রশাসক দেখবেন কি? দেবহাটায় সরকারি মূল্যের চেয়ে...
লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস
জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিবকে ফুলেল শুভেচ্ছা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

খেশরায় এক কিঃমিঃ সড়কে ভোগান্তির শিকার তিন উপজেলার মানুষ

কর্তৃক kobirubel.satnadee জুন ২৩, ২০২০
জুন ২৩, ২০২০ ০ কমেন্ট 410 ভিউস

আকবর হোসেন,তালা: সাতক্ষীরা জেলার তালা উপজেলার খেশরা ইউনিয়নের শালিখা মোড় থেকে শালিখা কলেজ পর্যন্ত প্রায় ১কিলোমিটার সড়কের বেহাল দশা। কাগজে কলমে কয়েক বৎসর আগে রাস্তায় পিচ দেখানো হলেও আজও বিন্দু মাত্র কাজ হয়নি বলে অভিযোগ করেন সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। এ যেন কাজির গরু কেতাবে, গোয়ালে নেই অবস্থা।

প্রায় ২যুগ আগে এই রাস্তার ওপর দু’স্তরে ইটের সলিং তৈরি করে এলজিইডি কর্তৃপক্ষ। ফলে সময়ের সাথে সাথে সড়কটি ভারি যানবহন চলাচল করায় সড়করুপ নেই মরন ফাঁদে। দীর্ঘ ৭বছর ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে সড়কটি। সড়কটিতে কয়েক বৎসর আগে কাগজে কলমে পিচের কাজ সমাপ্ত দেখানো হলেও দূণীতির কারনে রাস্তাটি পিচের কোন নাম গন্ধও দেখা যায়নি বলে বলেন সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) সংসদ সদস্য এড, মুস্তফা লুৎফুল্লাহ।

এই সড়ক দিয়ে দিনে হাজার হাজার মানুষের চলাচল করে। এই গুরুত্বপূর্ন রাস্তা দিয়ে খুলনা জেলার পাইকগাছা উপজেলার, সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার সহ সাতক্ষীরা সদরে যাতায়াত করতে ব্যাবহার করা হয় সড়কটি। প্রায় ১ কিলোমিটার সড়কটি খানা-খন্দে ভরপুর। কেবল ছোট গর্ত নয়, বড় বড় গর্ত হা করে আছে অধিকাংশ জায়গায়। ভ্যান, অটো, ইজিবাইক, ট্রলিসহ সকল যানবাহনগুলো গর্তে পড়লে বিকলঙ্গ হয় নিশ্চিতভাবে। শালিখা মোড় থেকে শালিখা কলেজ পর্যন্ত সড়কের গর্তগুলো অন্যান্য গর্তের গভীরতাকে হার মানায়। বড় গর্তগুলোতে ছোট মানের চাকা পড়লে বিপদে পড়ে চালকরা। সামান্য বৃষ্টি হলেই চাষাবাদের উপযোগী হয়ে ওঠে সড়কটি, সেই সাথে সাথে পথচারীদের শুরু হয় হাটা-চলার অন্তহীন দূর্ভোগ। বৃষ্টি কাল স্থানীয় দের মেনে নিতে হয় “ ভোগান্তির কাল” হিসাবে।

এদিকে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে জানা-অজানা নানান দূর্ঘটনা, উল্টে যাচ্ছে সাধারণ যানবাহন সহ পন্যবাহী যানবাহন গুলো। মুমূর্ষু রোগীদের চিকিৎসা জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই এই সড়কে ঘটে যায় নজির বিহীন ঘটনা, ঘটনার বর্ণনা দিয়ে এলাকাবাসী জানান, বিগত ৬বছর যাবৎ বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও সরকারি কোন ব্যাবস্থা গ্রহণ করা হয়নি, আমাদের চলাচলের একমাত্র রাস্তা এটি আর সেই রাস্তার এমন দূর অবস্থার কারনে তালা উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান শালিখা ডিগ্রী কলেজ প্রায় ৯০০ ছাত্র-ছাত্রীর আসা-যাওয়ার এক মাত্র সড়ক এটি, আসা-যাওয়ার সময় ছাত্র-ছাত্রীর পরিহিত ড্রেস নষ্ট হয় প্রতিনিয়ত। ব্যাবসা বানিজ্য সহ নানা বিধি ক্ষতির মুখে পড়তে হচ্ছে অন্তহীন। এলাকাবাসী দাবী, সড়কটি অনতিবিলম্বে সংস্কার না করা হলে মানববন্ধন সহ অবস্থান কর্মসূচি গ্রহন করা হবে।

স্থানীয় চেয়ারম্যান রাজীব হোসেন রাজু বলেন, রাস্তটির বেহাল দশার কারনে প্রতিবৎসর রাস্তাটি সংস্কার করা হয়। বারবার বলা শর্তেও ঠিক কি কারনে রাস্তাটি মেরামত হচ্ছে না তা আমার বোধ গম্য নয়।

উপজেলা ইঞ্জিনিয়ার মজিদ মোল্লা বলেন, কোন প্রকল্পের বিডিপিতে না থাকার কারনে উন্নয়ন করা সম্ভব হচ্ছেনা।

এ বিষয়ে তালা এলজিইডি অফিসের সার্ভেয়ার মোঃ রফিকুল ইসলাম বলেন, পিচ দেখানো হয়েছে এটা সঠিক নয়। রাস্তাটিতে হিয়ারিং বোন দেখানো হয়েছে বিধায় পিচের অনুমতি হয়নি হয়নি।

এ বিষয়ে সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) সংসদ সদস্য এড, মুস্তফা লুৎফুল্লাহ বলেন, ঐ রাস্তাটি কয়েক বৎসর আগে পিচ দেখানো হলেও আজও কোন কাজ হয়নি। তিনি আরও বলেন, রাস্তাটির বিষয়ে একনেকে উত্থাপন করা হয়েছে। অর্থ বরাদ্ধ সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
স্বাস্থ্যখাতের মাফিয়া ডন মিঠু অপ্রতিরোধ্য
পরবর্তী পোস্ট
তালায় লক্ষাধিক টাকার পানের বরজের ক্ষতি সাধন

রিলেটেড পোস্ট

তালায় জলবায়ু পরিবর্তন নিয়ে স্টুডেন্ট ব্রিগেডের সদস্যদের ওরিয়েন্টেশন

জুন ১৭, ২০২৬

চাঁদার দাবীতে তালায় সংখ্যালঘু নেতাকে মারধোর

জুন ১০, ২০২৬

চাঁদার টাকা না দিয়ে বিপাকে নায়েব

জুন ১০, ২০২৬

তালায় সীমানা পিলার উদ্ধার, আটক -৪

জুন ৬, ২০২৬

তালার পাঁচরোখী মন্দিরে ৮ম প্রহরব্যাপী মহা নামযজ্ঞ অনুষ্ঠিত

জুন ৫, ২০২৬

সাবেক এমপি মুজিবুর গ্রেপ্তার

জুন ৩, ২০২৬

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব

জুন ৩, ২০২৬

সাতক্ষীরায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ২ ভাইয়ের

মে ২৬, ২০২৬

তালার নগরঘাটা ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া

মে ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting