দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১:২৪
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনাজাতীয়নির্বাচিত খবরলিড নিউজসারাদেশ

খুলনা ডিআইজির বদলি, পদায়নে অভিনব পদ্ধতি

কর্তৃক SK Ferdous অক্টোবর ৯, ২০২৪
অক্টোবর ৯, ২০২৪ ০ কমেন্ট 330 ভিউস

অনলাইন ডেস্ক :

খুলনায় পুলিশের বদলি, পদায়নে অভিনব পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। প্রকাশ্যে লটারির মাধ্যমে পুলিশ সদস্যদের পদায়ন করা হচ্ছে। খুলনার নবাগত রেঞ্জ ডিআইজি রেজাউল হক তার অফিসকে ঘুষ ও দুর্নীতিমুক্ত রাখতে এমন উদ্যোগ নিয়েছেন।

এতে দীর্ঘদিনের পোস্টিং বাণিজ্যের অবসান ঘটেছে বলে দাবি করেছেন পুলিশের সদস্যরা। এমন কর্মকাণ্ডে পুলিশের অভ্যন্তরীণ আস্থা ও কর্মস্পৃহা বৃদ্ধির পাশাপাশি হয়রানি এবং আর্থিক লেনদেন মুক্ত হয়েছে বলে জানিয়েছেন সদ্য বদলি হওয়া পুলিশ সদস্যরা।

সূত্র জানিয়েছে, পুলিশ সদস্যদের পদায়ন ও বদলিতে বিপুল অঙ্কের আর্থিক লেনদেন হতো, যা দীর্ঘদিন ধরে চলে আসছিল। সে অবস্থার অবসান ঘটাতে উদ্যোগ নিয়েছে পুলিশ বিভাগ। এতে ঘুষ লেনদেন বন্ধে পুলিশের বদলিতে লটারির মাধ্যমে নিজ নিজ কর্মস্থল নির্ধারণ করা হচ্ছে।

খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক পিপিএম বলেন, অর্থের বিনিময়ে পদায়নপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা নিজ কর্মস্থলে সততার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন না। সে কারণেই আমি কর্মস্থল নির্ধারণে একটি পয়সাও খরচ হতে দিতে চাই না। সবাই নিজের হাতে লটারি টেনে নিজেদের ভাগ্য নির্ধারণ করছেন। কাজেই ভালো করে কাজ করতে হবে।

নিজেদের কাজকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। যারা ভালো কাজ করবেন তারা আরও ভালো জায়গায় পদায়ন নিতে পারবেন। প্রতিবছর ভালো ও দক্ষ অফিসারকে কাজের জন্য মূল্যায়ন করা হবে বলেও জানান তিনি। পদোন্নতি পরীক্ষার সময়ও লটারির মাধ্যমে তাদের আসন নির্ধারণ করা হয়েছিল। লটারির মাধ্যমে নিজেরা নিজেদের আসন নির্ধারণ করেন।

উৎকোচবিহীন পদায়নপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তা বলেছেন, এটা অনন্য দৃষ্টান্ত। পুলিশের পোস্টিং লটারিতে চিন্তাই করা যায় না। দৈবচয়নের মাধ্যমে অসুস্থ বাবা-মা বা স্ত্রী থেকে দূরে পোস্টিং হলে তিন মাস বাধ্যতামূলকভাবে নির্ধারিত কর্মস্থলে চাকরির পর সুযোগ-সুবিধামতো পছন্দের স্থলে বিনা পয়সায় ফিরে আসাও সম্ভব হয়।

১৫ আগস্ট পুলিশ বাহিনীর কনস্টেবল থেকে উচ্চপর্যায়ের অফিসারদের মধ্যে চলমান ‘পোস্টিং বাণিজ্য’ বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে পুলিশ সদর দপ্তর। অতিরিক্ত ডিআইজি মো. নাজমুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠিতে জানানো হয়, পুলিশের সংস্কার আন্দোলন-২০২৪ এর ১১ দফা দাবি বাস্তবায়নের জন্য গঠিত কমিটির অধীনে এ কমিটি গঠন করা হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটা উপজেলা ছাত্রদলের বিশাল কর্মী সমাবেশে ডাঃ শহিদুল আলম
পরবর্তী পোস্ট
কালো মেঘে ঢেকে গেছে আকাশ, বড় বিপর্যয়ের শঙ্কা

রিলেটেড পোস্ট

সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?

আগস্ট ১৫, ২০২৬

খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা

আগস্ট ৬, ২০২৬

খুলনায় জমি দখল, চাঁদাবাজি ও হুমকির অভিযোগে সংবাদ...

আগস্ট ৪, ২০২৬

খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

খুলনার লবণচরায় র‍্যাবের অভিযানে দুই বিদেশি পিস্তলসহ তিন...

আগস্ট ২, ২০২৬

 খোলপেটুয়া- কপোতাক্ষ নদী এখন বিএনপি – জামায়তের বালু...

আগস্ট ২, ২০২৬

সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ...

আগস্ট ১, ২০২৬

ঢাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের শাস্তির প্রতিবাদ

আগস্ট ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting