দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ১০:১৪
মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান : জেলা...
চাঁদার দাবীতে তালায় সংখ্যালঘু নেতাকে মারধোর
চাঁদার টাকা না দিয়ে বিপাকে নায়েব
জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের...
পাইকগাছায় ৩ দিন ব্যাপী চিংড়ি চাষ প্রশিক্ষণ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তালতলা হাইস্কুলে আলোচনা সভা
খুলনায় পরিবেশ সুরক্ষা, মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে...
পাইকগাছায় গণধোলাইয়ের পর যুবক আটক
মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
শ্যামনগরে ফুটবল প্রেমী যুবকদের মাঝে বল বিতরণ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনা

খুলনা কারাগারে ধারণ ক্ষমতা ৬০৮, বন্দি ১৫৭০

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ১০, ২০২৩
নভেম্বর ১০, ২০২৩ ০ কমেন্ট 344 ভিউস

মেহেদী হাসান, খুলনা: খুলনায় গত দুই সপ্তাহ ধরে কারাগারে বেড়েছে বন্দির চাপ। ৬০৮ বন্দি ধারণ ক্ষমতার খুলনা জেলা কারাগারে বুধবার (৮ নভেম্বর) রাত পর্যন্ত বন্দির সংখ্যা ছিল ১ হাজার ৫৭০ জন। এ ছাড়া ওই কারাগারে প্রতিদিনই বাড়ছে এর সংখ্যা বলে জানান সংশ্লিষ্টরা। কারা সূত্র জানায়, কারাবিধি অনুযায়ী একজন বন্দির জন্য কারাগারে ৩৬ বর্গফুট জায়গা বরাদ্দ থাকার কথা। কিন্তু খুলনা জেলা কারাগারে সেই জায়গায় এখন থাকছেন ৩-৪ বন্দি। তবে কারা কর্তৃপক্ষ জানান, খুলনা জেলা কারাগারে ধারণ ক্ষমতা ৬০৮ জনের। এখানে ৫৯০ পুরুষ এবং ১৮ জন নারী থাকার কথা। কিন্তু বুধবার রাত পর্যন্ত সেখানে পুরুষ বন্দি ছিলেন এক হাজার ৫৩৫ জন এবং নারী ৩৫ জন। কারাগারে থাকা বন্দির স্বজনরা জানান, কারাগারে থাকা-খাওয়া, গোসল সবকিছুতেই গাদাগাদি অবস্থা। মশার উৎপাত, নিম্নমানের খাবার অনেকেই খেতে পারছেন না। সামনে শীত নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। এ দিকে বিএনপি নেতাদের দাবি, ২৮ অক্টোবরের পর থেকে নাশকতা ও গায়েবি মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে দলটির নেতাকর্মীদের। তবে দুই সপ্তাহে খুলনা মহানগরী ও জেলায় কতজন গ্রেফতার হয়েছেন সেই তথ্য পুলিশের কাছে পাওয়া যায়নি। খুলনা বিএনপির মিডিয়া সেলের দাবি, গত ২৬ অক্টোবর থেকে বুধবার পর্যন্ত নগর ও থানা পর্যায়ে তাদের তিন শতাধিক নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। জামায়াতের গ্রেফতার হয়েছেন আরও অর্ধশত। থানা থেকে আদালতে পাঠানো নথি পর্যালোচনা করে দেখা যায়, গত ১৪ দিনে যারা গ্রেফতার হয়েছেন তাদের ৯০ শতাংশই নাশকতার মামলার আসামি। নিয়মিত ও মাদক মামলার আসামি কম। খুলনা কারাগারের জেলার এ জি মাহমুদ বলেন, ‘বন্দি কিছুটা বাড়লেও তেমন সমস্যা হচ্ছে না। সবাইকে কারাবিধি অনুযায়ী পরিমাণমতো খাবার ও অন্য সুযোগসুবিধা দেয়া হচ্ছে।’ খুলনার জেল সুপার রফিকুল কাদের বলেন, ‘নিয়মিত দরবার হচ্ছে। ধারণ ক্ষমতার চেয়ে বন্দি বেশি থাকলেও পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বীর মুক্তিযোদ্ধা এমপি রবিকে স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় ব্যাংকার’স এ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

পাইকগাছায় ৩ দিন ব্যাপী চিংড়ি চাষ প্রশিক্ষণ

জুন ১০, ২০২৬

খুলনায় পরিবেশ সুরক্ষা, মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে...

জুন ১০, ২০২৬

পাইকগাছায় গণধোলাইয়ের পর যুবক আটক

জুন ১০, ২০২৬

পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ-কে রাষ্ট্রীয় মর্যাদায়...

জুন ১০, ২০২৬

খুলনায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা...

জুন ৯, ২০২৬

শরণখোলায় চিকিৎসককে অবরুদ্ধ করে চাঁদা দাবির অভিযোগে ১২...

জুন ৯, ২০২৬

খুলনায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

জুন ৯, ২০২৬

কেএমপির যৌথ অভিযানে নগরজুড়ে ধরপাকড়, আটক ৩৪

জুন ৯, ২০২৬

খুলনায় ডাক বিভাগের নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুই...

জুন ৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting