দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | ভোর ৫:২০
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনা

খুলনায় খুলেছে মার্কেট, ক্রেতাদের ভিড়ও বেশ

কর্তৃক kobirubel.satnadee মে ১০, ২০২০
মে ১০, ২০২০ ০ কমেন্ট 373 ভিউস

নিজস্ব প্রতিবেদক, খুলনা:  করোনা পরিস্থিতিতে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও ঝুঁকি নিয়ে খুলনায় খুলছে মার্কেট। রোববার (১০ মে) সকালে মার্কেট খুলেছে। সকালে ক্রেতা না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ক্রেতাদের ভিড়। মহানগরীর ডাক বাংলো ও রেলওয়ে মার্কেট এলাকার ১৭টি মার্কেট খুলেছে। অধিকাংশ ক্রেতাই মানছেন না নিরাপদ শারীরিক দূরত্ব।

জেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শর্তসাপেক্ষে মার্কেটের দোকান খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে ফুটপাতে হকার ও অস্থায়ী দোকান বসানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।মার্কেটে ক্রেতাদের ভিড়। অভিজাত নিউ মার্কেটের ব্যবসা প্রতিষ্ঠান চালুর ক্ষেত্রে দোকানগুলোর সামনে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখতে সাদা রঙের বিত্ত তৈরি করা হয়েছে। শপিং কমপ্লেক্স ও জলিল মার্কেটসহ কয়েকটি অভিজাত এলাকায় দোকান খোলা রাখার বিষয়টি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট মার্কেট কর্তৃপক্ষ।

এদিকে মার্কেট খোলার সঙ্গে সঙ্গে আশে-পাশের এলাকার হার্ডওয়ার, স্টেশনারি, ইলেক্ট্রনিক্সের দোকানও স্বাভাবিক সময়ের মতো খুলেছেন দোকানিরা। যে মার্কেট খুলেছে তার ব্যবসায়ীরা জানান, প্রচুর সংকটের মধ্যে আমাদের দিন যাচ্ছে। এ মুহূর্তে সরকার যে ঘোষণা দিয়েছে তা কিছুটা হলেও আমাদের সংকট কাটাতে সহায়তা করবে। সরকারের বিধিনিষেধ মেনে ব্যবসা-প্রতিষ্ঠান চালু করেছি।

অনেকে বলছেন, ফুটপাতের হকার ও অস্থায়ী দোকান খুলছে না। এসব ব্যবসায়ীরা তো দিন আনেন দিন খায়। মার্কেটের মালিকদের তো দোকান বন্ধ থাকলে তেমন ক্ষতি হতো না। তাদের খুলে দেওয়া হলো কিন্তু ফুটপাতের দোকান খোলা হলো না।মার্কেটে ক্রেতাদের ভিড়। খুলনা বিপণি কেন্দ্রের পাশের দোকানি জিয়াউল হক মিলন বলেন, খুলনার মার্কেট খুলেছে। সকালে ক্রেতা তেমন না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতা সমাগম বাড়তে থাকে। অধিকাংশ লোকই নিরাপদ শারীরিক দূরত্বের বিধান মানছেন না।

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ইংরেজি ডিসিপ্লিনের অধ্যাপক মো. সামিউল হক বলেন, দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই অধিক সংক্রমণঝুঁকি নিয়ে খুলনায় মার্কেট খোলাটা আত্মঘাতী সিদ্ধান্ত। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ফেনী এবং ফরিদপুর দেশের প্রায় সব মার্কেট কর্তৃপক্ষ ঈদের আগে সেগুলো না খোলার সিদ্ধান্ত নিলেও খুলনার ব্যবসায়ীরা সেটা করলেন না। স্বাস্থ্যবিধি এবং নিরাপদ শারীরিক দূরত্ব মেনে ঈদ মার্কেট করা ক্রেতাদের কঠিন হয়ে পড়বে। এর কারণে অনেকেই এটা মানবে না।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ব্রহ্মরাজপুরে প্রবাসীর পক্ষ থেকে নিত্যপন্য বিতরণ
পরবর্তী পোস্ট
শ্রীউলায় যুবলীগের উদ্যেগে খাদ্য সামগ্রী বিতরণ

রিলেটেড পোস্ট

খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা

আগস্ট ৬, ২০২৬

খুলনায় জমি দখল, চাঁদাবাজি ও হুমকির অভিযোগে সংবাদ...

আগস্ট ৪, ২০২৬

খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির...

আগস্ট ৪, ২০২৬

খুলনার লবণচরায় র‍্যাবের অভিযানে দুই বিদেশি পিস্তলসহ তিন...

আগস্ট ২, ২০২৬

খুলনায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে নানা...

জুলাই ২৯, ২০২৬

খুলনায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জোর তৎপরতা

জুলাই ২৮, ২০২৬

বটিয়াঘাটার রেজাউল শেখ হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

জুলাই ২৭, ২০২৬

নাশকতা ঠেকাতে ‘জিরো টলারেন্স’ অবস্থানে পুলিশ—ডি. আই.জি খুলনা...

জুলাই ২৬, ২০২৬

দিঘলিয়ার রাশিদা বেগম হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

জুলাই ২৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting