দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৪১
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
করোনা ভাইরাসখুলনা

খুলনায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির সভা

কর্তৃক kobirubel.satnadee জুন ২২, ২০২০
জুন ২২, ২০২০ ০ কমেন্ট 342 ভিউস

প্রেস বিজ্ঞপ্তি: করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে খুলনা সিটি কর্পোরেশনের ১৭ ও ২৪ নম্বর ওয়ার্ড এবং রূপসা উপজেলার আইচগাতিকে রেড জোন হিসেবে লকডাউন করা হবে। ২৫ জুনের পর থেকে দোকানপাট-শপিংমল রবি, সোম ও মঙ্গলবার খোলা থাকবে। নমুনা জমা দেওয়ার পর রিপোর্ট না পাওয়া পর্যন্ত ঐ ব্যক্তিকে স্বেচ্ছায় বাড়ি বা বাসায় অবরুদ্ধ হয়ে থাকতে হবে। খুলনা জেনারেল হাসপাতালের চতুর্থ তলায় ৪২টি বেডে কোভিড-১৯ রোগীর চিকিৎসায় দ্রুত নতুন একটি হাসপাতাল তৈরি করা হবে।

খুলনা জেলা করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির সভায় এসকল সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে সোমবার দুপুরে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার, খুলনা স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. রাশেদা সুলতানা এসময় উপস্থিত ছিলেন।

২৫ জুন মধ্যরাত থেকে খুলনা সিটি কর্পোরেশনের ১৭ ও ২৪ নম্বর ওয়ার্ড এবং রূপসার আইচগাতি ইউনিয়নে অধিকমাত্রায় করোনাভাইসে আক্রান্ত শনাক্ত হওয়ায় এই তিনটি এলাকা রেড জোনের আওতায় নিয়ে লকডাউন করা হবে। ১৬ জুলাই পর্যন্ত এই লকডাউন কার্যকর থাকবে। লকডাউন এলাকার সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং কাঁচাবাজারসমূহ লকডাউনের আওতামুক্ত থাকবে। লকডাউন শুরুর আগে ঐ সকল এলাকায় মাইকিং করে জনসাধারণকে জানানো হবে।

করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা প্রদানের পর ঐ ব্যক্তিকে রিপোর্ট না পাওয়া পর্যন্ত স্বেচ্ছায় নিজ বাড়িতে অথবা বাসায় অবরুদ্ধ হয়ে থাকতে হবে। ল্যাবের ধারণ ক্ষমতার তুলনায় নমুনা সংগ্রহ বেশি হওয়ায় রির্পোট প্রদানে বিলম্ব ঘটছে।
বর্তমানে খুলনা জেলায় শপিংমলসহ দোকান-পাট ২৫ জুন পর্যন্ত থাকবে। ২৬ জুন থেকে সপ্তাহে রবি, সোম ও মঙ্গলবার তিনদিন বিকেল পাঁচটা পর্যন্ত শপিংমল ও দোকানপাট খোলা রাখা যাবে।
কোভিড-১৯ রোগী ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় রোগীদের চিকিৎসাসেবা দিতে খুলনা জেনারেল হাসপাতালের চুর্তথ তলায় ৪২টি বেড নিয়ে নতুন কোভিড-১৯ চিকিৎসাকেন্দ্র অতি দ্রুততার সাথে সম্পন্ন করা হবে। ডায়বেটিক হাসপাতালে (বর্তমানে কোভিড চিকিৎসা কেন্দ্র) একটি হাই ফ্লো অক্সিজেন ন্যাজাল ক্যানোল ক্রয় করা হবে। কোভিড-১৯ রোগী হাসপাতালে ভর্তি হয়ে সুস্থবোধ করলে এবং পরপর তিনদিন জ¦র না থাকলে তাঁকে পরীক্ষা ছাড়াই হাসপাতাল থেকে অবমুক্ত (রিলিজ) করা হবে। করোনভাইরাসে আক্রান্ত রোগীর বাড়িতে লাল পতাকা উড়িয়ে চিহ্নিত করা হবে। জনসাধারণকে মাস্ক ব্যবহারে কড়াকড়ি আরোপ করা হবে।
সভায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, ঈদের সময়ে জনসাধারণের যথেচ্ছ চলাফেরায় খুলনায় করোনভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। আমরা যদি আজকের সভার সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করি এবং সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধিগুলো মেনে চলি তাহলে সকলের প্রচেষ্টায় করোনাভাইরাসের সংক্রমণ থেকে আমরা মুক্ত হতে পারবো।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসালম, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুন্সী মোঃ রেজা সেকেন্দার, খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ, খুলনার সিভিল সার্জন ডা: সুজাত আহমেদ, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিয়াউর রহমান, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোঃ আব্দুল আলিম, খুলনা প্রেসক্লাবে সভাপতি এসএম নজরুল ইসলামসহ অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তারা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
খুলনার তিন পয়েন্ট লকডাউন
পরবর্তী পোস্ট
স্বাস্থ্যখাতের মাফিয়া ডন মিঠু অপ্রতিরোধ্য

রিলেটেড পোস্ট

খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা

আগস্ট ৬, ২০২৬

খুলনায় জমি দখল, চাঁদাবাজি ও হুমকির অভিযোগে সংবাদ...

আগস্ট ৪, ২০২৬

খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির...

আগস্ট ৪, ২০২৬

খুলনার লবণচরায় র‍্যাবের অভিযানে দুই বিদেশি পিস্তলসহ তিন...

আগস্ট ২, ২০২৬

খুলনায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে নানা...

জুলাই ২৯, ২০২৬

খুলনায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জোর তৎপরতা

জুলাই ২৮, ২০২৬

বটিয়াঘাটার রেজাউল শেখ হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

জুলাই ২৭, ২০২৬

নাশকতা ঠেকাতে ‘জিরো টলারেন্স’ অবস্থানে পুলিশ—ডি. আই.জি খুলনা...

জুলাই ২৬, ২০২৬

দিঘলিয়ার রাশিদা বেগম হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

জুলাই ২৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting