দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ১১:১২
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনা

খুলনায় ৬টি মোটরসাইকেলসহ তিন সদস্য গ্রেফতার

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ২৪, ২০২৩
আগস্ট ২৪, ২০২৩ ০ কমেন্ট 289 ভিউস

মেহেদী হাসান, খুলনা: খুলনা মহানগরীতে বিভিন্ন সময় চুরি হওয়া ছয়টি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এসময় মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। বৃহষ্পতিবার (২৪ অগাস্ট) দুপুরে খুলনা সদর থানা প্রাঙ্গনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক। সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ৫ আগষ্ট নগরীর জাহিদুর রহমান সড়ক থেকে একটি এ্যাপাচি আর টি আর ১৬০ সিসির মোটরসাইকেল চুরি হয়। এই ঘটনায় গত ০৯ খুলনা থানায় একটি চুরি মামলা রুজু হয়। এই মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে নগরীর সোনাডাঙ্গা আল ফারুকী এলাকার বাসিন্দা মোঃ সবুজ শেখকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্য মতে আল ফারুকী এলাকার অপর এক বাসিন্দা সুমন মিস্ত্রীকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী গোপালগঞ্জ এর মোকসেদ পুর এলাকার লিঠন শেখ এর বাড়ি থেকে চুরি যাওয়া এ্যাপাচি আর টি আর ১৬০ সিসির মোটরসাইকেলসহ আরও পাঁচটি মটরসাইকেল উদ্ধার করা হয়। যা বিভিন্ন সময় খুলনা মহানগরী থেকে চুরি করে মটরসাইকেল চোর চক্র। এ সময় লিটন শেখকেও গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো হলো লাল রং এর পালসার ১৫০ সিসি, লাল ও কালো রং এর পালসার ১৫০ সিসি, নীল রং এর এ্যাপাচি আর টি আর ১৬০ সিসি, কালো রং এর এ্যাপাচি আর টি আর ১৫০ সিসি ও একটি লাল কালো রং এর ডিসকভার ১০০ সিসির মটরসাইকেল। গ্রেফতারকৃত সুমন মিস্ত্রী পিরোজপুরের নাজিরপুর থানার গাউখালী গ্রামের কৃষ্ণ মিস্ত্রীর পুত্র। তার বিরুদ্ধে একটি চুরি মামলা রয়েছে। অপর আসামী সবুজ শেখ, পিরোজপুর জেলার নাজিরপুর এলাকার চালিতাবাড়ি এলাকার আব্দুল হাই শেখ এর পুত্র। তার বিরুদ্ধে পূর্বের কোন মামলা আছে কিনা সে তথ্য দেয়নি পুলিশ। অপর আর এক আসামী লিটন শেখ, বাগেরহাট সদর এর ৯নং ওয়ার্ড এর শামছু শেখ এর পুত্র। তার বিরুদ্ধে পূর্বে পাঁচটি চুরি ও দুটি মাদকদ্রব্য সংক্রান্ত মামলা রয়েছে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সাজিদ হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার এস.এম বায়জীদ ইবনে আকবর, ইমদাদুল হক, খুলনা থানার অফিসার ইনচার্জ মো. হাসান আল-মামুন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সামাজিক সম্প্রীতি সংলাপ
পরবর্তী পোস্ট
পাটকেলঘাটা শহরের রাস্তা পুকুরে পরিণত, জনভোগান্তি চরমে

রিলেটেড পোস্ট

খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা

আগস্ট ৬, ২০২৬

খুলনায় জমি দখল, চাঁদাবাজি ও হুমকির অভিযোগে সংবাদ...

আগস্ট ৪, ২০২৬

খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির...

আগস্ট ৪, ২০২৬

খুলনার লবণচরায় র‍্যাবের অভিযানে দুই বিদেশি পিস্তলসহ তিন...

আগস্ট ২, ২০২৬

খুলনায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে নানা...

জুলাই ২৯, ২০২৬

খুলনায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জোর তৎপরতা

জুলাই ২৮, ২০২৬

বটিয়াঘাটার রেজাউল শেখ হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

জুলাই ২৭, ২০২৬

নাশকতা ঠেকাতে ‘জিরো টলারেন্স’ অবস্থানে পুলিশ—ডি. আই.জি খুলনা...

জুলাই ২৬, ২০২৬

দিঘলিয়ার রাশিদা বেগম হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

জুলাই ২৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting